খাদ্যের বিষক্রিয়ায় নোয়াখালীতে মানবজমিনের স্টাফ রিপোর্টারসহ পরিবারের পাঁচ সদস্য অসুস্থ
চ.নো.রিপোর্ট::খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দৈনিক মানবজমিনের নোয়াখালীর স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন বাদল (৪৮) ,বৃদ্ধা মা ও স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকালে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরপুর গ্রামে সাংবাদিক বাদলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির প্রতিবেশীরা সাংবাদিক বাদলসহ পরিবারের অসুস্থ পাঁচ সদস্যকে নোয়াখালীর জেলা শহরের সিটি হসপিটালে ভর্তি করে। অসুস্থ অন্যরা হলেন, তাঁর মা মর্জিনা খাতুন (৭০), স্ত্রী নাছিমা আক্তার (৩৫), পুত্র মো. আজমাইন (১২) ও কাজের মেয়ে মনি বেগম (১৪)। সন্ধ্যা পর্যন্ত স্ত্রী নাছিমা আক্তার ও কাজের মেয়ে সুস্থ হয়ে উঠলেও বাকি তিনজনের জ্ঞান ফেরেনি।
নোবিপ্রবি’র মেধাবী ছাত্র শোভনের মায়ের চিকিৎসার জন্য সাংসদ একরামের দুই লাখ টাকা প্রদান
রুদ্র মাসুদ::আমাদের মা ক্যান্সার আক্রান্ত, তাঁর চিকিৎসার জন্য আপনার সামান্য আর্থিক সহযোগীতা আমাদের বড় সহায়ক হবে, এমন আকুতি নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠি এপ্লায়েড ক্যামিষ্ট্রি এন্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র শোভন ভট্টাচার্য্যরে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য তহবিল গঠনের জন্য তাঁদের সেই আহবানে সাড়াও মিলেছে। তাঁদের মানবিক আবেদনের সংবাদ ‘আসুন মাকে বাঁচাই : চিকিৎসায় সহপাঠীদের উদ্যোগ’ শিরোনামে চলমান নোয়াখালীসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়।
বৃহস্পতিবার নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা
চ.নো.রিপোর্ট :: বৃহস্পতিবার নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে প্রতিদন্ধিতাকারী আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির ব্যানারে তিনটি প্যানেলের পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন ভোটার আইনজীবীরা। যারফলে নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
বিদ্যা’র দেবীর অর্চনার প্রস্তুতি : চৌমুহনীতে সরস্বতি প্রতিমার হাঁট
রুদ্র মাসুদ ::বিদ্যার দেবী সরস্বতি সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের কাছে পরম আরাধ্য। আর তাই সরস্বতি পূঁজাকে ঘিরে শিক্ষার্থীদের মাঝেও থাকে বিপুল উৎসাহ উদ্দিপনা। জ্ঞান আহরণে মা সরস্বতির আর্শিবাদ পেতে নানা আয়োজন চলে পাড়ায় পাড়ায়। সেই স্বরসতি পূঁজার জন্য প্রতিমার হাঁট বসেছে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর রাধা মাধব জিউর মন্দিরে। আর তিন দিন পরই পূঁজা, তাই রাতদিন পরিশ্রম করে বানানো নানা ডিজাইনের সরস্বতি প্রতিমার সাজ সজ্জায় ব্যস্ত প্রতিমার হাঁটের কারিগররা।
স্কুল পালানো কিশোরের রণাঙ্গনের চিঠি, অতপর শহীদ
পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন স্কুল ছাত্র আমান উল্যা ফারুক। যুদ্ধে অংশ নেওয়ার কারণ জানিয়ে রণাঙ্গন থেকেই বাবাকে লেখেন চিঠি। তিনি আর রণাঙ্গণ থেকে ফিরেননি। শহীদ হয়েছেন বামনীর যুদ্ধে। সেই কিশোরকে নিয়ে লিখেছেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাঙালী...
অস্ত্র ছাড়াই দেয়াল টপকে থানা কম্পাউন্ডে ঢুকি
আমরা পাঁচ ভাই এক বোনের মধ্যে আমি ছিলা মেঝো। যুদ্ধকালীন সময়ে তখন আমি চৌমুহনী কলেজের ছাত্র। যুদ্ধের আগেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে সেদিন যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিই। সশস্ত্র যুদ্ধ হওয়ার পর মুক্তিযোদ্ধাদের সংগঠিত করাসহ নানান কাজেই সময় চলে যায়। এপ্রিলের মধ্যভাগে ট্রেণিংয়ের জন্য ভারতের চোত্তাখোলা হয়ে হাপলং ট্রেণিং সেন্টারে পৌঁছি। প্রায় দুই মাস ট্রেণিং শেষে মধ্য জুনে ফিরে আসি। নিযুক্ত হই তখন কোম্পানীগঞ্জ থানা বিএলএফ’র ডেপুটি কমান্ডার হিসাবে। তখন কোম্পানীগঞ্জ থানা বিএলএফ কমান্ডার ছিলো আব্দুর রাজ্জাক। ওবায়দুল কাদের এলাকায় আসার পর তিনি থানা বিএলএফ এর কমান্ডার নিযুক্ত হন। মুক্তিযুদ্ধকালীণ সময়ে রণাঙ্গনের স্মৃতিচারণ নিয়ে লিখছেন খিজির হায়াত খান...
গোপালপুর গণহত্যা : খাল ভর্তি লাশ আর রক্তে লাল বর্ষায় টইটম্বুর খালের পানি
রুদ্র মাসুদ :: একাত্তরে নোয়াখালীতে সবচেয়ে বড় বর্বরোচিত গণহত্যা সংঘটিত হয় বেগমগঞ্জের গোপালপুর বাজারে। ১৯ আগষ্ট সকালে স্থানীয় রাজাকারদের সহযোগীতায় ৫৪জন নিরীহ জনসাধারণকে খালপাড়ে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে পাকিস্থানী আর্মিরা। হত্যাযজ্ঞ শেষে পাক আর্মি ও রাজাকাররা চলে যাওয়ার পর যার যার স্বজনরা তাদের লাশ নিয়ে যায়। যার মধ্যে ২৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে। যাদের নামসহ স্বাধীনতার ১৭ বছর পর গোপালপুর বাজারে স্থাপিত হয় স্মৃতি¯Íম্ভ। স্থানীয় জনতা কাবের উদ্যোগে স্মৃতি স্তম্ভটিই এখন সেই র্ববরোচিত লোমহর্ষক গণহত্যার একমাত্র নিদর্শন।

সোনাইমুড়ি পৌর বিএনপির সভাপতি ডা. মানিকের স্মরণে রিয়াদস্থ সোনাইমুড়ি থানা সমিতির শোকসভা, বিশেষ মোনাজাত
চ.নো.রিপোর্ট::সোনাইমুড়ী পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মরহুম ডা. মাহফুজুর রহমান মানিকের স্মরণে সৌদিআরবের রিয়াদস্থ সোনাইমুড়ি থানা সমিতির উদ্যোগে শোকসভা, দেয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোঃ তৈমুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুজ্জাহের। অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি মোঃ আব্দুল ওয়াহিদ। বিশেষ অতিথি মোঃ জামাল উদ্দিন, মোঃ সাহাবউদ্দিন পাটোয়ারী, মোঃ মাসুদ রানা প্রমুখ।
সেনবাগে মাধ্যমিক স্কুল পর্যায়ে তথ্য প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
চ.নো.রিপোর্ট:: ডিজিটাল বাংলাদেশ তথা ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষে নোয়াখালীর সেনবাগের মাধ্যমিক স্কুল পর্যায়ে তথ্য প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কে উপজেলা আইসিটি কমিটি’র উদ্যোগে এ প্রশিন কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে টেলিকনফারেন্সের মাধ্যমে কর্মশালার শুভ উদ্বোধন করেন- জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইসিটি কমিটির সভাপতি মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেনবাগে মুক্তিযোদ্ধাদের মৌন মিছিল, মানববন্ধন : যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্তিত করার দাবি
সেনবাগ প্রতিনিধি :: যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্তিত করার দাবিতে নোয়াখালীর সেনবাগে মুক্তিযোদ্ধারা মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে ৩ শতাধিক মুক্তিযোদ্ধা প্রথমে শহরে মৌন মিছিল বের করে। মৌন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।