শুক্রবার নোয়াখালী জেলা ছাত্রলীগের সম্মেলন : অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সিটিটিভি ক্যামেরা, পর্যাপ্ত নিরাপত্তা : সভাপতি পদে ২৬ এবং সাধারণ সম্পাদক পদে ৭৮ প্রার্থীর আবেদন
শুক্রবার নোয়াখালী জেলা ছাত্রলীগের সম্মেলন : অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সিটিটিভি ক্যামেরা, পর্যাপ্ত নিরাপত্তা : সভাপতি পদে ২৬ এবং সাধারণ সম্পাদক পদে ৭৮ প্রার্থীর আবেদন
অবশেষে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ছাত্রলীগের বহুল প্রতিক্ষিত সম্মেলন। শেষ মুহুর্তে এসে বুধবার জেলার নয়টি ইউনিটের কমিটি ঘোষণা করায় দীর্ঘদিন পর এ সম্মেলনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে উত্সবের বিরাজ করছে। এদিকে সম্মেলনে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্মেলনস্থল নোয়াখালী পৌর হলে এবং আশপাশে বসানো হয়েছে ১০টি সিসিটিভি ক্যামেরা। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। অপরদিকে এবারের সম্মেলনে বয়সসীমা ২৯ বছর ধরে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে বায়েডাটা আহবান করায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। উত্সাহ এতটাই বেশি যে সভাপতি পদে ২৬, সাধারণ সম্পাদক পদে ৭৮ এবং সাংগঠনিক সম্পাদক পদে ৫ প্রার্থী তাদের সার্টিফিকেটসহ বায়োডাটা জমা দিয়েছে। জমা দেয়া প্রার্থীরা কমিটিতে স্থান পেতে গ্র“পিংয়ের পাশাপাশি জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক এবং আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের কাছে লবিংয়ে ব্যস্ত রয়েছে। Details
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চৌমুহনীতে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চৌমুহনীতে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ
গ্রেফতারকৃত চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। বৃহস্পতিবার বিকালে চৌমুহনী গণমিলনায়তন চত্বরে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের উগ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, চৌমুহনী পৌর যুবলীগের আহবায়ক আমিনুল হক মুন্না, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন মাসুদ, জেলা যুবলীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু,Details
নোয়াখালীতে পুলিশের ভয়ে জামায়াতের সংক্ষিপ্ত মানববন্ধন : বিএনপি’র কর্মসূচী পালিত
নোয়াখালীতে পুলিশের ভয়ে জামায়াতের সংক্ষিপ্ত মানববন্ধন : বিএনপি’র কর্মসূচী পালিত
গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সকালে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি। একই সময় জামায়াতে ইসলামীও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে শহরে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসুচী পালন করে। সকাল ১১টা থেকে জেলা শহরের প্রধান সড়কে বিএনপি’র ঘন্টব্যাপী বিশাল মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো: শাহজাহান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহিমসহ জেলা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় দেওয়া বক্তৃতায় বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো: শাহজাহান হরতালের দিন দলীয় নেতাকর্মীদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।Details
নোয়াখালীতে যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে বিক্ষোভ সমাবেশ
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও জামায়াত শিবির এবং মৌলবাদী রাজনীতি নিষিদ্ধকরণের দাবীতে বুধবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগ জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে মোস্তফা ইকবালের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরণ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর ও মঞ্জুর মোরশেদ প্রমুখ বক্তব্য রাখেন।Details
নোয়াখালীতে হরতালে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর  পক্ষে বিপক্ষে মিছিল-সমাবেশ
নোয়াখালীতে হরতালে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর পক্ষে বিপক্ষে মিছিল-সমাবেশ
বিক্ষিপ্ত ধাওয়া পাল্টাধাওয়া, ভাঙচুর, পক্ষে-বিপক্ষে মিছিল, টায়ারে অগ্নিসংযোগ করে সড়কে অররোধ সৃষ্টির মধ্যদিয়ে রোববার নোয়াখালীতে বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা শহর এবং উপজেলা সদরগুলোতে বিপুল পরিমান পুলিশ মোতায়েন ছিলো। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ জেলা শহর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১২জনকে পুলিশ গ্রেফতার করে। জেলা শহর ছাড়া অন্য কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।Details
নোয়াখালীতে হরতাল চলাকালে ১২জন আটক
নোয়াখালীতে হরতাল চলাকালে ১২জন আটক
নোয়াখালীতে হরতাল চলাকালে বিআরটিসির বাস, পুলিশ বহনকারী ম্যাক্সি ভাংচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা শহর মাইজদী থেকে পুলিশ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১২জনকে আটক করেছে। তবে পুলিশের পক্ষ থেকে ১০জনের কথা স্বীকার করা হয়েছে।Details
চৌমুহনীতে বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তন এবং বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বোমা রাখার প্রতিবাদে নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। মঙ্গলবার বিকালে চৌমুহনী বড়পুল থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ করে।Details
নোয়াখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশে বিক্ষোভ মিছিল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বোমা রেখে প্রাণনাশের চেষ্টা এবং জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে নোয়াখালী পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা জামে মসজিদ মোড় থেকে বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করে।Details
নোয়াখালীতে শিবিরের মেছে রহস্যজনক অগ্নিকান্ড!- চার শিবির কর্মী আহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট শহরে ইসলামী ছাত্রশিবিরের একটি মেসে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বসুরহাটের মডার্ণ হাসপাতালের বিছমিল্লাহ মঞ্জিলে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ অগ্নিকান্ডের স্থলটি ঘিরে রেখেছে। এই নিয়ে ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং অগ্নিকান্ডের স্থল ঘিরে রাখে। রাত নয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পুড়ে যাওয়া মেসটি পুলিশ ঘিরে রেখেছে।Details
নোয়াখালীতে বুলুর সংবর্ধণা সভায় মওদুদ- ভারতের সাথে যৌথ ঘোষণা বাস্তবায়ন প্রতিহত করা হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন- প্রধানমন্ত্রী ভারত গিয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে এসেছেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সাংবাদিক সম্মেলনে দিকনির্দেশনা দিবেন। সেই মোতাবেক ভারতের সাথে দেয়া প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণা যাতে বাস্তবায়ন করতে না পারে সেজন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে প্রস্তুতি নিতে হবে। রাজপথে অবস্থান নিয়ে যৌথ ঘোষণার বাস্তবায়ন প্রতিহত করা হবে। শনিবার সন্ধ্যায় চৌমুহনী রেলওয়ে ময়দানে স্থানীয় সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নবনিযুক্ত যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।Details
Showing Page 1 of 10 No more page No more page 1