বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে নোয়াখালীতে ভোট গ্রহণ সম্পন্ন \ এক কেন্দ্রের ভোট গ্রহণ
বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নোয়াখালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে ছিলো বিপুল সংখ্যক মহিলা ও নবীন ভোটারের উপস্থিতি। ভোটগ্রহণকালে বিশৃঙ্খলা ও ব্যালট পেপার নিয়ে গোলযোগের কারণে স্থগিত করা হয়েছে ১টি কেন্দ্রের ভোটগ্রহণ। গোটা জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষে ৮জন আহত হয়েছে বলে জানা গেছে।Details
চৌমুহনীতে টাকাসহ বরকত উল্যা বুলুর সমর্থিত তিন নেতা ও ইউপি চেয়াম্যানসহ আটক-৪
টাকাসহ নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের চারদলীয় জোটের প্রার্থী বরকত উল্যা বুলুর সমর্থিত ৩ বিএনপি-যুবদল নেতা ও এক ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর গোলাবাড়িয়াস্থ সুগন্ধা আবাসিক হোটেল থেকে তাদেরকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় কেন্দ্রীয় যুবদলের সদস্য জহির উদ্দীন হারুনের কাছ থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। এনিয়ে বরকত উল্যা বুলুর সমর্থকরা চৌমুহনী-ফেনী সড়ক অবরোধ করার চেষ্টা করে। এদিকে বরকত উল্যা বুলুর দাবি এই টাকা নির্বাচনের কাজে ব্যায় করার জন্য বৈধ টাকা।Details
সেনবাগে আওয়ামীলীগের বিরুদ্ধে জামায়াতের অপপ্রচারের প্রতিবাদ করতে গিয়ে মুক্তিযোদ্ধা মজিবুল হক
নোয়াখালীর সেনবাগে নৌকা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের মহিলাদের অপপ্রচারের প্রতিবাদ করতে গিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বিজরে মাস ডিসেম্বরে ঘটনাস্থলেই মারা গেছেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মজিবুল হক। শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর দিলদার মার্কেটে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা মজিবুল হকের বাড়ি একই ইউনিয়নের পশ্চিম আহম্মদপুর গ্রামে এবং তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। Details
এবার প্রতীক নয় যোগ্য ব্যক্তিকে ভোট দিতে চায় নোয়াখালীর ভোটারা \ দরিদ্র এলাকাগুলোতে টাকার ছড়াছড়ি
নোয়াখালীর ৫টি আসনে ২৯ ডিসেম্বরের নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্তের প্রচারনায় এখন প্রার্থীরা সময় পার করছেন। তবে এবার অধিকাংশ আসনেই প্রতীকের পরিবর্তে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে ভোটারদের উৎসাহ দেখা গেছে। পাশাপাশি নির্বাচনকে ঘিরে চলছে টাকার খেলা। এরমেধ্যে আবার দরিদ্র এলাকাগুলোতে ছড়াছড়ি চলছে টাকার। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে টাকার ছড়াছড়ি বন্ধ রাখার দাবি জানিয়েছে ভোটাররা।Details
নোয়াখালীতে অর্ধেক কেন্দ্রই গুরুত্বপূর্ণ ! : নির্বাচনী মাঠে হোয়াইট কালার ক্রিমিনালরা
নোয়াখালীতে অর্ধেক কেন্দ্রই গুরুত্বপূর্ন হিসাবে চিহ্নিত করে প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে। নির্বাচনকে ঘিরে হোয়াইট কালার ক্রিমিনালরা মাঠে নামায় এসকল কেন্দ্র গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে নির্বাচনকে শান্তিপূর্ন করতে রাজনৈতিক ক্যাডারদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা চোখে পড়েনি। অস্ত্র উদ্ধার এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করা না গেলে নির্বাচনের দিন সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত হবার আশংকা করছে ভোটারা। Details
কোম্পানীগঞ্জে দুই প্রতিদ্বন্ধীর কথোপকথন
কোম্পানীগঞ্জে দুই চিরপ্রতিদ্বন্ধী কথোপকথনে জনগণের মাঝে উৎসাহDetails
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় চৌমুহনী পৌর আওয়ামীলীগের কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি গঠন
নোয়াখালী-৩ আসনের মহাজোট প্রার্থী লুৎফুন্নাহার মুন্নীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় চৌমুহনী পৌর আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। Details
লক্ষ্মীপুর-৪ : মেজর মান্নানের মিছিলের ওপর বাস \ নিহত ৩, আহত অর্ধশত
লক্ষ্মীপুর-৪ (রামগতি- কমলনগর) আসনের যুক্তফ্রন্ট প্রার্থী মেজর (অবঃ) আবদুল মান্নানের কুলা মার্কার সমর্থনে বুধবার সন্ধ্যা ৭ টায় এক মিছিলের ওপর যাত্রীবাহী বাসের চাপায় তিন জন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছেন। বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় ।Details
নোয়াখালীতে খালেদা জিয়ার বক্তব্যে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া, জলবদ্ধতার সমস্যা বুঝতে সময় লেগেছে
আবারও নোয়াখালীর মেয়ে হিসাবে ধানের শীষ প্রতীকে নোয়াখালীর মানুষের ভোট চাইলে বিএনপি চেয়ারপার্সন চারদলীয় জোট নেত্রী খালেদা জিয়া। মঙ্গলবার রাতে নোয়াখালীর বিভিন্ন জনসভা ও পথসভায় বক্তব্য দানকালে তাঁর সরকারের সময়ে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে জনগণের কাছে ভোট চান। খালেদা জিয়ার বক্তব্যের পর থেকেই ভোটারদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ। কেউ চারদলীয় জোটে পক্ষে যুক্ত তুলে ধরছেন আবার কেউ বলছেন ভিন্ন কথা।Details
নোয়াখালীর দুই আসনে ৪ হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর জমজমাট লড়াই
নোয়াখালী-৩ বেগমগঞ্জ এবং নোয়াখালী-৬ হাতিয়া আসনে লড়াই হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর। এই দুই আসনের চার হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর জমজমাট লড়াইয়ে সরগরম নির্বাচনী ময়দান। শেষ পর্যন্ত এই দুই আসনেই জোট-মহাজোটের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা জিতে আসবেন এমন ধারণা সাধারণ ভোটারদের মাঝে।Details
Showing Page 10 of 15 Go to first page Go to previous page   10