কবিরহাটে আওয়ামীলীগের শোকসভা
কবিরহাট প্রতিনিধি:: নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিঠু চৌধুরীর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কালামুন্সি বাজারে শোক সভায় প্রধান অতিথি ছিলেন একরামুল করিম চৌধুরী এমপি।Details
নোয়াখালীতে আওয়ামীলীগের বিশাল জনসভা
নোয়াখালীতে আওয়ামীলীগের বিশাল জনসভা
চ.নো.রিপোর্ট :: তৃণমূলে সংগঠনকে গতিশীল করার লক্ষে নোয়াখালীতে আওয়ামীলীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকাল ৫টায় উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চরকরমুল্যা উচ্চ বিদ্যালয় মাঠে ৩০ হাজারেরও বেশি লোকের এ জনসভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। গ্রামের বাড়ি কবিরহাট উপজেলার সুন্দলপুর থেকে বিকাল সাড়ে ৪টায় সহস্রাধিক মটরসাইকেল এবং ২০টিরও বেশি মাইক্রোবাসের বিশাল মটর শোভাযাত্রা সহকারে জনসভাস্থলে পৌছেন সাংসদ একরামুল করিম চৌধুরীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ। জেলা শহর থেকে জনসভাস্থল পর্যন্ত তোরন নির্মিত হয় ৭০টি। Details
নোয়াখালীতে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের গণজমায়েত, প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি : চল্লিশ বছরেও নথি থেকে পেন্সিলের দাগ উঠেনি, আর কত ?
নোয়াখালীতে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের গণজমায়েত, প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি : চল্লিশ বছরেও নথি থেকে পেন্সিলের দাগ উঠেনি, আর কত ?
চ.নো.রিপোর্ট:: অর্পিত সম্পত্তি প্রত্যাবর্ত আইন-২০০১ এর সংশোধনীসহ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে গণজমায়েত এবং ছয় দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ। শনিবার বিকাল ৫টায় নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়। গণজমায়েতে সকল উপজেলা থেকে ঐক্যপরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।Details
নোয়াখালীতে জামায়াতের উপজেলা সেক্রেটারীসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মনিরুজ্জামানসহ জামায়াত শিবিরের মধ্যে ১০ জন এবং বিএনপি’র ৫জন নেতাকর্মী রয়েছেন।Details
অভ্যন্তরীণ কোন্দলের জের : নোয়াখালীতে আবারো পৃথকভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করলো বিএনপির বিবদমান দুই গ্রুপ
অভ্যন্তরীণ কোন্দলের জের : নোয়াখালীতে আবারো পৃথকভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করলো বিএনপির বিবদমান দুই গ্রুপ
রুদ্র মাসুদ :: অভ্যন্তরীন কোন্দলের জের ধরে নোয়াখালীতে আবারো পৃথকভাবে কেন্দ্রীয় কর্মসূচী পালন করেছে জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপ। শনিবার পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে বিএনপির শাহজাহান গ্রুপ ও হারুন গ্রুপ। এনিয়ে বিকেলে শহরে কিছুটা উত্তেজনা দেখা দিলেও কঠোর পুলিশী নিরাপত্তার কারণে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুই পক্ষ তাঁদের কর্মসূচি শেষ করে।Details
জামাত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ
চ.নো.রিপোর্ট :: রাজধানী ঢাকাসহ সারাদেশে স্বাধীনতা বিরোধী জামাত-শিবির চক্রের জ্বালাও পোড়াও এবং নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীতে আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।Details
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ
নিজস্ব প্রতিনিধি :: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল কর্তৃক নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের অনুমোদিত আহবায়ক কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান গেদুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা, শহর যুবদল নেতা মেহরাজ হোসেন, মোস্তাক আহম্মেদ স্বপন প্রমুখ।Details
এডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলার ফাঁসির আসামীর সাজা মওকুফের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির মানববন্ধন
এডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলার ফাঁসির আসামীর সাজা মওকুফের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির মানববন্ধন
চ.নো.রিপোর্ট :: লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা এডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী বিপ্লবের সাজা মওকুফের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছে বিএনপি ও এর সকল সহযোগী সংগঠন। নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বেগমগঞ্জের চৌরাস্তায় এবং চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত।Details
কোকোর সাজার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
কোকোর সাজার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
চ.নো.রিপোর্ট :: মুদ্রা পাচার মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকের সাজার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। দুপুর সোয়া দুইটার সময় নোয়াখালী পৌরসভার সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। Details
নজিরবিহীন নিরাপত্তায় নোয়াখালী পৌরসভায় নিষ্প্রান ভোট-  দুপুরের আগেই ভোটার শূণ্য ভোট কেন্দ্র : বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ কনষ্টেবলসহ আহত-১০, একজনের কারাদন্ড
নজিরবিহীন নিরাপত্তায় নোয়াখালী পৌরসভায় নিষ্প্রান ভোট- দুপুরের আগেই ভোটার শূণ্য ভোট কেন্দ্র : বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ কনষ্টেবলসহ আহত-১০, একজনের কারাদন্ড
রুদ্র মাসুদ :: মাত্র তিন মাস পূর্বে গত ১৮ জানুয়ারি নোয়াখালী পৌরসভার নির্বাচনে ব্যাপক সহিংসতা, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই, ভাংচুর ও অগ্নিসংযোগের কারণে সারাদেশে সমালোচনার ঝড় তুললেও শনিবার এ পৌরসভার ১৪টি কেন্দ্রের পুনঃ নির্বাচন হয়েছে নজিরবিহীন নিরাপত্তায় সুষ্ঠু পরিবেশে। তবে; সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলে ভোটারদের উপস্থিতি কিছুটা চোখে পড়লেও বেলা ১১টার পর থেকেই ভোটার শূন্য হতে থাকে ভোট কেন্দ্র। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সবগুলো কেন্দ্র মিলিয়ে সর্বোচ্ছ ৫৫ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন বলে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের ধারণা। এদিকে বিজিবি, রেব ও পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায় এক পুলিশ কনষ্টেবলসহ অন্তত ১০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। অপরদিকে ভোট কেন্দ্রের সামনে দিয়ে মটর সাইকেল চালানোর অপরাধে শাহাদাত হোসেন (৩০) নামের এক যুবককে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। Details
Showing Page 2 of 15 Go to first page Go to previous page  2