হাতিয়ায় ইউপি নির্বাচনে সহিংসতায় আহত ৬, ৬ মটর সাইকেলে অগ্নি সংযোগহাতিয়ায় ইউপি নির্বাচনে সহিংসতায় আহত ৬, ৬ মটর সাইকেলে অগ্নি সংযোগ
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় ৫নং চরঈশ্বর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন আহত ও নির্বাচনী কাজে ব্যবহৃত ৬টি মটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ফাঁড়ির সামনে মোহাম্মদ আলীর সমর্থকদের বাধা- আবারো নিজ নির্বাচনী এলাকায় হাতিয়া যেতে পারেননি ফজলুল আজিম এমপি
রুদ্র মাসুদ :: নোয়াখালী জেলা আওয়ামীলীগ থেকে বহিস্কৃত সাবেক সাংসদ মোহাম্মদ আলীর সমর্থকদের বাধা ও আক্রমনাত্মক আচরণের কারণে আবারো নিজ নির্বাচনী এলাকা হাতিয়ায় যেতে পারেনি প্রকৌশলী ফজলুল আজিম এমপি। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশকে পুর্ব থেকে অবহিত করার পরও এমন ঘটনার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ফজলুল আজিম এমপি।
এদিকে বৃহস্পতিবার ঘটনাসহ তিনবার মোহাম্মদ আলীর সমর্থকদের বাধার মুখে হাতিয়া যেতে পারেননি নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত এই স্বতন্ত্র সাংসদ। তিনটি ঘটনাই ঘটেছে নোয়াখালীর পুলিশ সুপার হারুন উর রশীদ হাযারী নোয়াখালীতে যোগদানের পর। আর গত সোমবার সংসদে বক্তব্য দানকালে হাতিয়ার চরাঞ্চল ও মেঘনা নদীতে জলদস্যু ও বনদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করায় এ হামলা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
সোনাইমুড়িতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ব্যাপক ভাংচুর, লুটপাট : লাঠিচার্জ, পুলিশের ফাঁকা গুলি বর্ষণ,আহত-১৫, আটক-১০
নোয়াখালীর সোনাইমুড়িতে বক্তব্য দেয়া নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ব্যাপক ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮ পর্যন্ত দুই ঘন্টাব্যাপী ছাত্রদলের ভুঁঞা ও সুয়া গ্রুপের মধ্যে এই পাল্টপাল্টি হামলা ইটপাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপের ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫জন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সোনাইমুড়ি থানা পুলিশের সাথে পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে। এসময বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে পুলিশ। রাত ৯টা পর্যন্ত আটক করা হয়ে ১০ জনকে।
সোনাইমুড়ীতে আওয়ামীলীগের দু’গ্রুপের একই স্থানে সভা আহবানকে কেন্দ্র করে ১৪৪ ধারা \ সংঘর্ষে আহত-৫
নোয়াখালীর সোনাইমুড়িতে আওয়ামীলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি গাড়ি। রোববার ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগ গ্রুপের সাথে সম্প্রতি জেলা আওয়ামীলীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত সদস্য খন্দকার রুহুল আমিনের অনুসারী উপজেলা আওয়ামীলীগের পাল্টা কমিটি গ্রুপের মধ্যে এই সংঘর্ষের জের ধরে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া রোববার রাত ১২টা পর্যন্ত শহরের তিনটি স্থানে ১৪৪ ধারা জারি করেন। সোনাইমুড়ি বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 নোয়াখালীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
নোয়াখালীতে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বঙ্গবন্ধর ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বিকেলে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
 ডজন ডজন প্রতিশ্রুতি- কে হচ্ছেন হাতিয়ার পৌর পিতা
নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভা ২০০৩ সালে গঠিত হলেও এবারই প্রথম পৌর নির্বাচন অনু্ষ্ঠিত হচ্ছে। তাই ভোটারদের উৎসাহ ও উদ্দীপনার কমতি নেই। হাতিয়া পৌর নির্বাচনে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করলেও নির্বাচনী মাঠে সরগরম ৩ জন। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহাম্মেদ ও চার দলীয় জোটের প্রার্থী এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইউছুপ আলী প্রতীক বরাদ্দের পরপরই প্রচারনায় নেমে পড়েছেন এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। ভোটারদের দিচ্ছেন ডজন ডজন প্রতিশ্রুতি। মাইকিং এর শব্দে নিয়মিত অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো পৌরবাসী। চায়ের দোকান থেকে শুরু করে সব খানে এখন একটাই আলোচনা কে হচ্ছেন নব গঠিত হাতিয়া পৌরসভার পৌর পিতা।
 চাটখিলে বিএনপি ও আওয়ামীগ প্রার্থীর পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন
আগামি ১৮ জানুয়ারী অনুষ্ঠেয় চাটখিল পৌরসভার নির্বাচনে সেনা মোতায়েনের দাবিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোস্তফা কামাল ।
 নোয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী গোলাম মহিউদ্দিন লাতুকে মুক্তিযোদ্ধার সন্তানদের সমর্থন \ প্রার্থীদের ব্যস্ত প্রচারণা
নোয়াখালী পৌরসভার মহাজোটের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন লাতুর প্রতি সমর্থন ঘোষণা করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নোয়াখালী জেলা শাখা। আমরা মুক্তিযোদ্ধার সন্তান নোয়াখালীর শাখার প্রধান পৃষ্ঠপোষক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর নির্দেশে বৃহস্পতিবার বিকালে জেলা কমিটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন চৌধুরী বাবরের নেতৃত্বে মুক্তিযোদ্ধার সন্তানরা গোলাম মহিউদ্দিন লাতুর সাথে দেখা করে এ সমর্থন ব্যক্ত করেন।
এদিকে চারদলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ দিনভর পৌরসভার ৭নং ওয়ার্ড শ্রীপুর ও ৪নং ওয়ার্ড ফকিরপুরে গণসংযোগ করেন। এসময় পৌর বিএনপির সেক্রেটারী আবু নাছেরসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 প্রতীক বরাদ্দ পেয়ে নোয়াখালীর সাত পৌরসভায় ভোট যুদ্ধে ৩১ মেয়র, ৩’শ কাউন্সিলর ও ৭১ মহিলা কাউন্সিলর প্রার্থী \ সরগরম ছাপাখানা, শুরু হয়েছে মাইকিং
প্রতীক বরাদ্দের সাথে সাথে সরগরম হয়ে উঠেছে নোয়াখালীর পৌর নির্বাচন। জেলার সাত পৌরসভার ৩১ মেয়র ৩'শ সাধারণ আসনের কাউন্সিলর ও ৭১জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রতীক বরাদ্দের পর নিজ নিজ প্রতীক নিয়ে ছুটেছে ভোটারদের দরজায়। একই সাথে পোষ্টার ছাপানোর জন্য সরগরম হয়ে উঠেছে ছাপাখানাগুলো। পাশাপাশি মাইকিংও ছিলো লক্ষনীয়।
 নোয়াখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীতে বাংলাদেশ ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতে হয়েছে। জেলার কলেজ সমূহে সকাল থেকেই নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
জেলার প্রাচীনতম বিদ্যাপীঠ চৌমুহনী সরকারি এস এ বিশ্ববিদ্যালয় কলেজে বসে ছাত্রলীগের প্রাক্তন ও বর্তমান নেতাদের মিলন মেলা।
|