 মনোনয়ন প্রত্যাশীদের ও দলীয় মেয়র প্রার্থীকে নিয়ে গণসংযোগ করলেন একরামুল করিম চৌধুরী এমপি
নোয়াখালী পৌরসভা নির্বাচনে একের পর এক চমক সৃষ্টি করেছে আওয়ামীলীগ। এর অংশ হিসাবে আওয়ামীলীগের দুই হেভিওয়েট মনোয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন ও নোয়াখালী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুকে সাথে নিয়ে দলীয় মেয়র প্রার্থী গোলাম মহিউদ্দিন লাতুসহ গণসংযোগ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।
শেষ দিনে মেয়র পদে ২৭ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার- নোয়াখালীর সাত পৌরসভায় চুড়ান্ত প্রতিদ্বন্ধিতায় মেয়র পদে ৩১জন, কাউন্সিলর পদে ৩’শ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭১ জন
রুদ্র মাসুদ :: মনোনয়ন পত্র প্রত্যাহার শেষে নোয়াখালীর সাত পৌরসভায় চুড়ান্ত প্রতিদ্বন্ধিতায় নেমেছেন মেয়র পদে ৩১ জন, কাউন্সিলর পদে ৩০০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭১ জন । মনোনয়ন প্রত্যাহারে শেষ দিনে রোববার নোয়াখালীর সাত পৌরসভার মধ্যে ৫টি পৌরসভায় মেয়র পদে ২৭জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাকী দুটিতে চারদলীয় জোট এবং মহাজোট থেকে একজন করে আগেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
 মনোনয়ন দাখিলের দুই সাপ্তাহ পর প্রয়াত নেতাদের কবর জিয়ারতের মাধ্যমে গণসংযোগে নামলেন চৌমুহনী পৌরসভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী কিরন
জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী নিয়ে গঠিত প্রথম শ্রেণীর চৌমুহনী পৌরসভার নির্বাচনে অবশেষে নির্বাচনী মাঠে নেমেছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী আলহাজ্ব মামুনুর রশিদ কিরন। প্রয়াত আওয়ামীলীগ নেতাদের কবর জিয়ারতের মধ্যদিয়ে মনোনয়নপত্র দাখিলের দুই সাপ্তাহ পর শনিবার তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে নামেন।
ঘর সামলাতে পারেনি আওয়ামীলীগ : নোয়াখালীর সাত পৌরসভার মধ্যে পাঁচটিতে আওয়ামীলীগের প্রার্থী ২৭জন \ শনিবার চুড়ান্ত প্রার্থী ঘোষণার সম্ভাবনা
মনোনয়ন প্রত্যাহারের শেষ পর্যায়ে এসেও নোয়াখালীর ৭টি পৌরসভার মধ্যে ৫টিতেই মেয়র প্রার্থী চুড়ান্ত করতে পারেনি আওয়ামীলীগ। এই পাঁচ পৌরসভায় আওয়ামীলীগ থেকে প্রার্থী হয়েছেন ২৭জন। কোথাও কোথাও তৃণমূল নেতাকর্মীদের মতামত নিয়েও তা কার্যকর না করায় সাধারণ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী একক প্রার্থী চুড়ান্ত করতে শনিবার বছরের প্রথম দিনে অনুষ্ঠিতব্য জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা শেষে চুড়ন্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কতজন মনোনয়ন প্রত্যাহার করে সে নিয়ে সংশয় রয়েছে।
 পৌরসভা নির্বাচন- বসুরহাটে ওবায়দুল কাদের ও ব্যরিষ্টার মওদুদের মর্যাদার লড়াই : সেনা মোতায়েনের দাবি উভয় পক্ষের
নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনে বিরাজ করছে জাতীয় নির্বাচনের আমেজ। এ পৌরসভায় মেয়র পদে দুই প্রার্থী সাবেক চেয়ারম্যান মীর্জা কাদের ও বর্তমান মেয়র কামাল উদ্দিন চৌধুরীকে নিয়ে চারদলীয় জোট ও মহাজোটের মধ্যে চলছে মর্যাদার লড়াই। একই সাথে এ লড়াইকে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদের লড়াই হিসাবে। শেষ পর্যন্ত কোন জোটের বিজয় হয় সেদিকে তাকিয়ে আছে ভোটাররা।
এদিকে অহেতুক উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নির্বাচনের পরিবেশ অশান্ত করার জন্য চারদলীয় জোট প্রার্থীর লোকজনের বিরুদ্ধে অভিযোগ মহাজোট প্রার্থীর। অপরদিকে নির্বাচনে মহাজোট প্রার্থীর লোকজনের প্রভাবে সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা চারদলীয় জোট প্রার্থীর। উভয় প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগে সাধারণ ভোটারা শংকিত সুষ্ঠু নির্বাচন নিয়ে। তবে; উভয় পক্ষ থেকেই ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।
নোয়াখালীতে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা : ওসির অপসারণের দাবি
নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। হরতালের দিন বিএনপি, যুব ও ছাত্রদল কর্মীদের হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলায় জড়ানোর প্রতিবাদে রোববার দুপুরে জেলা শহর মাইজদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা পেয়ে মিছিলকারীরা সুধারাম থানার ওসির অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
বিএনপি’র সংবাদ সম্মেলনে ওসির বিরুদ্ধে নানা অভিযোগ- নোয়াখালীতে হরতালে গ্রেপ্তারকৃতদের হত্যা, ডাকাতি ও ছিনতাই মামলায় জড়ালো পুলিশ
নোয়াখালী জেলা শহরে হরতালে গ্রেপ্তারকৃত বিএনপির ৬ জন নেতাকর্মীকে হত্যা, ডাকাতি, ছিনতাই ও একটি স্থানীয় সংবাদপত্র অফিসে হামলার মামলায় জড়িয়েছে পুলিশ। হরতালের দিন এবং আগের রাতে পুলিশ ওই বিএনপি নেতাকর্মীকে আটকের পর ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণের পর আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়। এই ঘটনায় বুধবার বিকেলে জেলা শহরের নিজ বাস ভবনে সংবাদ সম্মেন করে বিস্ময় প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সাংসদ মোঃ শাহজাহান।
বিএনপি’র ডাকা সকাল সন্ধ্যা হরতাল- নোয়াখালীতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের লাঠিচার্জে আহত ২৩, অ্যাম্বুলেন্স ভাঙচুর, আটক ২২
নোয়াখালীতে বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ২৩ জন। এ সময় পুলিশ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
সোনাইমুড়ীতে মহিলা বিষয়ক প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আওয়ামীলীগের মতবিনিময় সভায় নেতাকর্মীদের ক্ষোভ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও সোনাইমুড়ী পৌরসভা আওয়ামীলীগের মতবিনিময় সভায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিনের উপস্থিতিতে দূর্বল নেতৃত্ব, সমন্বয়হীনতা, দূর্ণীতি ও তৃণমূল নেতাকর্মীদের উপেক্ষার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছে নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় সোনাইমুড়ি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা ও পৌর কমিটির নেতৃস্থানীয়দের বিরুদ্ধে এই ক্ষোভ প্রকাশ করা হয়। এদিকে মতবিনিময় সভাকে ঘিরে যে কোন ধরণে সহিংস ঘটনা এড়াতে বিকাল থেকেই রেব ও পুলিশ মোতায়েন করা হয় সভাস্থলে।
 রূপগঞ্জের ঘটনা স্যাবটাজ-ওবায়দুল কাদের
তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি বলেছেন, রূপগঞ্জের ঘটনা একটি স্যাবটাজ। যারা এই ঘটনার সাথে জড়িত সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে। না হয় এই ধরনের ঘটনা একের পর এক ঘটতেই থাকবে। জড়িতরা যে দলেরই হোক সরকারকে তাদের বিরুদ্ধে দ্রুত এ্যকশানে যেতে হবে।
|