পৌরসভা নির্বাচন- বসুরহাটে ওবায়দুল কাদের ও ব্যরিষ্টার মওদুদের মর্যাদার লড়াই : সেনা মোতায়েনের দাবি উভয় পক্ষের
পৌরসভা নির্বাচন- বসুরহাটে ওবায়দুল কাদের ও ব্যরিষ্টার মওদুদের মর্যাদার লড়াই : সেনা মোতায়েনের দাবি উভয় পক্ষের
নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনে বিরাজ করছে জাতীয় নির্বাচনের আমেজ। এ পৌরসভায় মেয়র পদে দুই প্রার্থী সাবেক চেয়ারম্যান মীর্জা কাদের ও বর্তমান মেয়র কামাল উদ্দিন চৌধুরীকে নিয়ে চারদলীয় জোট ও মহাজোটের মধ্যে চলছে মর্যাদার লড়াই। একই সাথে এ লড়াইকে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদের লড়াই হিসাবে। শেষ পর্যন্ত কোন জোটের বিজয় হয় সেদিকে তাকিয়ে আছে ভোটাররা। এদিকে অহেতুক উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নির্বাচনের পরিবেশ অশান্ত করার জন্য চারদলীয় জোট প্রার্থীর লোকজনের বিরুদ্ধে অভিযোগ মহাজোট প্রার্থীর। অপরদিকে নির্বাচনে মহাজোট প্রার্থীর লোকজনের প্রভাবে সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা চারদলীয় জোট প্রার্থীর। উভয় প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগে সাধারণ ভোটারা শংকিত সুষ্ঠু নির্বাচন নিয়ে। তবে; উভয় পক্ষ থেকেই ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।Details
নোয়াখালীতে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা : ওসির অপসারণের দাবি
নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। হরতালের দিন বিএনপি, যুব ও ছাত্রদল কর্মীদের হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলায় জড়ানোর প্রতিবাদে রোববার দুপুরে জেলা শহর মাইজদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা পেয়ে মিছিলকারীরা সুধারাম থানার ওসির অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। Details
বিএনপি’র সংবাদ সম্মেলনে ওসির বিরুদ্ধে নানা অভিযোগ- নোয়াখালীতে হরতালে গ্রেপ্তারকৃতদের হত্যা, ডাকাতি ও ছিনতাই মামলায় জড়ালো পুলিশ
নোয়াখালী জেলা শহরে হরতালে গ্রেপ্তারকৃত বিএনপির ৬ জন নেতাকর্মীকে হত্যা, ডাকাতি, ছিনতাই ও একটি স্থানীয় সংবাদপত্র অফিসে হামলার মামলায় জড়িয়েছে পুলিশ। হরতালের দিন এবং আগের রাতে পুলিশ ওই বিএনপি নেতাকর্মীকে আটকের পর ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণের পর আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়। এই ঘটনায় বুধবার বিকেলে জেলা শহরের নিজ বাস ভবনে সংবাদ সম্মেন করে বিস্ময় প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সাংসদ মোঃ শাহজাহান। Details
বিএনপি’র ডাকা সকাল সন্ধ্যা হরতাল- নোয়াখালীতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের লাঠিচার্জে আহত ২৩, অ্যাম্বুলেন্স ভাঙচুর, আটক ২২
নোয়াখালীতে বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ২৩ জন। এ সময় পুলিশ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। Details
সোনাইমুড়ীতে মহিলা বিষয়ক প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আওয়ামীলীগের মতবিনিময় সভায় নেতাকর্মীদের ক্ষোভ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও সোনাইমুড়ী পৌরসভা আওয়ামীলীগের মতবিনিময় সভায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিনের উপস্থিতিতে দূর্বল নেতৃত্ব, সমন্বয়হীনতা, দূর্ণীতি ও তৃণমূল নেতাকর্মীদের উপেক্ষার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছে নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় সোনাইমুড়ি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা ও পৌর কমিটির নেতৃস্থানীয়দের বিরুদ্ধে এই ক্ষোভ প্রকাশ করা হয়। এদিকে মতবিনিময় সভাকে ঘিরে যে কোন ধরণে সহিংস ঘটনা এড়াতে বিকাল থেকেই রেব ও পুলিশ মোতায়েন করা হয় সভাস্থলে।Details
রূপগঞ্জের ঘটনা স্যাবটাজ-ওবায়দুল কাদের
রূপগঞ্জের ঘটনা স্যাবটাজ-ওবায়দুল কাদের
তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি বলেছেন, রূপগঞ্জের ঘটনা একটি স্যাবটাজ। যারা এই ঘটনার সাথে জড়িত সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে। না হয় এই ধরনের ঘটনা একের পর এক ঘটতেই থাকবে। জড়িতরা যে দলেরই হোক সরকারকে তাদের বিরুদ্ধে দ্রুত এ্যকশানে যেতে হবে।Details
নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা
নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা
নাটোরের উপজেলা চেয়ারম্যান ছানা উল্যা নুর বাবু হত্যার প্রতিবাদ ও দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে রোববার নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধার মুখে সংক্ষিপ্তভাবে শেষ হয়। তবে মিছিল হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নোয়াখালী পৌর বাজারের সামনে রোববার বিকালে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এসময় পুলিশ সমাবেশস্থলে নেতৃবৃন্দের বসার জন্য রাখা চেয়ার নিয়ে যায়। এনিয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা ঘটে। একপর্যায়ে পুলিশ ঘেরাওয়ের মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।Details
শুক্রবার নোয়াখালী জেলা ছাত্রলীগের সম্মেলন : অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সিটিটিভি ক্যামেরা, পর্যাপ্ত নিরাপত্তা : সভাপতি পদে ২৬ এবং সাধারণ সম্পাদক পদে ৭৮ প্রার্থীর আবেদন
শুক্রবার নোয়াখালী জেলা ছাত্রলীগের সম্মেলন : অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সিটিটিভি ক্যামেরা, পর্যাপ্ত নিরাপত্তা : সভাপতি পদে ২৬ এবং সাধারণ সম্পাদক পদে ৭৮ প্রার্থীর আবেদন
অবশেষে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ছাত্রলীগের বহুল প্রতিক্ষিত সম্মেলন। শেষ মুহুর্তে এসে বুধবার জেলার নয়টি ইউনিটের কমিটি ঘোষণা করায় দীর্ঘদিন পর এ সম্মেলনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে উত্সবের বিরাজ করছে। এদিকে সম্মেলনে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্মেলনস্থল নোয়াখালী পৌর হলে এবং আশপাশে বসানো হয়েছে ১০টি সিসিটিভি ক্যামেরা। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। অপরদিকে এবারের সম্মেলনে বয়সসীমা ২৯ বছর ধরে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে বায়েডাটা আহবান করায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। উত্সাহ এতটাই বেশি যে সভাপতি পদে ২৬, সাধারণ সম্পাদক পদে ৭৮ এবং সাংগঠনিক সম্পাদক পদে ৫ প্রার্থী তাদের সার্টিফিকেটসহ বায়োডাটা জমা দিয়েছে। জমা দেয়া প্রার্থীরা কমিটিতে স্থান পেতে গ্র“পিংয়ের পাশাপাশি জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক এবং আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের কাছে লবিংয়ে ব্যস্ত রয়েছে। Details
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চৌমুহনীতে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চৌমুহনীতে স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল, সমাবেশ
গ্রেফতারকৃত চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। বৃহস্পতিবার বিকালে চৌমুহনী গণমিলনায়তন চত্বরে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের উগ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, চৌমুহনী পৌর যুবলীগের আহবায়ক আমিনুল হক মুন্না, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন মাসুদ, জেলা যুবলীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু,Details
নোয়াখালীতে পুলিশের ভয়ে জামায়াতের সংক্ষিপ্ত মানববন্ধন : বিএনপি’র কর্মসূচী পালিত
নোয়াখালীতে পুলিশের ভয়ে জামায়াতের সংক্ষিপ্ত মানববন্ধন : বিএনপি’র কর্মসূচী পালিত
গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সকালে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি। একই সময় জামায়াতে ইসলামীও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে শহরে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসুচী পালন করে। সকাল ১১টা থেকে জেলা শহরের প্রধান সড়কে বিএনপি’র ঘন্টব্যাপী বিশাল মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো: শাহজাহান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহিমসহ জেলা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় দেওয়া বক্তৃতায় বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো: শাহজাহান হরতালের দিন দলীয় নেতাকর্মীদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।Details
Showing Page 5 of 15 Go to first page Go to previous page   5