নোয়াখালীতে যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে বিক্ষোভ সমাবেশ
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও জামায়াত শিবির এবং মৌলবাদী রাজনীতি নিষিদ্ধকরণের দাবীতে বুধবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগ জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে মোস্তফা ইকবালের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরণ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর ও মঞ্জুর মোরশেদ প্রমুখ বক্তব্য রাখেন।
 নোয়াখালীতে হরতালে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর পক্ষে বিপক্ষে মিছিল-সমাবেশ
বিক্ষিপ্ত ধাওয়া পাল্টাধাওয়া, ভাঙচুর, পক্ষে-বিপক্ষে মিছিল, টায়ারে অগ্নিসংযোগ করে সড়কে অররোধ সৃষ্টির মধ্যদিয়ে রোববার নোয়াখালীতে বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা শহর এবং উপজেলা সদরগুলোতে বিপুল পরিমান পুলিশ মোতায়েন ছিলো। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ জেলা শহর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১২জনকে পুলিশ গ্রেফতার করে। জেলা শহর ছাড়া অন্য কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 নোয়াখালীতে হরতাল চলাকালে ১২জন আটক
নোয়াখালীতে হরতাল চলাকালে বিআরটিসির বাস, পুলিশ বহনকারী ম্যাক্সি ভাংচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা শহর মাইজদী থেকে পুলিশ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১২জনকে আটক করেছে। তবে পুলিশের পক্ষ থেকে ১০জনের কথা স্বীকার করা হয়েছে।
চৌমুহনীতে বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তন এবং বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বোমা রাখার প্রতিবাদে নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। মঙ্গলবার বিকালে চৌমুহনী বড়পুল থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ করে।
নোয়াখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশে বিক্ষোভ মিছিল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বোমা রেখে প্রাণনাশের চেষ্টা এবং জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে নোয়াখালী পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা জামে মসজিদ মোড় থেকে বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করে।
নোয়াখালীতে শিবিরের মেছে রহস্যজনক অগ্নিকান্ড!- চার শিবির কর্মী আহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট শহরে ইসলামী ছাত্রশিবিরের একটি মেসে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বসুরহাটের মডার্ণ হাসপাতালের বিছমিল্লাহ মঞ্জিলে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ অগ্নিকান্ডের স্থলটি ঘিরে রেখেছে। এই নিয়ে ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং অগ্নিকান্ডের স্থল ঘিরে রাখে। রাত নয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পুড়ে যাওয়া মেসটি পুলিশ ঘিরে রেখেছে।
নোয়াখালীতে বুলুর সংবর্ধণা সভায় মওদুদ- ভারতের সাথে যৌথ ঘোষণা বাস্তবায়ন প্রতিহত করা হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন- প্রধানমন্ত্রী ভারত গিয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে এসেছেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সাংবাদিক সম্মেলনে দিকনির্দেশনা দিবেন। সেই মোতাবেক ভারতের সাথে দেয়া প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণা যাতে বাস্তবায়ন করতে না পারে সেজন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে প্রস্তুতি নিতে হবে। রাজপথে অবস্থান নিয়ে যৌথ ঘোষণার বাস্তবায়ন প্রতিহত করা হবে। শনিবার সন্ধ্যায় চৌমুহনী রেলওয়ে ময়দানে স্থানীয় সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নবনিযুক্ত যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
নোয়াখালীতে সরকারের একবছর পুর্তি’র জনসভায় সাহারা খাতুন :- বিএনপি-জামায়াত জোট সরকার দেশের টাকা বিদেশে পাচার করেছে
স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার জনগণের টাকা পকেটে পুরেছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে। যার নমুনা দেখা গেছে ‘ওয়ান ইলাভেন’ এর সময়ে। এই কারনেই জনগন তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ২৯ ডিসেম্বরের নির্বাচনে। আমাদের প্রতি রায় দিয়েছে, তাই আমাদের জনগনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। নির্বাচনে শেখ হাসিনার দেয়া নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্র“তি আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।
শনিবার সন্ধ্যায় নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের বিজয় মঞ্চে মহাজোট সরকারের এক বছরপুর্তি উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি হিসেবে আসার পর নোয়াখালীবাসী যে সম্মান করেছে ২০ বছর পর এসে তাঁর চেয়েও বেশি ভালোবাসা ও সম্মান পেয়েছি- জিলা স্কুলের জনসভায় এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, এদেশ থেকে বারবার আমার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা পারেনি। জনতার হৃদয়ে আমি এবং জাতীয় পার্টির শাসনামল স্থান করে আছে। ২০ বছর আগে রাষ্ট্রপতি হিসেবে আসার পর নোয়াখালীবাসী যে সম্মান করেছেন ২০ বছর পর এসে তাঁর চেয়েও বেশি ভালোবাসা ও সম্মান পেয়েছি। এটাই তাঁর প্রমান। কিন্তু নোয়াখালী শহর সেই এক রাস্তার শহরেই রয়ে গেছে। রাস্তার পার্শ্বের ব্যবসায়ীদের স্থায়ী বন্দোবস্তের বিষয়টিও ঝুলে রয়েছে।
রোববার বিকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা জাতীয় পর্টি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এরশাদ নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজকে নতুন ক্যাম্পসে স্থানান্তর এবং সরকারিকরণ, নোয়াখালী মহিলা কলেজকে সরকারিকরণ, চৌমুহনী কলেজকে সরকারিকরণসহ তাঁর শাসনামলে নোয়াখালীতে বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি দেন এসময়।
নোয়াখালীতে মতবিনিময়কালে ওবায়দুল কাদের : ভূমিহীন জায়গা পায়না আর ভূমিগ্রাসীরা চরের জমি দখল করছে
তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি বলেছেন, চরের খাস জমি গরীব মানুষের হক। ভূমিহীন মানুষ মাথাগোঁজার জন্য জমি পায়না আর কিছু ভূমিগ্রাসী নোয়াখালীর চরের হাজার হাজার একর জমি দখল করে গরীব মানুষের হক নষ্ট করছে। এদের ছাড় দেয়া হবে না। দখলদারদের সহযোগিতাকারী চরাঞ্চলের বনদস্যু আর জলদস্যুরা যাতে কোন ছাড় না পায় সেদিকেও সজাগ দৃষ্টি দিতে হবে। এ বিষয়ে সঠিক চিত্র গণমাধ্যমে আসা উচিৎ।
|