নোয়াখালীতে জাতীয় পার্টির জনসভা
নোয়াখালীতে জাতীয় পার্টির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সোনাইমুড়ি উপজেলার আমিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানে রাজনৈদিক উপদেষ্টা সাবেক মন্ত্রী এডভোকেট মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ।
সোনাইমুড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুনুর রশিদ বাশারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোবারক হোসেন আজাদ, সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, ডাঃ মহিউদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।
বিএনপির দূর্গে বেহাল অবস্থা : নোয়াখালীতে সতের ইউনিটের মধ্যে সম্মেলন হয়েছে মাত্র পাঁচটি ইউনিটে
বিএনপির দূর্গ হিসেবে পরিচিত নোয়াখালীতেই বিএনপির সাংগঠনিক কার্যক্রমে বেহাল অবস্থা বিরাজ করছে। জেলার ১৭টি ইউনিটের মধ্যে এখনো ১২টি ইউনিটে সম্মেলন করতে পারেনি দলটি। তন্মধ্যে আবার যুবদল সভাপতি বরকত উল্যা বুলু এমপি’র নির্বাচনী এলাকার বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভায় আহবায়ক কমিটিও গঠন করা সম্ভব হয়নি। কমিটি গঠনে এমপিদের কর্তৃত্ব এবং নেতৃত্বের দ্বন্ধের কারণেই এমনটি হচ্ছে বলে মনে করে দলটির সাধারণ নেতাকর্মীরা। এসব বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলে সরাসরি কোন মন্তব্য করতে রাজী হননি তারা। কেউ কেউ আগ বাড়িয়ে বলছেন ক’দিন বাদেই সম্মেলন এখন কিছু বলা ঝুঁকিপূর্ণ।
এদিকে ৩০ নভেম্বরের মধ্যে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠনে কেন্দ্রের নির্দেশনা থাকলেও নোয়াখালী বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। সম্মেলনকে ঘিরে সাধারণ নেতাকর্মীদের মাঝে আগ্রহ যেমন রয়েছে তেমনি শংকা রয়েছে আদৌ সম্মেলন হবে কিনা এনিয়ে। কারণ ৯১’র পরবর্তী সময়ে জেলা বিএনপির তিনটি সম্মেলন অনুষ্ঠিত হবার পর একটি কমিটিও পূর্ণাঙ্গতা পায়নি।
শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মালেক উকিলের ২২তম মৃত্যুবার্ষিকী
শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পীকার, সাবেক স্বরাষ্ট ও স্বাস্থ্য মন্ত্রী আব্দুল মালেক উকিলের ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এতে রয়েছে সকালে জেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রয়াত এই নেতার কবর জিয়ারত, পুস্পস্তবক অর্পন ও মিলাদ মাহফিল এবং বিকালে টাউন হলে আলোচন সভা।
হাতিয়া উপকূলের দুর্ধর্ষ জলদস্যু কালা বাদশা হাটহাজারী থেকে গ্রেফতার
হাতিয়া উপকূলের দুর্ধর্ষ জলদস্যু ও বাহিনী প্রধান সেকান্দর বাদশা ওরফে কালা বাদশাকে (৩৩) গ্রেফতার করেছে চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর এলাকার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মেঘভাসা গ্রামে। হাতিয়ার নিঝুম দ্বীপ সংলগ্ন দমারচর ও আশপাশের চরগুলোতে তার শক্তিশালী বাহিনী রয়েছে বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় হাতিয়া থানা পুলিশ জাহাজমারা ইউনিয়নের কালাম চরে জলদস্যু কালা বাদশা ও মুন্সিয়া চোরার আস্তানায় হানা দেয়। তবে পুলিশের অভিযানের টের পেয়ে তারা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি।
গয়েশ্বর রায়ের মুক্তির দাবিতে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তির দাবিতে নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সকল সহযোগী সংগঠন। মঙ্গলবার বিকালে জেল শহর মাইজদীর বড় মসজিদ মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ আজাদ।
এমপিদের কব্জায় নোয়াখালীর বিএনপির রাজনীতি ॥ মুখ থুবড়ে পড়েছে সদস্য সংগ্রহ অভিযান ॥ ছয় ইউনিটে আহবায়ক কমিটিই গঠিত হয়নি
দেড় মাস হয়ে গেলেও নোয়াখালীর বেশিরভাগ উপজেলা এবং পৌরসভায় শুরু হয়নি সদস্য সংগ্রহ অভিযান। নির্ধারিত সময়ের প্রায় একমাস পেরিয়ে গেলেও জেলার ৬টি ইউনিটে গঠিত হয়নি আহবায়ক কমিটি। সংসদ সদস্যদের একচ্ছত্র প্রভাবের কারণেই কমিটি গঠনে একদিকে যেমন বিলম্ব হচ্ছে অন্যদিকে যোগ্যতা থাকার পরও অনেকের স্থান হচ্ছে না জেলা উপজেলা কমিটিতে। একই কারণে বিগত তিনটি জেলা কমিটিও পূর্ণাঙ্গতা পায়নি। এ অবস্থায় তৃণমূল নেতাকর্মীর প্রশ্ন আওয়ামীলীগ বিরোধী ভোট দিয়ে আর কত দল চলবে ? কবে সাংগঠনিক শক্তির ওপর দাঁড়বে বিএনপি ?
ভলান্টিয়ার্স কমিউনিটির প্রধানের সৌদি আরব যাত্রা
ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি (বাংলাদেশ) ইনক, ইউএসএ’র সভাপতি আবুল হাসেম বুলবুল গত ১৫ সেপ্টেম্বর রাতে সৌদি আরবের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করছেন। সৌদি আরবে অবস্থান কালে তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করবেন।
নোয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নোয়াখালীতে বিএনপির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকালে জেলা বিএনপির উদ্যোগে নোয়াখালী পৌরহলে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ মোঃ শাহজাহান। আরো বক্তব্য রাখে এডভোকেট আব্দুর রহমান, মাহবুব আলমগীর আলো, জাহাঙ্গীর আলম কালা প্রমুখ। পরে নোয়াখালীতে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
চৌমুহনীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল : সাকা চৌধুরীর কুশপুত্তলিকা দাহ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে কটুক্তি করে ঔদ্ধত্যপূর্ণ ও ধৃষ্টতাপূর্ন বক্তব্য রাখার দায়ে একাত্তরের চিহ্নিত রাজাকার স্বাধীনতাবিরোধী বিএনপি দলীয় সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিচারের দাবিতে মঙ্গলবার সকালে চৌমুহনীতে নগর আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও সাকা চৌধুরীরর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
সোনাইমুড়ী থানায় সমঝোতা বৈঠকে আওয়ামীলীগ-বিএনপির বাকবিতন্ডা : মটর সাইকেল ভাংচুর
নোয়াখালীর সোনাইমুড়ী কলেজে নবীন বরনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘষের ঘটনায় সোনাইমুড়ী থানায় সমঝোত বৈঠকে আওযামীলীগ ও বিএনপি নেতাদের মধ্যে তীব্র বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। রোরবার রাতে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার কে বৈঠক চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি নেতা ওমর ফারুক পাটোয়ারীর বক্তব্য নিয়ে এ ঘটনার পর সমঝোতা ছাড়াই বৈঠক শেষয়। একই সময়ে থানার সমানে থাকা বিএনপি নেতা ও নদনা ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন সানীর মটর সাইকেল ভাংচুর করেছে ছাত্রলীগ কর্মীরা।
|