সোনাইমুড়ী কলেজে নবীন বরনকে কেন্দ্র করে ছাত্রদল- ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০
নোয়াখালীর সোনাইমুড়ী কলেজে নবীর বরনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল রোবাবর সকালে কলেজ ক্যাম্পাসে এবং সোনইমুড়ি বাজারে দুই দফায় এ ঘটনা ঘটে।
সেনবাগ কলেজে পুলিশী নিরাপত্তায় পরিচিতি কাস শুরু : হামলায় আহত ২
কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে রোববার সেনবাগ সরকারি কলেজে একাদশ শ্রেণীর পরিচিতি কাস অনুষ্ঠিত হয়েছে। এসময় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কলেজ থেকে সেনবাগ বাজারে এলে ছাত্রদলের আবু ছায়েদ (২২) ও শিবিরের মহসিন (২৩) নামে দুই কর্মী ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাৎনিক পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
নোয়াখালীর চৌমুহনীতে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত-২০,গ্রেপ্তার-৫
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ কিরনের প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে ডাকা সংবাদ সম্মেলনে প্রতিপ গ্র“পের হামলা এবং এনিয়ে দফায় দফায় সংঘর্ষে সাংবাদিকসহ উভয়পরে কমপে ২০জন আহত হয়েছে। শনিবার বিকাল ৫টায় বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে সংঘর্ষের সুত্রপাত ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে যুবলীগ নেতা ফয়েজ উল্যা মহিন (৩৫), উপজেলা যূবলীগ সভাপতি জহিরুল ইসলাম (৩৫), যুবলীগকর্মী লেলিন (২৮), মাসুম (২৬), জহিরু ইসলাম (৩৫), সুজন(২৮), ও রিয়াজ (২৮)কে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় কিনিকে ভর্তি করা হয়।
নোয়াখালীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়নি : নেতারা ব্যস্ত ভাগবাটোয়ারা নিয়ে
এখন দল মতায় অথচ জেলায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোন কর্মসূচী পালিত হয়নি এটা দুঃখজনক। প্রতিষ্ঠাবার্ষীকিতে কোন কর্মসূচী না থাকায় তৃণমূল পর্যায়ের কর্মীরা হতাশ হয়েছে। সরকারি দল আওয়ামীলীগের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কোন কর্মসূচী পালন না করা প্রসঙ্গে জানতে চাইলে সমকালের কাছে এভাবেই নিজের প্রতিক্রীয়া ব্যক্ত করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সুবর্নচর উপজেলা চেয়ারম্যান অধ্য খায়রুল আনম সেলিম।
শুধু প্রতিষ্ঠাবার্ষিকী নয় মহাজোট মতায় আসার পর জোটের প্রধান শরিক আওয়ামীলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচীগুলোর অবস্থা এরকমই। সর্বশেষ দলের প্রতিষ্ঠাবার্ষিকীতেও মঙ্গলবার কোন কর্মসূচী পালিত হয়নি জেলার কোথাও। একে অন্যের ওপর দোষ চাপিয়ে দায় এড়াতে চাইছেন নেতারা। অথচ গত ৬ মাস ধরেই তারা ব্যস্ত রয়েছেন ভাগবাটোয়ারা নিয়ে। মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নোয়াখালীর জেলা পরিষদের ইজারার সিডিউল নিয়ে লংকা কান্ড বাধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
পাঁচ মাসে একি চিত্র ! : সেনবাগ ছাড়া নোয়াখালীর কোথাও মানববন্ধন করতে পারেনি বিএনপি
মাত্র ৫ মাস আগের কথা। জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে দুটি পায় মহাজোট আর ৪টি বিএনপি এবং ১টি পায় বিএনপির বিদ্রোহী প্রার্থী। সারাদেশে মহাজোটের বিপুল বিজয় হলেও নোয়াখালী থেকে যায় বিএনপির দূর্গ হিসাবেই। সেই নোয়াখালীর জেলা শহরসহ ৯টি উপজেলা শহরের মধ্যে একমাত্র সেনবাগে পালিত হয়েছে কেন্দ্র ঘোষিত বৃহস্পতিবারের মানববন্ধন কর্মসূচী। বিভিন্ন সময়ে জেলা ও উপজেলা কমিটি গঠন নিয়ে জটিলতার কারণে সাংগঠনিক সামর্থ্য দূর্বল হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মাঝারি পর্যায়ের নেতাকর্মীদের দাবি।
সরকার পিলখানা হত্যাকান্ডের তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে- সেনবাগে বিরোধীদলীয় চীপ হুইপ
বিরোধীদলীয় চীপ হুইফ জয়নাল আবদিন ফারুক বলেছেন, পিলখনার নির্মম হত্যার যজ্ঞের ঘটনায় সেনাবাহিনী গঠিত তদন্ত কমিটি তাঁদের রিপোর্ট প্রকাশ করলেও সরকার গঠিত সচিব কমিটি এখনো তাঁদের তদন্ত রিপোর্ট জমা দিতে পারেনি। কালপেন করে সরকার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বন্ধ কলকারখানা চালুর প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন দেখতে চাই-নোয়াখালীতে এরশাদ
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ সকল কলকারখানা পুণরায় চালুর যে ঘোষনা দিয়েছেন তাঁর সেই প্রতিশ্র“তির বাস্তবায়ন দেখতে চাই। কারণ এদেশে স্বাধীনতা পরবর্তীকালে কলকারখানা থেকে শুরু করে যত উন্নয়ন হয়েছে তার বেশির ভাগই হয়েছে জাতীয় পার্টির মতার আমলে। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী বাইপাস ও আমিশাপাড়া বাজারে পৃথক পথসভায় বক্তৃতাদানকালে তিনি এ কথা বলেন।
৩২০ মেঃ টন চাল আত্মসাৎ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার জামিন নামঞ্জুর
দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর বিশেষ) প্রকল্পের ৩২০ মেঃ টন চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতিদমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রীয় জিয়াউল হক জিয়ার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। নোয়াখালীর স্পেশাল জজ মোঃ কাউসার মঙ্গলবার এ নির্দেশ দেন এবং আগামী ২৩ মার্চ মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন।
নোয়াখালীতে বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত : দুই কেন্দ্রে ভোট স্থগিত
বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ন পরিবেশে নোয়াখালীতে উপজেলা নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ব্যালটপেপার ছিনতাইয়ের ঘটনায় দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও অধিকাংশ উপজেলাই আওয়ামীলীগ প্রার্থী ও তাদের লোকজনের প্রভাব দেখা লক্ষ্য করা গেছে। ভোট গ্রহন চলাকালে কেন্দ্রের বাহিরে বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নোয়াখালীর ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ৮টিতে আওয়ামী লীগ ১টিতে বিএনপি প্রার্থী বিজয়ী
নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে চেয়াম্যান পদে ৮ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী এবং একটিমাত্র উপজেলায় বিএনপির সমর্থিত প্রার্থীকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। রিটার্নিং অফিসার ও নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজান উল আলম শুক্রবার ভোর সাড়ে চারটায় সর্বশেষ চুড়ান্ত এই ফলাফল ঘোষনা করেন।
|