ফেনীর রাজনগরে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৫৫তম এসএমই-কৃষি শাখার উদ্বোধন
ফেনীর রাজনগরে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৫৫তম এসএমই-কৃষি শাখার উদ্বোধন
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ৫৫ তম শাখা ও ২৬ তম এটিএম বুথ ফেনীর ধলিয়া ইউনিয়নের রাজনগরে সোমবার উদ্বোধন হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আবদুল জলিল এমপি প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন ফেনীর জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান, ব্যাংক এর ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, পরিচালক সাহিদ রেজা শিমুল, মোঃ নাসির উদ্দিন চৌধুরী, ফেনী পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক সেলিম ভূঞা, ফেনী চেম্বার সভাপতি জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ। Details
দাগনভূঞায় র্র্যব পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-৫
ফেনীর দাগনভূঞা থানা পুলিশ রোববার রাতে ৫ জন ভুয়া র্র্যব সদস্যকে গ্রেপ্তার করেছে। র্র্যব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে উপজেলার সালামনগর গ্রাম থেকে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দুপুরে নোয়াখালীর সুধারাম থানার শিবপুর গ্রামের আবুল হাসেমের ছেলে কামাল উদ্দিন দাগনভূঁঞা উপজেলার বেকের বাজারে ছাগল কিনতে আসে। বাজারে ছাগল কেনার সময় ৫ যুবক সেখানে হাজির হয়ে নিজেদের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্র্যব) সদস্য পরিচয় দেয় এবং ক্রেতা কামালের কাছে জাল নোট আছে বলে তাকে ডেকে পাশ্ববর্তী সালাম নগরের ‘ছোট ফেনী’ নদীর ধারে নিয়ে যায়। সেখানে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে কামালের সাথে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার বাড়িতে মোবাইল ফোন করিয়ে তার পরিবারের কাছে আরও ৫০ হাজার টাকা দাবী করে। Details
ফেনীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে ১১৮ জন গোল্ডেন জি পি এ প্রাপ্ত কৃতি ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা
ফেনীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে ১১৮ জন গোল্ডেন জি পি এ প্রাপ্ত কৃতি ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা
ফেনীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে রোববার বিকেলে গোল্ডেন জি পি এ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ইসলামী ব্যাংক ফেনী শাখায় আয়োজিত অনুষ্ঠানে গোল্ডেন জি পি এ প্রাপ্ত ১১৮ জন কৃতি ছাত্র- ছাত্রীদের মধ্যে নগদ টাকা , ক্রেস্ট , ব্যাগ , বই- খাতা এবং কলম বিতরন করা হয় ।Details
ফেনীর সোনাগাজীতে গনপিটুনিতে ১ জলদস্যু নিহত \ ৩টি আগ্নেয়াস্ত্রসহ ৪ জলদস্যুকে আটক করেছে কোষ্টগার্ড
ফেনীর সোনাগাজীতে গনপিটুনিতে ১ জলদস্যু নিহত \ ৩টি আগ্নেয়াস্ত্রসহ ৪ জলদস্যুকে আটক করেছে কোষ্টগার্ড
ফেনীর উপকুলীয় সোনাগাজী উপজেলার ফেনী নদীর মোহনায় জেলেদের মাছ লুট করে নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার দুপুরে গণপিটুনিতে মারা যায় কুখ্যাত জলদস্যু আবছার বাহিনীর সদস্য শরীফ (৩৫)। পরে আহত অবস্থায় মোহাম্মদ সোহেল (২২) আবুর কালাম (২৮), নিজাম উদ্দিন(৩৫) ও রাসেল (৩০) নামে ওই বাহিনীর আরো ৪ সদস্যকে আটক করা হয়। এদের বাড়ি সোনাগাজীর পূর্ব বড় ধলি গ্রামে। এসময় তাদের কাছ থেকে ১টি শর্টগান, ২টি এলজি ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কোষ্টগার্ড সোনগাজী থানায় হস্তান্তর করার পর তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয় । সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে।Details
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৫
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাসের পুল নামক স্থানে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের দাসের পুল নামক স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বালু ভর্তি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৭ জন আহত হয়। তাদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তির পর ছাগলনাইয়া উপজেলার শুভপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে মোঃ ইউনুছ (৩০) এবং একই গ্রামের ধনা মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩০) মারা যায়। তারা দু‘জনই বালু ভর্তি ট্রাকের শ্রমিক ছিলেন। আহত বেলাল হোসেন (৩৫), খোকন (২২), শাহ আলম (৪৫) ও আবুল কাশেমকে (৩২) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলাল হোসেন ও খোকনকে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর একজনকে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে।Details
ফেনীতে অস্ত্রসহ ৫ জন গ্রেফতার
পুলিশ শহরের মাষ্টার পাড়ার টিপু হাজারী বাড়ির সামনে থেকে সোমবার ভোর রাতে একটি এলজি ও তিন রাউন গুলি সহ বিএনপি নেতা ও সোনাগাজী ইউনিয়ানের সাবেক চেয়ারম্যেন মিজানুর রহমান মানিক (৩৫) কে গ্রেফতার করেছে । একই সময়ে ঘটনাস্থল থেকে মদ্যপ অবস্থায় সিরাজুল হক,ছরোয়ার হোসেন, বাবুল রেজা ও সাদন কুমার দাসকে গ্রেফতার করেছে। ফেনী মডেল থানা পুলিশ মিজানুর রহমান মানিক কে অস্ত্র মামলায় এবং বাকিদের ৫৪ ধারায় আদালতে পাঠিয়েছে ।Details
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮
ফেনীতে শুক্রবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও আট জন আহত হয়েছে। নিহত ও আহত সকলের বাড়ী ভোলার লাল মোহন উপজেলায়। তারা চট্টগ্রাম থেকে মাইক্রোবাস যোগে ভোলার লালমোহন যাচ্ছিল। ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোঃ আবু তাহের জানায়, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের চানগাঁও এলাকা থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ভোলার লালমোহন উপজেলার উদ্দেশ্যে রওয়ানা করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকার লালপুল নামক স্থানে পোঁছার পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয় এবং ৮ জন আহত হয়।Details
ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০
ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বুধবার ৬ সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। বিকালে শহরের এস এসকে সড়কের একটি কমিউনিটি সেন্টারে পূর্ব ঘোষিত নব গঠিত জেলা বিএনপির পরিচিত সভা ছিল। নবগঠিত জেলা বিএনপির সভাপতি সাঈদ এস্কান্দার আসার পর পরই জেলা ছাত্রদলের একটি অংশ নবগঠিত জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নঈম উল্যাহ বরাতকে প্রত্যাহরের দাবীতে পরিচিতি সভারস্থলের বাইরে মানববন্ধন করে। এসময় সাঈদ এস্কান্দার ছাত্রদলের অপর একটি অংশ মোটর সাইকেল নিয়ে মানব বন্ধনের উপর হামলা চালায়।Details
ফেনীতে ক্যাবল টিভির সংযোগ বিচ্ছিন্নের নাশকতা : লাখ লাখ ফুটবলপ্রেমী বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে পারেনি
ফেনীতে ক্যাবল টিভির সংযোগ বিচ্ছিন্নের নাশকতা : লাখ লাখ ফুটবলপ্রেমী বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে পারেনি
টানা এক মাস অপেক্ষার পর বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছে ফেনী জেলাসহ নোয়াখালী জেলার একটি অংশের লাখ লাখ ফুটবলপ্রেমী। অজ্ঞাত দুষ্কৃতকারীরা রবিবার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলাকালে ফেনী শহরের বিভিন্ন পয়েন্টে ক্যাবল নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের অপটিক ফাইভার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় এ ঘটানার সৃষ্টি হয়। এঘটনায় ফেনীতে চরম ক্ষোভের সৃষ্টি হয়।Details
ফেনীতে ব্যাপী বৃক্ষ মেলা শুরু
ফেনীতে ব্যাপী বৃক্ষ মেলা শুরু
“সবুজ নগর সবুজ দেশ, বদলে দেবে বাংলাদেশ” “দেশী ফলে বেশী লাভ, খাদ্য পুষ্টির নেই অভাব।” এই প্রতিপাদ্য নিয়ে ফেনীতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা থেকে শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর সকালে এক বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে। র‌্যালী শেষে ফেনীর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোশতাক আহম্মেদ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান, বিশেষ অতিথি পুলিশ সুপার ইমাম হোসেন ও সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান বিকম বক্তব্য রাখেন।Details
Showing Page 1 of 4 No more page No more page 1