পরশুরামে বিষাক্ত মদ পানে অসুন্থ আরো দুই জনের মৃত্যু
মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত পরশুরামে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পানে অসুস্থ্য ৫ জনের মধ্যে মঙ্গলবার বিকালে আরো ২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। নিহতরা হচ্ছে পরশুরাম বাজারের ব্যবসায়ী দক্ষিণ কাউতলি গ্রামের আবদুল জব্বার চৌধুরী (৫৫) ও রাজেশপুর গ্রামের কাজী কামাল (৬০)। অন্যরা পুলিশি গ্রেফতারের ভয়ে পালিয়ে চিকিৎসা নিচ্ছে। পুলিশ দিনব্যাপী বিভিন্নস্থানে অভিযান চালিয়ে কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহত আবদুল জব্বার মঙ্গলবার ভোরে নিজ বাড়ীতে ও কাজী কামালকে বিকালে উন্নত চিকিৎসার ঢাকায় নেওয়ার পথে মারা যায়। অসুস্থদের মধ্যে কাউতলী গ্রামের জসিম উদ্দিন (৫০) ও অলকা গ্রামের মোঃ রফিকের অবস্থা আশংকা জনক।
ফেনীর পরশুরামে বিষাক্ত ষ্পিরিট পানে ২ জনের মৃত্যু
ফেনীর পরশুরাম উত্তর বাজারে রোববার রাতে বিষাক্ত রেক্টিফাইড ষ্পিরিট পান করে দুজন মারা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্র জানায় রোববার সন্ধার দিকে পৌর এলাকার কোলাপাড়া গ্রামের নছির আহাম্মদের ছেলে জয়নাল আবেদীন (৪৫) এবং পরশুরাম উত্তর বাজারের বাবুল কলোনির বাসিন্দা ভ্যান চালক মঞ্জীল মিয়া (৪০),দুজনে এক সাথে উত্তর বাজারে নদীর পাড়ে বসে বিষাক্ত ষ্পিরিট পান করে। সন্ধার পর দুইজনে অসুস্থ হয়ে পড়লে লোকজন তাদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুই জনকে মৃত ঘোষনা করে।
ফেনীতে অবৈধ মিনারেল ওয়াটার কারখানা সিলগালা : জেল জরিমানা
ভ্রাম্যমান আদালত বুধবার বিকেলে ফেনীতে অনুমোদনবিহীন ও নকল মিনারেল ওয়াটার তৈরীর একটি কারখানা সিলগালা করে দিয়েছে। আদালত এসময় কারখানার মালিক মজিবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাবাস (জেল) দিয়েছে। তবে মালিক পলাতক রয়েছে।
 ছয় ডিসেম্বর ফেনী হানাদার মুক্ত দিবস
আজ ৬ ডিসেম্বর। ফেনী পাক হানাদার মুক্ত দিবস। '৭১'র এই দিনে মুক্তিযোদ্ধারা সম্মুখ সমরে পাক হানাদার বাহিনী পরাজিত করে ফেনীর মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিল। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামে হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীর নৃশংশ বর্বরতায় ক্ষত বিক্ষত ফেনী শহরে স্বাধীনতাকামী বাঙ্গালীরা বিজয়ের নিশান উড়িয়ে উল্লাস করে স্বজন হারাদের কান্না ভুলে গিয়েছিলো।
ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে হট্টগোল,হামলা-ভাংচুর : আটক-৫
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফেনী ইউনিটের বার্ষিক সাধারন সভা ও কার্যকরী পরিষদ নির্বাচনে সাধারন সভা চলাকালে বেশ কিছু আজীবন সদস্য তাদের সাধারন সভার চিঠি না পাওয়ার কারণে সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্ধি এক প্রার্থীর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পুলিশ এ সময়ে ৫ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। ঘটনার পর কড়া পুলিশি পাহারার মধ্যদিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
 সাংবাদিক মুন্না’র ‘সময় সংবাদ’-এর ফেনী ব্যুরো ইনচার্জ হিসেবে যোগদান
সাপ্তাহিক জহুর পত্রিকার সম্পাদক বখতেয়ার ইসলাম মুন্না ২৪ ঘণ্টার টেলিভিশন নিউজ চ্যানেল ‘সময় সংবাদ’-এ ফেনী ব্যুরো ইনচার্জ হিসেবে গত ১ ডিসেম্বর যোগদান করেছেন। একারণে তিনি গত ৩০ নভেম্বর এটিএন নিউজ-এর ফেনী ব্যুরো ইনচার্জের দায়িত্ব থেকে অব্যহতি নেন।
 ফেনী আধুনিক সদর হাসপাতাল- ৩০ লাখ টাকার অটোক্ল্যাব মেশিন সাত বছর বারান্দায় বাক্সবন্দী, জরুরী সেবা ব্যাহত
ফেনী আধুনিক সদর হাসপাতালের জরুরী অপারেশনের যন্ত্রপাতি বিশুদ্ধকরণ অটোক্ল্যাব মেশিনটি প্রায় মাসাধিক কাল সময় থেকে নষ্ট হয়ে পড়ে আছে। স্থানীয়ভাবে অন্য একটি ছোট অটোক্ল্যাব মেশিনে যন্ত্রপাতি বিশুদ্ধ করে অতি জরুরী অপরেশন করা হলেও একই হাসপাতালের বারান্দায় গত সাত বছর পাঁচটি বিশাল বিশাল ষ্ট্রিম ষ্টিরিলাইজার ও অটোক্ল্যাব মেশিনের বাক্সবন্দী অবস্থায় অযতেœ অবহেলায় গড়াগড়ি খাচ্ছে। এসব বাক্স গুলি কেউ ভুলেও খুলে দেখেনি, আসলে এসব বাক্সে কি আছে। অথচ শুধুমাত্র অটোক্ল্যাব মেশিন নষ্ট থাকায় গত এক মাসে অপারেশনের পরিমান অর্ধেকে নেমে এসেছে। এতে হাসপাতালে জরুরী সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
 নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত
নোয়াখালীতে নানা কর্মসুচীর মধ্যদিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধনে জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম ছাড়াও বিভিন্ন নারী ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
 ফেনীতে জেলা যুবদলের সভাপতিসহ গ্রেফতার-৩
বিরোধী দলের হরতালকে সামনে রেখে ফেনী থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথকভাবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। সোমবার রাত ১০ টার দিকে শহরের পাঁচগাছিয়া রোডের গাজী হোটেল থেকে ডিবি পুলিশ জেলা যুবদলের সভাপতি,কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও চট্রাগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী মানিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
 ফেনী প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত- তাহের সভাপতি, রফিক- সাধারণ সম্পাদক নির্বাচিত
ফেনী প্রেসক্লাব কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে আবু তাহের (প্রথম আলো) ও সম্পাদক পদে রফিকুল ইসলাম (বাংলাভিশন/ আমার দেশ) নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন- সহ সভাপতি কামাল উদ্দিন ভুঞা (সম্পাদক, সাপ্তাহিক ফেনীর গৌরব), সহকারী সাধারণ সম্পাদক দিলদার হোসেন স্বপন (দিগন্ত টিভি), কোষাধ্যক্ষ আজাদ মালদার ( আরটিভি, যায়যায় দিন), দপ্তর ও প্রচার সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার ( দেশ টিভি, ভোরের কাগজ), ক্রীড়া-সাহিত-সাংস্কৃতিক সম্পাদক শওকত মাহমুদ(বিটিভি)।
|