সাংবাদিকদের মাসিক বেতন ভাতা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে বৃহওর আন্দোলনে নামব- ইকবাল সোবহান চৌধুরী
সাংবাদিকদের মাসিক বেতন ভাতা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে বৃহওর আন্দোলনে নামব- ইকবাল সোবহান চৌধুরী
ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের মাসিক বেতন ভাতা নিশ্চিত করার জন্য ব্যংককের মাধ্যমে মাসিক পাওনা পরিশোধের জন্য সহসাই সংবাদপত্র, ইলোকট্রানিক মিডিয়া, সংবাদ সংস্থার কতৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। Details
ফেনীতে ২৫৬টি কিরিচ ও রামদা সহ গ্রেফতার-১
ফেনীতে ২৫৬টি কিরিচ ও রামদা সহ গ্রেফতার-১
ফেনী মডেল থানার পুলিশ ২৫৬টি কিরিচ ও রামদা সহ আবদুল মোতালেব (৫৫) নামের এক হার্ডওয়ার দোকান মালিককে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে ফেনী সদর উপজেলার কাশিমপুর গ্রামের জিয়া উদ্দিন নামের ডাকাতি প্রস্তুতি মামলার এক আসামীকে একটি রামদা ও একটি কিরিচসহ গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ৮টার দিকে পুলিশ ফেনী মডেল থানার দেড়’শ গজের মধ্যে রাজাঝির দিঘীর পাড়ে অস্ত্র বিক্রির প্রতিষ্ঠান তুহিন হার্ডওয়ার নামের একটি দোকনে তল্লাশী চালিয়ে দোকনের ভেতর লুকিয়ে রাখা ২৫৬টি কিরিচ ও রামদা উদ্ধার এবং দোকান মালিক মালিক আবদুল মোতালেবকে গ্রেফতার করে। Details
ফেনীতে কৃষি ব্যাংকের দু‘টি নতুন শাখা উদ্বোধন
ফেনীতে কৃষি ব্যাংকের দু‘টি নতুন শাখা উদ্বোধন
ফেনীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ‘মুক্ত বাজার শাখা’ ও ফেনী সদর উপজেলার ‘ফাজিলপুর বাজার শাখা’ বুধবার দুপুরে ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। ফজিলপুর শাখা উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, কৃষি ব্যাংক কুমিল্লা বিভাগের মহা ব্যবস্থাপক মোশারফ হোসেন চৌধুরী। কৃষি ব্যাংক ফেনী আঞ্চলিক ব্যবস্থাপক এরশাদ উদ্দিন আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন।Details
ফেনীর নার্সিং ইনষ্টিটিউটের ছাত্রীদের ওপর কলঙ্কজনক চাপ প্রয়োগের অভিযোগ : প্রতিবাদে ঘটনার সাথে জড়িতদের অপসারণের দাবী
ফেনীর নার্সিং ইনষ্টিটিউটের ছাত্রীদের ওপর কলঙ্কজনক চাপ প্রয়োগের অভিযোগ : প্রতিবাদে ঘটনার সাথে জড়িতদের অপসারণের দাবী
ফেনীর নার্সিং ট্রেনিং সেন্টারে ছাত্রীদের উপর কলঙ্কজনক চাপ প্রয়োগের প্রতিবাদে এবং এই ঘটনার সাথে জড়িত তিন কর্মকর্তা-কর্মচারী অপসারণের দাবীতে হিন্দু ধর্মামতাবলম্বী ছাত্রীরা দূর্গা পূজার ছুটি বর্জন করে হোস্টেলে অবস্থান করছে। এই প্রতিবাদ কর্মসূচীর সাথে হোস্টেলে অবস্থানরত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ছাত্রী একাত্বতা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার থেকে ৭ দিনের মধ্যে ছাত্রীদের দাবী পূরণ না হলে ধর্মঘটে গিয়ে হাসপাতালে তাদের কাজ বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দিয়েছে।Details
ফেনীর ফুলগাজী সরকারি কলেজে শিক্ষক সংকট চরমে, পাঠদান ব্যহত
ফেনীর ফুলগাজী সরকারী কলেজে শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যহত হচ্ছে। অধ্যক্ষ উপাধ্যক্ষসহ মোট ২৫টি পদের মধ্যে বর্তমানে অধ্যক্ষসহ ১৬টি পদই শূণ্য। কোন কোন বিভাগে একজন শিক্ষকও নেই। বিজ্ঞান বিভাগের চারটি বিষয়ের মধ্যে শুধুমাত্র পদার্থ বিজ্ঞানের একজন শিক্ষক রয়েছে। ফলে উপাধ্যক্ষসহ মাত্র ৯ জন শিক্ষক দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে পাঠদান কার্যক্রম।Details
ফেনীতে লায়ন্স ক্লাব এর উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে ফল বিতরন
ফেনীতে লায়ন্স ক্লাব এর উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে ফল বিতরন
আন্তর্জাতিক লায়ন্স সেবা সপ্তাহ উপলক্ষে রোববার সকালে লায়ন্স ক্লাব অব ফেনী, ফেনী মুহুরী, ফেনী অর্কিড ও লিও ক্লাব অব ফেনীর আয়োজনে লায়ন্স অফিসে ছিন্নমুল পথ শিশুদের মাঝে খাবার ও ফল বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি২ এর রিজিয়ন চেয়াপার্সন লায়ন লায়ন আনোয়ার হোসেন ভূইয়া। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনী’র প্রেসিডেন্ট লায়ন মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, লায়ন ওমর ফারুক ভূইয়া বেলাল, লায়ন বোরহান উদ্দিন, লায়ন প্রিতিময় পোদ্দার, লায়ন মহিনুর জাহান লাবনী, লায়ন দিল আরা বেগম রুবি, লিও সাইফুল রেজা, লিও মোর্শেদ আলম মাসুদ প্রমুখ।Details
ফেনীতে এক ছিনতাইকারী ও এক হত্যা মামলার আসামী গ্রেফতার
ইসলামী ব্যংক ফেনী শাখার কাউন্টার থেকে সোমবার সকালে টাকা ছিনাতাইকালে ব্যংকের করর্মচারী ও গ্রাহকরা এক ছিনতাইকারীকে ধরে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে । ছিনতাইকারী নাম আব্দুল জাব্বার (৫০),সে বরগুনা জেলার বেতাগী এলাকার বাসীন্দা । ব্যংকের কর্মকর্তা আবুল মুনছুর জানান সকাল পোনে ১১টায় গ্রাহক নুর মোহম্মদ আড়াই লাখ টাকা জমা দেয়ার সমায় এক ছিনতাই কারী গ্রাহক থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সমায় ব্যংকের কর্মচারী ও গ্রাহকরা ছিনতাই কারিকে ধরে গনধোলাই দিয়ে ফেনীর ডিযি পুলিশকে খবর দেয় । Details
ফেনীতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে পৌর কর্তৃপক্ষের মামলা
ফেনীতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে পৌর কর্তৃপক্ষের মামলা
ফেনীর পৌর কাউন্সিলর এর বিরুদ্ধে পৌরসভার ড্রেনের জায়গা দখলের অভিযোগে মঙ্গলবার আদালতে মামলা দায়ের করেছে পৌর কর্তৃপক্ষ। আদালত মামলাটি সরোজমিনে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সহকারী কমিশনার ভূমি ফেনী সদরকে নির্দেশ দিয়েছেন। এদিকে ফেনী পৌর কতৃপক্ষ সহকারী কমিশনার ভূমির এ বিষয়ক কর্মকান্ডের উপর অনাস্থা জানিয়েছেন।Details
ফেনীতে বিএনপির সাংসদ রানুর ভাই গ্রেফতার
পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ফেনী শহরের কাজির বাগ এলাকা থেকে শনিবার দুপুরে বিএনপির মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানুর ছোট ভাই জসিম (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানায় ডাকাতি মামলার আসামী জসিমের অপর ভাই ডালিমকে গ্রেফতারে জন্য পুলিশ শহরের কাজীর বাগের বাড়ীতে আভিযান চালায় । এসময় জসিম পুলিশকে তাদের কাজে বাঁধা দেয় । Details
ফেনীর রাজনগরে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৫৫তম এসএমই-কৃষি শাখার উদ্বোধন
ফেনীর রাজনগরে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৫৫তম এসএমই-কৃষি শাখার উদ্বোধন
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ৫৫ তম শাখা ও ২৬ তম এটিএম বুথ ফেনীর ধলিয়া ইউনিয়নের রাজনগরে সোমবার উদ্বোধন হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আবদুল জলিল এমপি প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন ফেনীর জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান, ব্যাংক এর ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, পরিচালক সাহিদ রেজা শিমুল, মোঃ নাসির উদ্দিন চৌধুরী, ফেনী পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক সেলিম ভূঞা, ফেনী চেম্বার সভাপতি জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ। Details
Showing Page 4 of 8 Go to first page Go to previous page   4