ফেনীর বিলোনীয়া স্থল বন্দরের বর্ণাঢ্য উদ্বোধন
সীমান্তবর্তী জেলা ফেনীর পরশুরামের বিলোনীয়া স্থল বন্দরের যাত্র শুরু হয়েছে রোববার। এ উপলক্ষে রোববার বিলোনিয়ার বাংলাদেশ অংশে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ইন্দো-বাংলা চেম্বার। ফেনী চেম্বারের সহায়তায় বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর, জাহাজ ও নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরার বানিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী, বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মাসুদ ই এলাহী , ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, ত্রিপুরার এম এল এ বাসুদেব ত্রিপুরা। স্থল বন্দরের উদ্বোধনী দিনে বাংলাদেশ কাস্টমস্ এর আয় হয়েছে ৩১ হাজার ৯শ ডলার বলে জানিয়েছে বিলোনীয়াস্থ কাস্টমস অফিস সূত্র। রোববার উদ্বোধনী দিনে বাংলাদেশ থেকে রপ্তানী করা হয় ইট, পাথর ও সিমেন্ট । ২০১১ সালের জুন নাগাদ ভারতে বাংলাদেশের রপ্তানী এক বিলিয়ন ডলারে পৌছবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে।Details
মুক্তি পেলেন হাজারী : মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মান নিয়ে মরতে চাই
প্রায় সাড়ে চার মাস কারা ভোগের পর ফেনীর বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হাজারী বুধবার দুপুরে ফেনী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে ২৩ মামলার মধ্যে ১২টিতে খালাস ও ১১টিতে জামিন পাওয়ায় তাকে খালাস দেয়া হয়। মুক্তির পর তাকে জেলা আওয়ামীলীগের প থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে হাজারী দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে পূষ্পমাল্য অর্পণ করেন। এ সময় হাজারীকে বিভিন্ন সংগঠনের প থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি জেলা আ’লীগ আয়োজিত পেট্টোল পাম্পে সংপ্তি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পরে তিনি মাষ্টার পাড়া মুজিব উদ্যানে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। Details
রোববার না হয় সোমবার মুক্তি পেতে পারেন হাজারী
সারাদেশে গডফাদার হিসাবে আলোচিত ফেনীর সাবেক এমপি আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী অস্ত্র মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চের রায়ে তাঁকে খালাস দেয়া হয়। ফলে জয়নাল হাজারীর জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। আগামী রোববার অথবা সোমবার তাঁর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে হাজারীর আইনজীবী ও ঘনিষ্ঠজনরা জানিয়েছে। উল্লেখ্য, এ মামলায় ২০০৩ সালে ফেনীর বিশেষ ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। Details
Showing Page 8 of 8 Go to first page Go to previous page     8No more page No more page