 মালেক চাচা থেকে শিরীন আপায় নোয়াখালীর ঠিকানা
রুদ্র মাসুদ-
প্রথম নারী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। এটি এখন গোটা দেশবাসীর জানা। নোয়াখালীবাসীর জন্য এটি একই সাথে গর্বের, আনন্দের, আস্থা এবং নির্ভরতার। কারণ তিনি যে নোয়াখালীর সন্তান। তাঁকে ঘিরেই এখন জনমনে উঁকি দিচ্ছে আগামী সময়ের নোয়াখালীর উন্নয়ন-সম্ভাবনার যৌক্তিক আকাঙ্খা। যে আকাঙ্খার বীজ রোপিত হয় সাবেক স্পীকার মরহুম আব্দুল মালেক উকিলের হাত দিয়ে।
 মুক্ত গণমাধ্যম দিবসে প্রান্তের ভাবনা : যতো আক্রোশ গণমাধ্যম কর্মীদের ওপর !
আজ বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। ওয়ার্ল্ড প্রেস প্রিডম ডে নামেই আমাদের দেশে গণমাধ্যমকর্মীদের কাছে দিনটি পরিচিত। এ বছর দিনটি বাংলাদেশের সাংবাদিক তথা গণমাধ্যম কর্মীদের জন্য তাৎপর্যপূর্ণ মনে করছি। গত ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকায় নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর-রুনির নৃশংস হত্যাকান্ডের পর আমাদের সাংবাদিক সমাজের টনক নড়েছিলো। নিজ পেশা সম্পর্কে দীর্ঘদিন পর এবং নিজেদের টলটলায়মান অবস্থান সম্পর্কে হঠাৎ করেই আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ নড়েচড়ে উঠেন। সোচ্চার হয়ে উঠেন সাংবাদিক হত্যা নির্যাতন প্রতিরোধে। এ অবস্থার মধ্যেই সরকার প্রধানের বেডরুমের নিরাপত্তা সংক্রান্ত উক্তি সাংবাদিক নির্যাতনের মাত্রাকে যেনো উস্কে দেয়। যেনো সকল আক্রোশ সাংবাদিকদের ওপর। মুক্ত সাংবাদিকতা দিবসে লিখেছেন রুদ্র মাসুদ...
একটি সতর্কতামূলক প্রচারণা
ডেস্ক রিপোর্ট :: প্রিয় পাঠক। অনলাইনে সংবাদপত্র প্রকাশে অনেকেই উদ্যোগী হওয় উঠেছেন দীর্ঘদিন থেকে। সেই উদ্যোগ থেকে চলমান নোয়াখালীও নোয়াখালী অঞ্চলের সংবাদগুলো জনপরিসরে তুলে ধরতে বিশেষ করে প্রবাসী পাঠক এবং নোয়াখালী অঞ্চলের নাগরিকদের সুবিধার্থে সাপ্তাহিক চলমান নোয়াখালীর অনলাইন সংস্করণ প্রকাশ শুরু করি ২০০৮ সালের ০১ অক্টোবর থেকে।
সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা সাধারণ আমাদের প্রতিনিধি এবং প্রদায়কদের প্রেরিত সংবাদ প্রকাশ করে থাকি। প্রদায়কদের ক্ষেত্রে তাঁর পত্রিকা কিংবা চ্যানেলে সংশ্লিষ্ট সংবাদটি প্রচারিত/প্রকাশিত হওয়ার পরই আমরা সেটি আমাদের ওয়েব সাইটে প্রকাশ করে থাকি। এক্ষেত্রে অবশ্যই প্রদায়কের নাম উল্লেখ থাকে।
 পিতাকে না দেখা সন্তানের শ্রদ্ধাঞ্জলি : মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীরের মৃত্যু, বিপ্লব কোন পথে...
রুদ্র মাসুদ :: বুকে বিপ্লবের মন্ত্র, পকেটে চট্টগ্রাম বন্দরের চাকরির নিয়োগপত্র আর ঘরে তরুণী স্ত্রী-দেড় বছরের সন্তান এবং স্ত্রীর গর্ভে অনাগত সন্তান কোনটি বেঁছে নিবেন তিনি। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় জনগণের অংশিদারিত্বের জন্য জাসদ রাজনীতি আর তাদের গোপন সংগঠন গণবাহিনীর আহবানেই সাড়া দিলেন মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদ। জাসদ রাজনীতির কারণে নোয়াখালী থেকে শুরু করে ঢাকা পর্যন্ত অনেকের ভাগ্যের রাতারাতি পরিবর্তন এমনকি আওয়ামীলীগের সাথে চরম বৈরীতা দিয়ে যাত্রা শুরু করা জাসদের প্রথম সারির নেতৃত্বও আওয়ামীলীগের আঁচলের নিচে ঠাঁই নিলেন (!) ক্ষমতা আর হালুয়া রুটির ভাগাভাগির জন্য...
 চলমান নোয়াখালীর জন্য চাই আপনার সহযোগীতা
চ.নো.রিপোর্ট-
বৃহত্তর নোয়াখালী অঞ্চলের তথ্য নির্ভর অনলাইন পত্রিকা ‘চলমান নোয়াখালী’ দেখতে দেখতে পার করেছে তিনটি বছর। অনলাইনে প্রকাশনার শুরু থেকেই নোয়াখালী অঞ্চলের উন্নয়ন-সম্ভাবনা, ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির অধিকারসহ বিভিন্ন বিষয় তুলে ধরেছে নীতি নির্ধারণী পর্যায়ে। পাশাপাশি নোয়াখালী অঞ্চলের বাসিন্দা যারা এলকার বাইরে বিশেষ করে বিদেশে অবস্থান করছে সেইসব প্রবাসী ভাইদের কাছে নিমিষেই এলাকার খবর পৌঁছে দিচ্ছে। একইসাথে রাজনৈতিক দলমতের উর্ধ্বে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচী পালনের সংবাদও আমরা তুলে ধরছি।
 হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী
শ্রদ্ধাভাজন লেখক আবদুল গাফফার চৌধুরীর হাজার লক্ষ উদ্বৃতির মাঝে কয়েকটি আমার মনে ভীষণভাবে দাগ কেটেছে। “তিনি তো শুধু একজন ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান, একটি আন্দোলন, একটি বিপ্লব, একটি অভ্যুত্থান, জাতি নির্মাণের কারিগর, মহাকাব্যের অমরগাঁথা এবং একটি ইতিহাস’’ আর ইনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম হয়েছিলো প্রায় ৯১ বছর পূর্বে ১৯২০ সালের ১৭ মার্চ। সেদিন থেকে বাঙালী জাতির স্বাধীনতার সংগ্রাম শুরু হলো। জন্ম নিলো ৭ মার্চ, ২৬ মার্চ এবং ১৬ ডিসেম্বরের মত পৃথিবী কাঁপানো বাঙালী জাতির জীবনে বেশ কিছু সর্বশ্রেষ্ঠ স্মরণীয় দিনের। সৃষ্টি হলো বিশাল পৃথিবীর মাঝে ছোট্ট, একটি স্বাধীন সার্বভৌম দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মদিনে চলমান নোয়াখালীর জন্য লিখেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী।
নোয়াখালীর পরকল্পিত উন্নয়ন ,সরকারের করণীয়
স্বাধীনতার ৪০ বছর পূর্ওির বর্ষে মহাজোট সরকারের ২ বছর মেয়াদ শেষ হয়ে তৃতীয় বর্ষে পদার্পন করেছে। জাতীয় ভাবে সুশিল সমাজ ও বুদ্ধিজীবিরা অতিক্রান্ত সময়ের মূল্যায়ন করেছে নানাহভাবে।স্থানীয় ভাবে মূল্যায়ন করছে জনগন। বিশেষ করে আইন শৃঙ্খলা, বেকারত্ব নিরসন,জনগনের জীবন যাত্রার মান উন্নয়ন,মানুষের কর্ম সৃষ্ঠির প্রয়াস, স্থানীয় উন্নয়নের যোগান বৃদ্ধিকরা, সামাজিক ন্যায় বিচার, ইত্যাদি বিষয় গুলোতে জনপ্রতিনিধিদের কমিটমেন্ট পুরনে হিসেব কষা হচ্ছে।সব কিছুর বাইরে রাজনৈতিক সৌহার্দ, অসুস্থ রাজনৈতিক ধারার পরির্তন কতটুকু হয়েছে তা ও বিবেচনা করছে নতুন প্রজম্মের তরুণ তরুণীরা। নোয়াখালীর উন্নয়ন ভাবনা নিয়ে চলমান নোয়াখালীর জন্য লিখেছেন বিজন সেন....
 নোয়াখালী : দক্ষিণের বাতিঘর
নোয়াখালী নামে কেনোশহর নেই। একসময় ছিল। সে শহরটা কেমন ছিল আমার খুব জানতে ইচ্ছে করে। নদী আমাদের কাছ থেকে শহর কেড়ে নিয়েছে। কিন্তু প্রয়োজন কখনো দূর্যোগ মানেনা। তাই আরেক জায়গায় নতুন করে মানুষ শহর গড়ে নিয়েছে। সেই শহরটির নাম মাইজদী কোর্ট। চলমান নোয়াখালীর প্রকাশনা বার্ষিকীতে লিখেছন ফরিদা রনি...
 পূণ্যভূমি নোয়াখালী- জয়তু একরাম
প্রচলিত মনীষিবাক্য হচ্ছে, যে জাতি গুণীদের সম্মান দিতে জানেনা সে জাতিতে গুণী মানুষের জম্ম হয়না। আমরা স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে ইতিহাসের কালোবাঁকে অনেক গুনি, বিদগ্ধজনদের হারিয়েছি। সে হারানোর তালিকা এত দীর্ঘ যে, তা দিয়ে একটি উপন্যাসসম প্রকাশনা হতে পারে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জাতিকে অগ্রগামী কর্রা ক্ষেত্রে যে কয়জন গুণীজন এখনো বেচেঁ আছেন তাদের ও পথ চলা কুসূমাস্তীর্ণ নয়। চলমান নোয়াখালীর প্রকাশনা বার্ষিকীতে লিখেছেন বিজন সেন...
 সাংবাদিকরাও মানুষ
বার সেপ্টেম্বর, রোববার, পবিত্র ঈদুল ফিতর। অন্যসব পেশার মানুষরা যখন দিনটি উদ্যাপন করছে মহা আনন্দে। তখন সাংবাদিকদের আরোও দায়িত্ব নিয়ে কাজ করতে হয়েছে। আমিও অফিসের এ্যাসাইনমেন্টে নিমতলীর অগ্নিকাণ্ডে স্বজনহারাদের ঈদ উদ্যাপনের চিত্র দেখতে ঈদের দিন সকালেই ছুটে গেছি সেখানে। দুপুর পর্যন্ত তাদের সঙ্গে কথা বলে বিকেলে অফিসে এসে নিউজটি জমা দিলাম। এ দিন ডেস্কেও রিপোর্টিং এ লোক কম থাকায় বাড়তি অনেক কাজ করতে হয়েছে। ঈদের দিন সকাল থেকেই ঢাকায় বসবাসকারী আমার চাচা ও এক আপু ফোন করছে তাঁদের বাসায় যেতে। গ্রামের বাড়ি থেকেতো ফোন আসছে অনেকদিন ধরে। তারা বুঝতেই চাইছে না ঈদের দিনও যে কাজ করতে হয়। চলমান নোয়াখালীর প্রতিষ্ঠাবার্ষিকীতে লিখেছেন সাংবাদিক জাহিদুর রহমান...
|