 নোয়াখালীর শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু, গ্যাস পাবে নোয়াখালীবাসী : কম সময়ে গ্যাস সরবরাহ দেশে এই প্রথম
রুদ্র মাসুদ::গ্যাস প্রাপ্তির সাত মাস এবং কূপ খননের মাত্র পাঁচ মাসের মাথায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ কার্যক্রমের সূচনা করেন গ্যাস ক্ষেত্রের প্রকল্প পরিচালক আব্দুল হালিম। এ ক্ষেত্র থেকে প্রতিদিন ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যোগ হবে। কোন ধরণের কারিগরি ত্রুটি না দেখা দিলে এ সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে।
 নোয়াখালীতে আমন কাটার ধুম : বর্ষা ইরির আশাতীত ফলনে চরবাসীর মুখে হাসি
রুদ্র মাসুদ :: আগে রাজাআইল কইত্তাম, এইবার কইচ্চি বর্ষা ইরি। গন্ডায় রাজাইল যিয়ানে হাইতাম দুই-আড়াই মন হিয়ানে বর্ষা ইরি করি হামু হাড়ে তিন মন তুন চাইর মন। ১৪ গন্ডা জমিত বর্ষা ইরি কইচ্চি, আল্লায় দিলে ৪৫-৫০ মন ধান হামু। সুনর্বচর উপজেলার দণি চরমজিদ বেঁড়ির বাইরে নিজ জমিতে জনাদশেক লোক নিয়ে ধান কাটার ফাঁকে উচ্চসিত কন্ঠে এভাবেই সমকালের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভূমিহীন একরাম হোসেন।
নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে চারদিকে বিস্তীর্ণ আমনের ক্ষেতে এখন ধান কাটার ধুম। ফসলের মাঠ জুড়ে সোনালী ফসলে কৃষকের আনন্দের কমতি নেই। আর এই আনন্দে নতুন মাত্রা যোগ করেছে ‘বর্ষা ইরি’ নামের উচ্চফলনশীল জাতের ধান। এই বর্ষা ইরির আশাতীত ফলনে হাসি ফুটিয়েছে চরবাসীর মুখে। তবে; চরাঞ্চলের কৃষকের কাছে অধিক ফলনের বর্ষা ইরি আর্শিবাদ হলেও কৃষি বিভাগের কাছে এই ধানের কোন তথ্য নেই। তাঁরা বলছে হয়তো ভালো ধান হয়েছে তাই কৃষকেরা নিজেরাই বর্ষা ইরি নাম দিয়েছে।
 নোয়াখালীর এওজবালিয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ২০১১-১২ অর্থবছরের ৮৫ লাখ ৮০ হাজার ৩৯৮ টাকার উন্মুক্ত বাজেট ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নবাসীর সম্মুখে এ বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব নুরুল আমিন। পরে বাজেটের উপর উপস্থিত ইউনিয়নবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান মো: শাহজাহান। উন্নয়ন সংগঠন এনআরডিএস ও ইটিইএ ফাউন্ডেশন-স্পেন এর সহযোগিতায় এওজবালিয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান, এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
 চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমতির নির্বাচনে মরিয়া মজুদদার সিন্ডিকেট, নেপথ্যে জামাত ও তাঁদের অনুসরারী দুটি ব্যাংকের কর্মকর্তারা
রুদ্র মাসুদ :: বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী এখন ব্যাংকের নগরীও । বুধবার অনুষ্ঠিতব্য ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে এখন চৌমুহনী পরিণত হয়েছে পোস্টারের শহরে। নির্বাচনে ২১টি পদের বিপরীতে লড়ছেন ৬৭জন প্রার্থী। ১ হাজার ৯৮৪জন ব্যবসায়ী এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে নির্বাচনকে ঘিরে বিগত দেড় যুগের মতো এবারো সমিতির নেতৃত্বকে কব্জায় নিতে মরিয়া হয়ে উঠেছে মজুতদার, পাচারকারী, চোরাকারবারী ও ভূমিদস্যু সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটকে নেপথ্য থেকে সক্রিয় সহযোগীতা করছে জামায়াত এবং তাঁদের অনুসারি চৌমুহনীর ফেনী রোডের দুটি ব্যাংকের ব্যবস্থাপকসহ কর্মকর্তারা। সঙ্গে রয়েছে জেএসডি, আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত এক ডজন প্রভাবশালী ব্যবসায়ী। এ অবস্থায় সিন্ডিকেট সমর্থিত একজন সাধারণ সম্পাদক প্রার্থী নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যাণে ভ‚মিকা রাখার চেয়ে ব্যবসায়ীদের শালিশ নিয়ে দীর্ঘ পরিকল্পনার কথা লিফলেট আকারে প্রচার করার পর ব্যবসায়ীদের মাঝে নতুন করে আতংক দেখা দিয়েছে।
 বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০১১-১২ অর্থ বছরের জন্য প্রস্তাবিত ২ কোটি ৮৪লাখ ৮০হাজার ৬শ ৫৩টাকা ১৪ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে বুধবার সকালে। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা পৌর মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ বাজেট ঘোষনা করেন।
 হাইব্রিডে স্বপ্নভঙ্গ- চোখের সামনে নষ্ট হয়ে গেছে ২৩ কোটি টাকার ফসল : নোয়াখালীর হাজার হাজার কৃষক সর্বশান্ত
রুদ্র মাসুদ-
ধান লাগাইছি নিজেরা খাইতাম, আর অন হেই ধান গরুরে খাবাইয়ুম। ১২ গন্ডা (৭২ শতক) জমিত হাইব্রিড ঝলক ধান লাগাইছি, ১৫ হাজার টাকা খরছ করি অন খের (খড়) ছাড়া কিছু হাইতাম ন। চৈত্রের তপ্ত দুপুরে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া ধান ক্ষেতে থেকে ধান গাছ কাটতে কাটতে ক্ষোভের সাথে কথাগুলো বলছিলেন বেগমগঞ্জের কিসমত আব্দুল্যাপুর গ্রামের কৃষক আব্দুর রহমান (৫৭)।
পার্শ্ববর্তী কৃষক রেজাউল হক জানালে তিনিও ১২ গন্ডা জমিতে লাগিয়েছিলেন ঝলক জাতের হাইব্রিড ধান। ধান গাছে থোঁড় আসার পর কয়েকদিন পূর্বে ধানের কান্ডের মধ্যে রোগ দেখা দেয়। এনিয়ে কাজীর হাট বাজারের বীজ ব্যবসায়ী বাহারের সাথে যোগাযোগ করলে তিনি উপসহকারি কৃষি কর্মকর্তাকে দেখিয়ে দেন। উপ-সহকারির কৃষি কর্মকর্তার পরামর্শে কীটনাশক ব্যবহার করি। এতে ৫’শ টাকা খরছ হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পুরে জমির ফসলই নষ্ট হয়ে গেছে।
এদের মতো নোয়াখালীর হাজার হাজার কৃষক চলতি বরো মওসুমে অধিক ফলনের আসায় জমিতে এনার্জিপ্যাক এগ্রো লিমিটেড কোম্পানীর হাইব্রিড ঝলক জাতের ধান লাগিয়ে এখন স্বপ্নভঙ্গের বেদনায় ভুগছেন। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরী করলেও কৃষকরা কোন ক্ষতিপূরণ পাবে কিনা এব্যাপারে কিছুই জানাতে পারেনি। সদুত্তর মিলেনি বীজ ব্যবসায়ীদের কাছ থেকেও। অথচ হাজার হাজার কৃষকের চোখের সামনেই নষ্ট হয়ে গেছে কষ্টার্জিত ২৩ কোটি টাকার ফসল।
 ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সম্ভাবনাময় বেগমগঞ্জ গ্যাস ফিল্ড : দেশীয় কোম্পানীর মাধ্যমে দ্রুত তেল-গ্যাস উত্তোলনের দাবিতে খনি এলাকায় বিশাল মানববন্ধন, সমাবেশ
রুদ্র মাসুদ :: পরিত্যক্ত ঘোষণার দীর্ঘ আটাশ বছর পর ২০০৬ সালে ১০ নাম্বার ব্লকের আওতাধীন নোয়াখালীর বেগমগঞ্জ গ্যাস ফিল্ডের পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা উন্নয়ন কূপে ন্যূনতম এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির সম্ভাবনা এবং তা দেশীয় কোম্পানীর মাধ্যমে উত্তোলনের কথা জানানো হলেও কুপ খননসহ গ্যাস ফিল্ড উন্নয়নের কোন কাজ শুরু হয়নি। উপরন্তু ফিল্ডের এক নং ক‚পের নিরাপত্ত বেষ্টনি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এবং কূপের মিটার ও জয়েন্টগুলো নড়বড়ে হয়ে পড়ায় যেকোন সময়ে বড় ধরণের দূর্ঘটনার আশংকাও রয়েছে।
এ অবস্থায় দেশীয় কোম্পানীর মাধ্যমে বেগমগঞ্জ গ্যাস ফিল্ড থেকে দ্রুত তেল-গ্যাস উত্তোলনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেগমগঞ্জ গ্যাস ফিল্ড সংগ্রাম কমিটি ।
|