সুখীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ক্রীড়া সংগঠকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন
সুখীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ক্রীড়া সংগঠকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন
চ.নো.রিপোর্ট::শ্বশুর বাড়ির অবহেলায় ঢাবি’র সাবেক মেধাবী ছাত্রী ও স্কুল শিক্ষিকা প্রসূতি ফারজানা নুর সুখীর (২৬) হত্যা মামলার আসামী তাঁর শ্বশুর ডা. আহসান উল্যা খান, স্বামী বায়েজিদ বোস্তামী ও ননদ বদরুন নাহার আহসানকে গ্রেফতারের দাবিতে মৌন অবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক ফোরাম নোয়াখালী এবং সুখীর এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়। Details
নোয়াখালীতে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ ও স্মারকলিপি
নোয়াখালীতে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ ও স্মারকলিপি
চ.নো.রিপোর্ট::শিক্ষানীতির বাস্তবায়ন ও ১৭ দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখা সমাবেশ, মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষেভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। Details
এসিড সন্ত্রাস : শরীফ বিহারী রিমান্ডে, হুমকির অভিযোগ
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর সদর উপজেলার মতিপুর গ্রামে কলেজ ছাত্রী সেলিনা আক্তারের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেফতারকৃত শরীফ বিহারীকে (১৯) জিজ্ঞাসাবদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার জৈষ্ঠ্য বিচারিক হাকিম জাকির হাসান সুধরাম থানা পুলিশের সাত দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। Details
ভুলুয়া কলেজে নিয়োগ নিয়ে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের হাতে অধ্যক্ষ ও ডিজির প্রতিনিধি নাজেহাল
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর ভুলুয়া ডিগ্রি কলেজে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ-যুবলীগ নেতাদের হাতে নাজেহাল হলেন কলেজ অধ্যক্ষসহ শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি। শনিবার বিকালে এ ঘটনার পর শেষ পর্যন্ত নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়েই তারা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। Details
মুক্ত গণমাধ্যম দিবসে প্রান্তের ভাবনা : যতো আক্রোশ গণমাধ্যম কর্মীদের ওপর !
মুক্ত গণমাধ্যম দিবসে প্রান্তের ভাবনা : যতো আক্রোশ গণমাধ্যম কর্মীদের ওপর !
আজ বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। ওয়ার্ল্ড প্রেস প্রিডম ডে নামেই আমাদের দেশে গণমাধ্যমকর্মীদের কাছে দিনটি পরিচিত। এ বছর দিনটি বাংলাদেশের সাংবাদিক তথা গণমাধ্যম কর্মীদের জন্য তাৎপর্যপূর্ণ মনে করছি। গত ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকায় নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর-রুনির নৃশংস হত্যাকান্ডের পর আমাদের সাংবাদিক সমাজের টনক নড়েছিলো। নিজ পেশা সম্পর্কে দীর্ঘদিন পর এবং নিজেদের টলটলায়মান অবস্থান সম্পর্কে হঠাৎ করেই আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ নড়েচড়ে উঠেন। সোচ্চার হয়ে উঠেন সাংবাদিক হত্যা নির্যাতন প্রতিরোধে। এ অবস্থার মধ্যেই সরকার প্রধানের বেডরুমের নিরাপত্তা সংক্রান্ত উক্তি সাংবাদিক নির্যাতনের মাত্রাকে যেনো উস্কে দেয়। যেনো সকল আক্রোশ সাংবাদিকদের ওপর। মুক্ত সাংবাদিকতা দিবসে লিখেছেন রুদ্র মাসুদ...Details
সোনাইমুড়িতে সংঘর্ষে ওসিসহ আহত-২০, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি : দুই মামলায় একই আসামী !
সোনাইমুড়িতে সংঘর্ষে ওসিসহ আহত-২০, অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি : দুই মামলায় একই আসামী !
ম. হাসান- নোয়াখালীর সোনাইমুড়িতে স্থানীয় বিরোধের জের ধরে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, এসআই মাহবুবুর রহমান মোল্লা, এএসআই যশবন্ত মজুমদার ও চার কনষ্টেবলসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজারে বিএনপির আবুল কাসেম মেম্বার ও কিছু দিনপূর্বে আওয়ামীলীগে যোগদানকারী কুদ্দুস মেম্বারের সমর্থকদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ চলাকালে বাজারের ১৫/১৬টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় আগুন ধরিয়ে দেওয়া হলে ৪টি দোকান পুড়ে যায়। এক পর্যায়ে এই সংঘর্ষ কুদ্দুস মেম্বারের গ্রাম বাগপাঁড়া ও কাসেম মেম্বারে গ্রাম নবগ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ রূপ নেয় দুই গ্রামবাসীর মধ্যে। খবর পেয়ে পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পুলিশ দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতির আরো অবনতির আশংকায় উপজেলা প্রশাসন নান্দিয়া পাড়া বাজার ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। বুধবার রাতেও ১৪৪ ধারা বলবৎ রয়েছে।Details
চৌমুহনীতে মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ : শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি একাত্ম থাকবো-এটিএম এনায়েত উল্যা
চৌমুহনীতে মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ : শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি একাত্ম থাকবো-এটিএম এনায়েত উল্যা
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র ঐতিহ্যবাহী চৌমুহনীতে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে মঙ্গলবার চৌমুহনীর প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত হয় সমাবেশ। শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি এ টি এম এনায়েত উল্যা। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মহান মে দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জননেতা নুরুল হককে। যিনি শ্রমিকদের অধিকার আদায়ে চৌমুহনী থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সংগ্রাম করেছেন।Details
নোয়াখালী হকার্স সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
নোয়াখালী হকার্স সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
চ.নো.রিপোর্ট::নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমিতির লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রী-বার্ষিক নির্বাচন শনিবার জেলা শহর11 মাইজদীর সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯ টি পদে কর্মকর্তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।Details
নোয়াখালীতে হরতালের পক্ষে বিএনপির দুইপক্ষের, বিপক্ষে আওয়ামীলীগের মিছিল-সমাবেশ
নোয়াখালীতে হরতালের পক্ষে বিএনপির দুইপক্ষের, বিপক্ষে আওয়ামীলীগের মিছিল-সমাবেশ
চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে বিএনপির বিবাদমান দুই গ্রুপের হরতালের পক্ষের আলাদা আলাদা এবং আওয়ামীলীগের সহযোগী সংগঠনগুলো হরতাল বিরোধী মিছিল করেছে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে। রোববার দুপুরে একই সময়ে তিন পক্ষের মিছিল, পাল্টা মিছিলে শহরে উত্তেজনা দেখা দিলেও পুলিশের কড়া নিরাপত্তার কারণে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে এগারটার দিকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের তাঁর অনুসারী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। জেলা শহর মাইজদীর রশিদ কলোনী থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডের দিকে যায়।Details
নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে স্কুলঘর চাপা পড়ে অর্ধশত শিক্ষার্থী আহত, পাঁচশতাধিক কাঁচাঘর বিধ্বস্থ
নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে স্কুলঘর চাপা পড়ে অর্ধশত শিক্ষার্থী আহত, পাঁচশতাধিক কাঁচাঘর বিধ্বস্থ
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সূবর্ণচর উপজেলার উপর দিয়ে শনিবার প্রচন্ড বেগে এক কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় পাঁচশতাধিক কাঁচাঘর বিধ্বস্থ হয়েছে। এসময় বিধ্বস্থ স্কুল ঘরের নিচে চাপা পড়ে কবিরহাট উপজেলার ঘোষবাঘ ইউনিয়নের আবদুর রহিম উচ্চ বিদ্যালয়ে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে ষষ্ঠ শ্রেনীর ছাত্রী শেখ রেহানা, জান্নাতুল ফেরদৌস, হাসিনা হোসেন, আকলিমা আক্তার, সুমি আক্তার, মাইমুনা আক্তার, সুমাইয়া আক্তার, এরশাদ হোসেন, অষ্টম শ্রেণীর মো. ইলিয়াস, সায়মা আক্তার, বিবি কুলসুম, আমেনা আক্তার রানুকে স্কুলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাকিরা নিজেরাই বাড়ি চলে যায়।Details
Showing Page 1 of 39 No more page No more page 1