লক্ষ্মীপুরে ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি :: বিএনপি আহুত দেশব্যাপি রোববারের হরতালের প্রতিবাদে শনিবার লক্মীপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী বাস স্টেশনে গিয়ে শেষ হয়। পরে ওই স্থানে জেলা ছাত্রলীগ সভাপতি শেখ জামাল রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোফাচ্ছের হোসেন চুন্নু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারী, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক আবদুল মতিন, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন প্রমূখ Details
লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু
লক্ষ্মীপুর প্রতিনিধি :: বাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতির বিকাশে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক মেলা। শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আয়োজিত ৩ দিনব্যাপী ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বাশার মোঃ জহুরুল ইসলাম।Details
চৌমুহনীতে বিএনপির আলোচনা সভা, হরতালের সমর্থনে মিছিল
চৌমুহনীতে বিএনপির আলোচনা সভা, হরতালের সমর্থনে মিছিল
চ.নো.রিপোর্ট :: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর প্রধান বানিজ্যকেন্দ্র চৌমুহনীতে আলোচনা সভা ও হরতালের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার বিকালে চৌমুহনী গণমিলনায়তনে পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্যা বুলু এমপি।Details
নোয়াখালী ফাউন্ডেশনের উদ্যেগে কৃতি স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান
নোয়াখালী ফাউন্ডেশনের উদ্যেগে কৃতি স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান
চ.নো.রিপোর্ট :: নোয়াখালী ফাউন্ডেশনের উদ্যোগে ২০১০ সালের স্কুল ও মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে ফাউন্ডেশান বৃত্তি ও সনদ পত্র প্রদান করা হয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী ৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। Details
সন্ত্রাসী হামলায় বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছয় ছাত্র আহত
চ.নো.রিপোর্ট :: সন্ত্রাসীদের দুই দফা হামলায় বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছয় ছাত্র আহত হয়েছেন। শনিবার দুপুরে ও রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহদের মধ্যে বিএসসি চতুর্থ বর্ষের ছাত্র মো. রবিনকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি আহত একই বর্ষের মো. রবিন, মো. ইকরাম হোসেন, মো. রুবেল ও তরিকুল ইসলাম; দ্বিতীয় বর্ষের শৈলেন সাহা, আবদুল্লা আল-মামুন ওরফে লিয়নকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।Details
রায়পুরে বানিজ্যিকভাবে পানের চাষ খুলে দিতে পারে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার
রায়পুরে বানিজ্যিকভাবে পানের চাষ খুলে দিতে পারে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার
আতোয়ার রহমান মনির :: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বছরে পান পাতার প্রায় ৫০ কোটি টাকার লেনদেন হয়। এ পান জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী ও নোয়াখানীসহ বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। রায়পুর থেকে অনেক প্রতিষ্ঠিত পান ব্যবসায়ী পান সংগ্রহ করেন। এ অঞ্চলে বানিজ্যিকভাবে পান চাষ খুলে দিতে পারে অর্থনৈতিক উন্নয়নের দ্বার।Details
রায়পুরের ইউপি নির্বাচন নিয়ে চায়ের কাপে ঝড়
আতোয়ার রহমান মনির, রায়পুর (লক্ষ্মীপুর) :: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ ইউনিয়নে নতুন ও পুরনোসহ ৫৪জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নে বিভোর নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সে সুযোগে ভোটারা ও গ্রামের চায়ের কাপে তুলছেন নির্বাচনী ঝড়। নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা।Details
নোয়াখালী কারাগারের হাজতির মৃত্যু
চ.নো.রিপোর্ট :: নোয়াখালী জেলা কারাগারে বন্দি মাদক মামলার আসামি মো: হামিদ (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী কারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার অবনতি ঘটলে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত হামিদের নোয়াখালী জেলা শহর মাইদীর বাজিগর পাড়ার মৃত আবদুর রশিদের ছেলে। মৃত্যুর সময়ও হামিদ হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিহিত ছিলো। নিহত হামিদের বিরুদ্ধে সুধারাম থানায় তিনটি মাদক মামলা রয়েছে। এদিকে তার স্ত্রী রুনা বেগম (২৪) মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নোয়াখালীর হাতে গ্রেফতার হয়ে বর্তমানে নোয়াখালী কারাগারে রয়েছে। গত ৪ মে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।Details
বেগমগঞ্জের ইউনিয়নে ইউনিয়নে মতবিনময় সভা- উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখতে হবে
বেগমগঞ্জের ইউনিয়নে ইউনিয়নে মতবিনময় সভা- উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখতে হবে
চ.নো.রিপোর্ট :: বেগমগঞ্জে উন্নয়নের ধরা অব্যাহত রাখতে ইউনিয়নে ইউনিয়নে চলছে সাধারণ জনগণের মতবিনিময় সভা। স্থানীয় জনগণের স্বতস্ফ‚র্ত অংশগ্রহণে প্রতিটি মতবিনিময় রীতিমতো পরিণত হয়েছে জনসভায়। আর এই সভা থেকে উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বক্তারা।Details
সেনবাগ কানকিরহাট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
সেনবাগ কানকিরহাট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
সেনবাগ সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগের কানকিরহাট কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি আলহাজ জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ সংরক্ষিত (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি সুলতানা বুলবুল। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু জাফর টিপু, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি এডভোকেট আক্তার হোসেন মজুমদার।Details
Showing Page 10 of 39 Go to first page Go to previous page   10