সাংবাদিক খোরশেদ আলম সেনবাগ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত
সাংবাদিক খোরশেদ আলম সেনবাগ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত
সেনবাগ প্রতিনিধি :: গত ১১মে অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগ পৌরসভার স্থগিত পূনঃনির্বাচনে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা সাংবাদিক খোরশেদ আলম ৮ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ন এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন সেনবাগ পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজ। ৪৪ভোটের ব্যবধানে তাকে পরাজিত সাংবাদিক খোরশেদ আলম কাউন্সিলর নির্বাচিত হন।Details
ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন- ফেনীতে জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক মুজিব
ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন- ফেনীতে জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক মুজিব
ফেনী থেকে জুলহাস তালুকদার :: জাতীয় সংসদের হুইপ এবং ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের চেয়ারম্যান মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। লক্ষাধিক হাকীম ও কবিরাজ সারা দেশে এই সেবা দিচ্ছেন। সাধারণ মানুষ সর্বপ্রথম এই সকল ইউনানী চিকিৎসকদের শরণাপন্ন হয় তাদের রোগ নিয়ে। কিন্তু ইউনানী চিকিৎসা এবং চিকিৎসকরা আজো অবহেলিত রয়ে গেছেন।Details
সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ফেনীতে ব্যবসায়ীদের মানববন্ধন সমাবেশ
সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ফেনীতে ব্যবসায়ীদের মানববন্ধন সমাবেশ
ফেনী থেকে জুলহাস তালুকদার :: ব্যবসায়ী প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফেনী শহর ব্যবসায়ী সমিতি। রবিবার সকালে ১ ঘন্টা ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী আবদুর রহিমের সভাপতিতত্বে এসময় বক্তব্য রাখেন ফেনী শহর ব্যবসায়ী সমিতি সভাপতি জিয়া উদ্দিন মিস্টার, সাধারন সম্পাদক ফারুক হারুন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। সমিতির নেতৃবৃন্দ ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের সময়সীমা বেঁধে দিয়ে বলেন অন্যথায় তারা ফেনীর অন্যান্য সব ব্যাবসায়ী সমিতিকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।Details
রায়পুরে অজ্ঞাত যুবকের হাতকাটা লাশ উদ্ধার
আতোয়ার রহমান মনির :: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অজ্ঞাত এক যুবকের হাতকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। শনিবার সন্ধ্যায় (১৪মে) উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ইউনিয়নের সর্বত্র আতংক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারনা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ত্রাসের জানান দেয়ার লক্ষ্যে অস্ত্রধারী সন্ত্রাসীরা এ যুবককে হত্যা করে। তবে আশপাশ এলাকা থেকে লোকজন লাশটি একনজর দেখেও পরিচয় নিশ্চিত হতে পারেনি। পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে এলাকায় টহলসহ নানা তৎপরতা চালাচ্ছে।Details
নোয়াখালীতে সংবাদ সম্মেলন : ইউনুছকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগের দাবি
নোয়াখালীতে সংবাদ সম্মেলন : ইউনুছকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগের দাবি
চ.নো.রিপোর্ট :: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগের দাবি জানিয়েছে ব্যাংকটির নোয়াখালী যোনের কর্মচারী সমিতি। গ্রামীণ ব্যাংকের নোয়াখালী যোনাল অফিসে শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।Details
ইউপি নির্বাচনে চাটখিলে আওয়ামীলীগের প্রার্থীতা ঘোষনা : বঞ্চিতদের মাঝে ক্ষোভ, মহাজোটের শরিক জাপায় অসন্তোষ
চাটখিল প্রতিনিধি :: সোমবার রাতে চাটখিলের ৯টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীতা ঘোষনা করা হয়েছে। এ ঘোষনার পর বঞ্চিতদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এ ছাড়া মহা জোটের শরিক দল জাতীয় পার্টিকে ১টি ইউনিয়নে ও ছাড় না দেওয়ায় তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। Details
চাটখিল থেকে অপহরণের তিন দিন পর ঢাকা থেকে মাদ্রাসার ছাত্র উদ্ধার
চাটখিল প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে সোনাইমুড়ী উপজেলা নদনা মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র আল আমিন (১২) কৌশলে শিশু পাচার কারীর কবল থেকে সোমবার সকালে পালিয়ে রক্ষা পেয়েছে। সোমবার রাতে ঢাকার গাবতলী বাসষ্ট্যান্ড থেকে তার মা বাবা তাকে উদ্ধার করে আনেন। Details
রায়পুরে প্রতিবন্ধি কিশোরী গণধর্ষণের শিকার : ২৭ দিন পরও মামলা নেয়নি পুলিশ!
আতোয়ার রহমান মনির- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের এক মানষিক প্রতিবন্ধিকে সুপারি বাগানে নিয়ে গনধর্ষন করে বখাটেরা। এ ঘটনায় তার ভাই ইলিয়াছ বাদী হয়ে রায়পুর থানায় ৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিয়োগ দেয়। কিন্ত পুলিশের তদন্তকারী কর্মকর্তা বাদী ও বিবাদীকে নোটিশ দিয়ে থানায় ডেকে আনলেও ২৭ দিনেও মামলা নেয়নি। এমনকি তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলও পরির্দশন করেনি। তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন কিশোরীর পরিবার। Details
সোনাইমুড়ীতে ভূমি বিরোধের জের ধরে পুকুরের মাছ লুট, থানায় মামলা করায় প্রাণনাশের হুমকি
সোনাইমুড়ী প্রতিনিধি :: সোনাইমুড়ীতে ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষ কর্তৃক পুকুরের মাছ লুট ও বসত ঘরের সামনে কাঁটা তারের বেড়া দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির সংবাদ পাওয়া গেছে।Details
মাঠে খেলা অব্যাহত রাখার দাবিতে নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামে খেলোয়াড়দের অবস্থান ধর্মঘট
মাঠে খেলা অব্যাহত রাখার দাবিতে নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামে খেলোয়াড়দের অবস্থান ধর্মঘট
বিশেষ প্রতিনিধি :: নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামের মাঠে খেলা অব্যাহত রাখার দাবিতে অবস্থান ধর্মঘট করেছে খেলোয়াড়রা। বুধবার বিকালে ‘আমরা মাঠ ভাড়া দিয়ে খেতে চাই না, সারা বছর খেলতে চাই’ শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে ষ্টেডিয়ামের মূলফটকে এক ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট করে। এদিকে মেলার অনুমতি না দেওযা হলেও বুধবারও যথারীতি ষ্টল নির্মাণকাজ অব্যাহত ছিলো। একই সাথে মাঠে বিনা অনুমতিতে প্রবেশ করলে গ্রেফতার করা হবে- মঙ্গলবার ক্রীড়া সংস্থার সভায় জেলা প্রশাসকের এমন হুমকি উপেক্ষা করে বুধবারও মাঠে অনুশীলন করেছে খেলোয়াড়রা। অবস্থান ঘর্মঘট চলাকালে ফুটবলার ও ক্রীকেটাররা বলেন, আমরা মেলার বিরোধীতা করছি না। আমরা চাই মাঠে খেলা অব্যাহত থাকুক।Details
Showing Page 11 of 39 Go to first page Go to previous page   11