মাঠে সবধরণের প্র্যকটিস বন্ধ করে দেবো- নোয়াখালীর ডিসি : নোয়াখালী ষ্টেডিয়ামে বানিজ্য মেলার প্রতিবাদে  দেশ সেরা ক্রীড়াবিদদের মানববন্ধন
মাঠে সবধরণের প্র্যকটিস বন্ধ করে দেবো- নোয়াখালীর ডিসি : নোয়াখালী ষ্টেডিয়ামে বানিজ্য মেলার প্রতিবাদে দেশ সেরা ক্রীড়াবিদদের মানববন্ধন
বিশেষ প্রতিনিধি :: নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার আয়োজনের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেছে দেশ সেরা ক্রীড়াবিদ আর স্থানীয় খেলোয়াড়েরা। দুপুর বারটা থেকে সাড়ে বারটা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে দীর্ঘ আধঘন্টা এ কর্মসুচী পালিত হয়। পরে তাঁরা জেলা প্রশাসকের সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হন। আর এই মানববন্ধন নিয়েই চটেছেন নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। তাঁর বক্তব্য নেওয়ার জন্য যোগযোগ করা হলে তিনি বলেন- তারা কার অনুমতি নিয়ে মানববন্ধন করেছে। মাঠ আমার, মাঠ খেলাধুলার জন্য প্র্যাকটিসের জন্য নয়। কাল থেকে মাঠে সবধরণের প্র্যাকটিস বন্ধ করে দেবো।Details
নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামে আবারো বাণিজ্য মেলা : আবেদন করেই চলছে ষ্টল নির্মাণ কাজ
নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামে আবারো বাণিজ্য মেলা : আবেদন করেই চলছে ষ্টল নির্মাণ কাজ
রুদ্র মাসুদ :: আবারো নোয়াখালী শহীদ ভুলষ্টেডিয়ামে বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে নোয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ। তবে; জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা থেকে মেলা আয়োজনের অনুমতি না মিললেও শুধুমাত্র আবেদন করেই ষ্টল নির্মাণের কাজ শুরু করেছে আয়োজকরা। ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তা চলছে বিরামহীনভাবে। অথচ আয়োজকরা বলছে ষ্টল নির্মাণ নয় নির্মাণ সামগ্রী নিয়ে রাখা হয়েছে ষ্টেডিয়ামে।Details
সেনবাগে মাধ্যমিক শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল  ও স্বারকলিপি প্রদান
সেনবাগে মাধ্যমিক শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান
সেনবাগ প্রতিনিধি- সরকার ঘোষিত শিক্ষানীতি বাস্তবায়ন, উচ্চ বেতনের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, অন্যান্য সরকারী কর্মকর্তাদের সমপরিমান ভাতার ব্যাবস্থা করা, প্রতি মাসের শুরুতে বেতন ভাতা প্রদানের ব্যাবস্থা করা, চাকুরির বয়স ৬০-৬৫ উন্নীত করা সহ ৮দফা দাবি বাস্তবায়নের লক্ষে রবিবার সকালে নোয়াখালীর সেনবাগে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্বারক লিপি প্রদান করা হয়েছে।Details
কোম্পানীগঞ্জে ইউপি মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজী ও লুটের মামলা
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউপি মেম্বার একরামুল হকের (৪০) বিরুদ্ধে চাঁদাবাজী, মাছ লুট, চুরি, হত্যা করে লাশ গুম করার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে কোম্পানীগঞ্জ থানায় বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে। Details
সোনাইমুড়ীতে একইস্থানে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানস্থলে যুবলীগের সভা আহবানকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর \ ১৪৪ ধারা জারি
চ.নো.রিপোর্ট- নোয়াখালীর সোনাইমুড়িতে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানস্থলে যুবলীগের সভা আহবানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়া ও প্যান্ডেল ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার নদনা বাজারে শুক্রবার বিকালে এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শুক্রবার বিকাল থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত সভাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।Details
নোয়াখালী শহরে একদিনের মাথায় আরো এক গৃহবধূকে হত্যার অভিযোগ, শ্বশুর গ্রেপ্তার
চ.নো.রিপোর্ট :: নোয়াখালী জেলা শহরে একদিনের মাথায় তাহমিনা আক্তার (২০) নামে আরো এক গৃহবধূকে যৌতুক না পেয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে নোয়াখালী পৌর এলাকার শহরের পশ্চিম সাহাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই নিহতের শ্বশুর আবদুল মালেককে গ্রেপ্তার করেছে। নিহত তাহমিনা সদর উপজেলার পুর্ব চর উরিয়ার গ্রামের আলী আকাব্বরের মেয়ে। Details
ভ্রাম্যমান আদালতের অভিযানে কোম্পানীগঞ্জে চারটি ক্লিনিকের জরিমানা
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সোমবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চারটি ক্লিনিকের ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব কুমার রায় বিকেল পাঁচটার দিকে এ অভিযান পরিচালনা করেন। ক্লিনিক চারটি হলো বসুহাট ক্লিনিক, উপশম ক্লিনিক প্রাইভেট লিমিটেড, মডার্ণ হাসপাতাল, ইবনে সিনা প্রাইভেট হাসপাতাল।Details
সোনাইমুড়ীতে যৌন হয়রানীর অভিযোগে বখাটের কারাদন্ড
চ.নো.রিপোর্ট :: সোনাইমুড়ীতে যৌন হয়রানীর অভিযোগে সেলিম (৩৮) নামের এক বখাটের ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার সোনাইমুড়ি থানায় স্বাক্ষ্য প্রমান ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগমের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত তাকে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।Details
ঢাকা সেনানিবাসের নির্যাতিতা শিশু গৃহকর্মী হাছিনাকে ফেনী থেকে ঢাকায় সিএমএইচ  এ স্থানান্তর
ঢাকা সেনানিবাসের নির্যাতিতা শিশু গৃহকর্মী হাছিনাকে ফেনী থেকে ঢাকায় সিএমএইচ এ স্থানান্তর
ফেনী থেকে জুলহাস তালুকদার :: সুরক্ষিত ঢাকা সেনানীবাসের ১২/সি রজনীগন্ধার এক কর্মকর্তার বাসায় নিজেকে রক্ষা করতে পারেনি দশ বছর বয়সি শিশু গৃহকর্মী হাসিনা। সেখানে লোমহর্ষক নির্যাতনের শিকার হয়ে ফেনী সদর হাসপাতালে ভর্তি হলে মেজর আকতার শাহেদের স্ত্রী নুসরাত জাহান নিপার লোমহর্ষক নির্যাতনের চিত্র বিভিন্ন জাতিয় দৈনিক পত্রিকায় প্রকাশ হয়। ফলে শিশু গৃহকর্মী হাছিনাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার নিপার মা খোশনাহার বেগম ফেনীর মিডিয়া কর্মী ও পুলিশ প্রশাসন, হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে অঙ্গীকার দিয়ে দুপুরে ঢাকা সি এম এইচ হাসপাতালে নিয়ে যায়। গত ১১ এপ্রিল ফেনী পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারীর উপস্থিতিতে মেজর আকতার শাহেদ ১ লাখ টাকা ক্ষতি পূরণ, উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। এবং গৃহকর্মী হাসিনার আরেক বোন চট্রগ্রামে নিপার মা খোশনাহার বেগম এর বাসায় কর্মরত মনিকে ফেনী মডেল থানার মাধ্যমে বুধবার সকাল ১০ টার আগে মনির পরিকারের কাছে বুঝিয়ে দেওয়ার অংগীকার করেন ।Details
ফেনীতে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত চট্রগ্রামের সাথে সারাদেশের ৮ ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ
ফেনীতে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত চট্রগ্রামের সাথে সারাদেশের ৮ ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ
ফেনী থেকে জুলহাস তালুকদার :: ঢাকা চট্রগ্রাম রেল পথে উদ্ধাকারী ট্রেনের ধাক্কায় বিকল তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে রাত ৩টা থেকে সাড়ে ৮ ঘন্টা চট্রগ্রামের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। রংপুর থেকে তেলবাহী ট্রেনটি চট্রগ্রাম যাওয়ার পথে ফেনীর দেওয়ানগঞ্জ রেল ক্রসিং-এর কাছে ইঞ্জিন বিকল হয়ে যায়।Details
Showing Page 12 of 39 Go to first page Go to previous page   12