নিদির্ষ্ট স্থানে নোয়াখালী মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে সড়ক অবরোধ : এম এ হাসেমের বাড়ি ভাংচুর
নির্ধারিত স্থানে নোয়াখালী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তৃতীয় দিনের মতো বেগমগঞ্জে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে নোয়াখালী মেডিক্যাল কলেজ বাস্তবায়ন সর্বদলীয় সংগ্রাম কমিটি। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী চলাকালে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে এসময় হাজার হাজার যাত্রীকে দূর্ভোগ পোহাতে হয়। কর্মসূচী শেষে মেডিক্যাল কলেজ নিয়ে হাইকোর্টে রীট আবেদনকারী বিএনপির সাবেক সংসদ সদস্য ও পারটেক্স গ্র“পের চেয়ারম্যান এম এ হাসেমের বাসভবন হোয়াইট হাউজে হামলা চালিয়ে ভাংচুর করে আন্দোলনকারীরা।Details
কোম্পানীগঞ্জে মা ও ধর্ষণের স্বীকার মেয়েকে দোররা মেরে রক্তাক্ত করল সমাজপতিরা : গ্রেফতার-৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে রেহাই দিয়ে ধর্ষণের স্বীকার স্বামী পরিত্যাক্তা এক মহিলা (৩০) ও তাঁর মাকে (৫০) দোররা মেরে রক্তাক্ত করেছে সমাজপতিরা। তন্মধ্যে ধর্ষিতাকে ১০১ ও তার মাকে ১০ দোররা দেয়া হয় । উপজেলার চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বদু খাঁর বাড়িতে গত বুধবার গভীর রাতে এই বর্বরোচিত ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আহত অবস্থায় ধর্ষিতা ও তার মাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জসহ গোটা জেলায় তোলপাড় শুরু হলে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) জাবেদুর রহমানের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আবুল খায়ের খাঁ (৬৫), চৌধুরী মিয়া (৬৩), তাজুল ইসলাম (৪০), মানিক (৩৫) ও বেচুমিয়া (৩৫) নামে ৫ সমাজপতিকে গ্রেফতার করেছে।Details
মৃত্যু উপত্যাকায় পরিণত হয়েছে নোয়াখালী উপকূলের ৮টি চর
নোয়াখালীর উপকূলের নলেরচর, কেরিংচর, চরবাশার, পাতার চর, নামার চর, দমার চর, মৌলভীর চর, নঙ্গলিয়ার চর এবং নিঝুম দ্বীপের একটি অংশে কোন বেড়ি বাঁধ নেই। অথচ এখানে বসবাস করে প্রায় ৩০ হাজার পরিবার। একসময় এ চরগুলোতে ছিলে গাঢ় সবুজ বন। সেই বন উজাড় করে বনদস্যুরা ৫’শ থেকে ৫ হাজার টাকায় দাগ (প্লট) বিক্রি করেছে ভূমিহীনদের কাছে। নাম মাত্র দামে দেড়/দুই একরের প্লট লুপে নিয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচরে পূর্বে জাতীয় পরিচয় পত্র তথা ভোটার আইডি কার্ডও করেছে চরের মানুষগুলো। কিন্তু সরকারি ভাবে এই চরগুলোতে কিছু টিউবওয়েল বসানো ছাড়া কোন ধরণে মানবিক সাহয্যের ব্যবস্থাও নেই। Details
নিখোঁজ স্বজনদের আহাজারি : আঙ্গোরে বাঁচাইতো অইলে বেড়ি দেন কিল্লা দেন
মনোয়ারা খাতুন (৩৫) বিলাপ করে কাঁদছেন তাঁর ১০ বছরের মেয়ে রোখসানার জন্য। সোমবার ঘূর্ণিঝড় আইলার প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে তার মেয়ে ভেসে গেছে। তিন পেরিয়ে গেলেও মেয়ের কোন হদিস পাননি তিনি। জানালেন কেরিং চরের মজিব বাজারের দণি-পূর্ব অংশের লেসকি এলাকায় জোয়ারের তোড়ে ঘর এবং আসবাবপত্রের সাথে তাঁর মেয়েও ভেসে গেছে চোখের সামনে। এই চরে বসতি থাকলেও কোন বেড়ি বাঁধ না থাকায় তার মতো অনেকের সন্তানকে ভেসে যেতে দেখেছে চোখের সামনে।Details
নোয়াখালীর চরাঞ্চলে খোলা আকাশের নিচে হাজার হাজার পরিবার : ত্রাণসামগ্রী পৌঁছেনি
ঘূর্ণিঝড় আইলার প্রভাবে ক্ষতিগ্রস্থ প্রায় ৫ হাজার পরিবার বসবাস করছে খোলা আকাশের নিচে অথবা অন্যের আশ্রয়ে। দু’একটি জায়গা ছাড়া কোথাও ÿতিগ্রস্থ মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছেনি। কোন সরকারি কর্মকর্তাকেও দেখেনি চরের মানুষ। নিখোঁজ স্বজনদের সন্ধানে পরিবারগুলো ছুটছে চরের এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত। পানি নামার সাথে সাথে চরের বুকে ফটে উঠছে ধ্বংসের চিহ্ণ। বিস্তীর্ণ ফসলের মাঠ নষ্ট হয়ে গেছে জোয়ারে লবণাক্ত পানি প্রবেশ করে। তবে তিনদিন বন্ধ থাকার পর হাতিয়ার সাথে গতকাল বুধবার সকাল থেকে নৌ-যোগাযোগ পুনরায় চালু হয়েছে।Details
নোয়াখালী উপকুলে ৩০ জনের মৃত্যু : ৫ হাজার পরিবার গৃহহারা
ঘূণিঝড় আইলার প্রভাবে নোয়াখালী উপকূল এখন এক স্তব্দ জনপদে পরিণত হয়েছে। চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন। মঙ্গলবার বিকাল পর্যন্ত দ্বীপ উপজেলা হাতিয়ার উপকূলীয় চরাঞ্চলে কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যাদের বেশিরভাগই শিশু। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে শতাধিক। জোয়ারের তোড়ে ঘর ভেসে এবং বিধ্বস্থ হয়ে গৃহহারা হয়েছে অন্তত ৫ হাজার পরিবার। ভেসে গেছে সহস্রাধিক গরু-ছাগল। সরকারি হিসাবে এরিপোর্ট লিখা পর্যন্ত (মঙ্গলবার রাত সাড়ে ১০ টা) ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও এ সংখ্যা আরো বাড়ার আশংকা করছে হাতিয়া উপজেলা প্রশাসন। এদিকে গতকাল মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের কোন কর্মকর্তাকে দেখা যায়নি বয়ারচরেও। সবচেয়ে তিগ্রস্থ কেরিংচর, চরবাশার এবং নিঝুম দ্বীপে যায়নি কোন সরকারি কর্মকর্তা। বিকাল সাড়ে ৩টায় চরে যান জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিপক চক্রবতী। এর আগে পুলিশ প্রশাসন থেকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বয়ারচর যান।এনিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও জেলা প্রশাসন থেকে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ১০ টন চাউল আর নগদ ২০ হাজার টাকা।Details
নোয়াখালীতে পানিতে ডুবে ঘর চাপায় নিহত-৪ : ২০ হাজার পরিবার পানিবন্দী
ঘূণিঝড় আইলার প্রভাবে নোয়াখালী উপকূলে ৭ফুট উচ্ছতার জোয়ারের পানিতে আটকা পড়ে পানি বন্দি অবস্থায় রয়েছে ২০ হাজার পরিবার। নিঝুম দ্বীপ, নলের চর, কেরিংচর, ঢালচরসহ আশপাশের চরগুলোতে জোয়ারের তোড়ে ভেসে গেছে শতাধিক ঘরবাড়ি। পানিতে ডুবে এবং ঘর চাপা পড়ে নিহত হয়েছে ৫জন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা হচ্ছে। সরকারের উদ্ধার তত্পরতা এবং দূর্যোগ প্রস্তুতির ঘাটতির কারণে য়তির বেশি হয়েছে বলে চরাবাসীর ক্ষোভের সাথে জানায়। Details
দূর্যোগপ্রবণ নোয়াখালী উপকূলের বিপদাপন্ন মানুষগুলোর পাশে দাঁড়াবে কে ?
নোয়াখালী উপকূলের দূর্যোগপ্রবণ চরাঞ্চলগুলোতে বিপদাপন্ন মানুষগুলোর পাশে দাঁড়াবে কে এই প্রশ্ন এখন সর্বত্র। ঘূর্ণিঝড় আইলার প্রভাব থেকে বাঁচতে নলের চরের থানার হাঁট ক্যাম্পের পুলিশ নদী পেরিয়ে আশ্রয় নিয়েছে বয়ারচরে। অথচ নোয়াখালীর মূলভুখন্ড সংলগ্ন নলের চর, কেরিংচর, চরবাশারসহ ছোট ছোট চরের মানুষগুলোকে সরিয়ে আনতে সরকারি তত্পরতা তেমন চোখে পড়েনি। হাতিয়া ভূমি অফিসের কানুনগো ছাড়া দিনের বেলায় কোন সরকারি কর্মকর্তা যায়নি দূর্গম চরগুলোতে। এনিয়ে হাতিয়া উপজেলা এবং জেলা প্রশাসন থেকে বলছে মাইকিং করা হয়েছে লোকজন যাতে নিরাপদ দূরত্বে সরে যায় কিন্তু মানুষ আসেনি।Details
হাতিয়ায় দাঁতের প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল এ্যাসিসটেন্টের কান্ড !
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সন্তান প্রসব করাতে গিয়ে নবজাতকের দেহ খন্ডিত করার অভিযোগ উঠেছে দন্ত বিভাগের প্রশিণপ্রাপ্ত মেডিক্যাল এ্যাসিস্টেন্টের বিরুদ্ধে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল এ্যাসিস্টেন্ট ইকবাল আনসারীর লোভাতুর কর্মযজ্ঞে পড়ে তিন দিন ধরে অসহনীয় যন্ত্রণায় ছটপট করার পর নোয়াখালী জেনারেল হাসপাতালে রোবাবার সকালে অস্ত্রপ্রচারের পর এ যাত্রায় বেঁচে গেছে প্রসূতি আলেয়া বেগম (২২)। এনিয়ে গোটা জেলায় তোড়পাড় শুরু হলে রোববার তাৎণিকভাবে অভিযুক্ত মেডিক্যাল এ্যাসিস্টেন্ট ইকবাল আনসারীকে কবিরহাট উপস্বাস্থ্যকেন্দ্রে বদলী করা হয়েছে। এছাড়া হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র মেডিক্যাল অফিসার ডাঃ নাজিম উদ্দিনকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন এবং কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন। Details
নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে নোয়াখালীতে হোগলা পণ্য উৎপাদন কেন্দ্রের যাত্রা শুরু
গ্রামীণ নারীদের আতœ-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে হোগলা পন্য উৎপাদন কেন্দ্র। জনউদ্যোগে পরিচালিত এ হোগলা পণ্য উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করছে বেসরকারী উন্নয়ন সংস্থা নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি-এনআরডিএস এর ক্ষুদ্র হস্তশিল্প উৎপাদক উন্নয়ন প্রকল্প। Details
Showing Page 13 of 16 Go to first page Go to previous page   13