সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি গ্রহণের দাবিতে তরুণদের কৃষি পদযাত্রা শুরু ২৭ মার্চ : বাংলাদেশের চারটি প্রান্ত থেকে অংশ নেবে তরুণরা
সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি গ্রহণের দাবিতে তরুণদের কৃষি পদযাত্রা শুরু ২৭ মার্চ : বাংলাদেশের চারটি প্রান্ত থেকে অংশ নেবে তরুণরা
চ.নো.রিপোর্ট :: আগামী ২৭ থেকে ২৯ মার্চ দেশের চারটি প্রান্ত থেকে তরুণদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে এ পদযাত্রা আয়োজন করা হয়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল)-এর আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পদযাত্রার অন্যতম সমন্বয়কারী শরিফুজ্জামান শরিফ।Details
সোনাইমুড়িতে সাংবাদিকদের সাথে নবাগত ইউ,এন,ওর মতবিনিময়
সোনাইমুড়িতে সাংবাদিকদের সাথে নবাগত ইউ,এন,ওর মতবিনিময়
সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি :: সোনাইমুড়ি উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম সোনাইমুড়ি উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মঙ্গলবার তার কার্যালয়ে মতবিনিময়কালে তিনি উপজেলায় মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ সহ যে কোন অপরাধ দমনে নিজেকে আপোষহীন উল্লেখ করে বলেন, সরকার মানুষের আইনগত সেবা নিশ্চিত করতে আমাকে সোনাইমুড়িতে পোষ্টিং দিয়েছে। প্রশাসনিক কার্যক্রমে সোনাইমুড়ির মানুষের জন্য আমার দপ্তর খোলা রয়েছে। তবে কাহারো অন্যায় ও বে-আইনী দাবী মিটাতে পারবো না।Details
চাটখিলে ইসলামী ব্যাংকে চেক জালিয়াতীর মাধ্যমে এক নারী গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ চাটখিল শাখা অফিসে চেক জালিয়াতীর মাধ্যমে এক নারী গ্রাহকের টাকা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ করায় ব্যাংক স্টাফরা ঐ গ্রাহকের সঙ্গে দূর্ব্যাবহার করে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়ার দুঃসাহসিক ঘটনাও ঘটিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ চাটখিল শাখায় ।Details
জনকের জন্মদিনে...
জনকের জন্মদিনে...
শেখ মুজিব। একটি নাম একটি ইতিহাস। অনাদিকাল তাঁর দেশপ্রেম, জনগনকে ভালোবাসার আদর্শ আগামীর মানব সভ্যতাকে আলোক বর্তিকা দেখাবে। শিশু শেখ মুজিব থেকে যুবা শেখ মুজিব ,তারপর পৌঢ়ত্বে বাঙ্গালীর অবিসংবাদিত নেতা শেখ সাহেবকে বাংলার জনগণের অবিসংবাদিত নেতা বানিয়ে দিল মানুষের ভালবাসা। তাঁর অবর্ননীয় ত্যাগকে বঙ্গালী মানসে একটা নির্ভরযোগ্যতার একটা বিশ্বাসের সূদৃঢ় ভিত্তি দিল। তিনি হলেন বঙ্গবন্ধু তারপর জাতির জনক। তিনি কিশোর বয়সে প্রতিবাদ করলেন নিজ গ্রামের স্কুল ভবনের সংস্কারের জন্য , তাও আবার শেরে বাঙ্গলা একে ফজলুল হক ও হোসেন সহীদ সাহরোয়ার্দীর মত নেতাদের সামনে দাঁড়িয়ে। বিচক্ষন এই জাতীয় নেতারা কিশোর মুজিবের প্রতিবাদের ভাষাতে বুঝলেন এই কিশোর একদিন একজন জননন্দিত নেতা হবেন। পরবর্তী জীবনে মুজিব হোসেন সহীদ সাহরোয়ার্দীর রাজনৈতিক শিশ্যত্ব গ্রহন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে চলমান নোয়াখালীর জন্য লিখেছেন সাংবাদিক বিজন সেন।Details
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু সম্পর্কে লিখতে গিয়ে স্বাধীন বাংলাদেশে মৌলবাদের উত্থান সম্পর্কে আলোচনা একারণে আনা হয়েছে- যেহেতু আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনে বিভিন্ন সময়ে মৌলবাদী সংগঠনের ছাত্রদের বিভিন্ন প্রশ্নের সন্মুখীন হতে হয়েছে। শেখ মুজিবকে কেনো জাতির পিতা বলবো ? শেখ মুজিবের জন্মের পূর্বে কি বাঙালি জাতি ছিলো না ?........বঙ্গবন্ধুর জন্মদিনে চলমান নোয়াখালীর জন্য লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. গাজী সালেহ উদ্দিন।Details
নোয়াখালীতে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ
নোয়াখালীতে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ
চ.নো.রিপোর্ট :: শিক্ষকদের টাইমস্কেলসহ সকল দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে বুধবার নোয়াখালীতে বেসরকারি কলেজের শিক্ষকেরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির নোয়াখালী শাখা এসব কর্মসুচির আয়োজন করে। কর্মসুচি থেকে শিক্ষকদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট পেশ করা হয়।Details
লক্ষ্মীপুরে গরুর মাংসে আরবীতে ‘আল্লাহু’ ও ‘মোহাম্মদ’ সাদৃশ্য লেখা !
লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম পাঁচপাড়া গ্রামের ছোট মিয়ার মাজার শরীফে সোমবার বিকেলে মাহফিল উপলক্ষে জবাইকৃত গরুর এক টুকরো মাংসের মধ্যে আরবি অক্ষরে ‘আাল্লাহু’ ও ‘মোহাম্মদ’ সাদৃশ্য লেখা দৃষ্টিগোচর হয়। এ খবর প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে জেলার দূর-দূরান্তের হাজার হাজার উৎসুক জনতা আরবি লেখা সম্বলিত ওই গোস্তের টুকরোটি এক নজর দেখার জন্য অসংখ্য মানুষ উক্ত মাজার শরীফে ভিড় জমায়। Details
দুই পক্ষের দখল প্রতিষ্ঠার জের ধরে কমলনগরের বাজারে অগ্নিসংযোগ : ব্যবসায়ীদের বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারে একটি দোকানঘরের দখল ও মালিকানা প্রতিষ্ঠার লড়াইয়ের বিবদমান দুই পক্ষের দ্বন্ধ-সংঘাতের জের ধরে দফায় দফায় অগ্নিসংযোগ ঘটনার প্রতিবাদে ওই বাজারের ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে পড়ছেন। রোববার রাতে দ্বিতীয় দফায় অগ্নিসংযোগ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পরপরই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করে। কমলনগর উপজেলা চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নুরুল আমিন মাষ্টার তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করে তাদের সম্পদহানির প্রতিকার দাবি জানান। পুলিশ ঘটনাস্থল থেকে এক পক্ষের থেকে কামাল ও সুমন নামের দুই ব্যক্তিকে আটক করলেও পরে সালিশ মীমাংসার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে।Details
রামগতিতে দুই ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত
লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে দু’জন প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হচ্ছেন চরআবদুল্যাহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী শাহিদা বেগম ও চরআলগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদ প্রার্থী আফছারুল হক।Details
ভর্তি বাণিজ্যের জের : লক্ষ্মীপুরে চার ছাত্রলীগ কর্মী বহিস্কার
লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের ভর্তি বাণিজ্যের ঘটনায় ও ছাত্রলীগের আহবায়ক আবদুল মতিনের উপর হামলার ঘটনায় অভিযুক্ত ৪ ছাত্রলীগ কর্মীকে বহিস্কার করা হয়। একইসাথে ওই হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে ক্যাম্পাসে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন আজিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মীর শাহাদাত হোসেন রুবেল, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ জামাল রিপন, সহ-সভাপতি মোফাচ্ছের হোসেন চুন্নু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী, য্গ্মু সম্পাদক ইকবাল হোসেন হেমেল, কলেজ ছাত্রলীগ নেতা বিধান চন্দ্র, তফছির আহমেদসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। Details
Showing Page 14 of 39 Go to first page Go to previous page   14