 ফেনীতে ১০ লাখ টাকার ভারতীয় শাড়ী উদ্ধার : ইউপি সদস্যসহ গ্রেফতার-৪
ফেনীতে এক অভিযানে ভারতীয় শাড়ী বোঝাই একটি মিনি ট্রাকসহ ৪ চোরাচালানীকে গ্রেফতার করা করেছে ফুলগাজী থানা পুলিশ। এসময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।
 স্বামীর ওপর প্রতিশোধ নিতে প্রেমিককে নিয়ে নিজ পুত্র অপহরণ : রায়পুর থেকে অপহৃত শিশু নোয়াখালী থেকে উদ্ধার \ তিন অপহরণকারী গ্রেফতার
স্বামীর ওপর প্রতিশোধ নিতে নিজ পুত্রকে অপরহনের ঘটনার চারদিন পর অপহৃত আশিকুর রহমান শুভ (১০) নামের শিশুটিকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ। রোববার নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়ার গ্রামের রহমত আলী মাঝির বাড়ি থেকে তিন অহপরণকারী আকবর হোসেন মিতু (৩২), মাইন উদ্দিন সেলিম (৪১) ও শিশুর মা রুবি আক্তার (৩২)কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত শুভ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাচ্চ্যা গ্রামের মোহাম্মদ আলী বেগ বাবুলের পুত্র। গত বুধবার বাড়ি পাশ্ববর্তী স্থান থেকে কৌশলে তাঁকে অপহরণ করে পিতার কাছে আড়াই লাখ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। এঘটনায় তখন ঐদিনই রায়পুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
 ফেনীতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
অসহায়, বিপন্ন, দরিদ্র মানুষের সেবা করার অঙ্গীকার নিয়ে ”দারিদ্র্য ঘুচাও বৈষম্য রুখো” এ দর্শন বা¯Íবায়নে ফেনীতে পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস। ফেনী জেলা প্রসাশন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সমাজ কল্যাণ মূলক সংস্থার নেতৃবৃন্দ অংশ নেন।
 সাংবাদিক ফরহাদ খাঁ’র হত্যাকান্ডের প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সভা
সাংবাদিক ফরহাদ খাঁ’র হত্যাকান্ডের প্রতিবাদে এবং হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাশ্তির দাবিতে নোয়াখালীতে সাংবাদিকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নোয়াখালী সাংবাদিক ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাইফুল্যাহ কামরুল।
 দাগনভূঞায় তরুণ সংঘ’র ২৫ বছর পূর্তি উৎসবে হাজার হাজার দর্শক মাতালেন দুই কণ্ঠ শিল্পী
কনকনে শীতে হাজার হাজার দর্শককে মাতিয়ে তুলেছেন দেশ বরণ্য কণ্ঠশিল্পী মমতাজ ও ইত্যাদি খ্যাতি নকুল কুমার বিশ্বাস। গত ২৮ জানুয়ারী ফেনীর দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন তরুন সংঘ এর ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দুই কণ্ঠশিল্পী। মঞ্চে উঠার সাথে সাথে হাজার হাজার দর্শক হাতের তালি দিয়ে তাদেরকে স্বাগত জানান। উভয় কণ্ঠশিল্পী দর্শকদের উদ্দেশ্যে আলাদা আলাদা ভাবে গান পরিবেশন করেন
 ফেনীতে সাংবাদিক রবি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত : আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
চ্যনেল আই ও রেডিও টুডে’র ফেনী প্রতিনিধি রবিউল হক রবি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন । শুক্রবার বিকেল ৪টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের চিন্তার পুল নামক স্থানে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। রবি তার বোনের শ্বশুর বাড়ির একটি অনুষ্ঠান থেকে সিএনজি ট্যাক্সি নিয়ে সোনাগাজী থেকে ফেনীর দিকে আসছিল।
 সভাপতি নাজমুল হক, সেক্রেটারি বাবুল : নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়
নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচন শেষে গভীর রাতে ঘোষিত ফলাফলে সমিতির ১৫টি পদের মধ্যে সভাপতি, সেক্রেটারি, ট্রেজারারসহ ১১টি পদে বিজয়ী হয়েছে আওয়ামীলীগ, জাসদ ও সিপিবিসহ সমমনা দলগুলোর আইনজীবীদের নিয়ে গঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল। বাকি ৪টি পদে জিতেছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর আইনজীবীদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী আইনজীবি পরিষদ সমর্থিত প্যানেল।
চৌমুহনী পৌরসভার ৬ কোটি টাকার টেন্ডার সিডিউল জমাদানে সন্ত্রাসীদের বাধা : সিডিউল ক্রয়কারী নয় প্রতিষ্ঠানের মধ্যে পাঁচ প্রতিষ্ঠানই জমা দিতে পারেনি
নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পের আওতায় প্রায় ছয় কোটি টাকার কাজের টেন্ডার সিডিউল জমাদানে বাধা দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার সকাল ১১টায় পৌরসভার কম্পাউন্ডে এঘটনার পর টেন্ডার সিডিউল ক্রয়কারী নয়টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই তাঁদের সিডিউল জমা দিতে পারেননি। এ ঘটনায় বঞ্চিত একাধিক ঠিকারদার পুনরায় টেন্ডার আহবানের দাবি জানিয়েছেন। তবে; চৌমুহনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী বাধাদানের বিষয়টি অস্বীকার করে এধরণের কোন অভিযোগ তাঁর কাছে আসেনি বলে দাবি করেন।
 সুবর্নচরে হাজারো তরুণের ইভটিজিং বিরোধী অঙ্গিকার : র্যালী, সমাবেশ
নোয়াখালীর সুবর্ণচরে ইভটিজিং প্রতিরোধের অঙ্গিকার করেছে হাজারো তরুণ। শনিবার দুপুরে উপজেলার পূর্ব চরবাটা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণের উদ্যোগে আয়োজিত র্যালি ও সমাবেশে এ অঙ্গিকার করা হয়। এর আগে একটি র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নোয়াখালী পৌরসভার নির্বাচনে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই, ভাংচর এবং গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের \ শহর বিএনপির সেক্রেটারীসহ আসামী ৭০
গত ১৮ জানুয়ারি নোয়াখালী পৌরসভার নির্বাচন চলাকালে তিনটি ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স ভাংচুর, নির্বাচন কর্মকর্তার মটর সাইকেলে আগুন এবং যুবলীগ নেতার মাইক্রেবাসে আগুন দেয়ার ঘটনায় সুধারাম থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দায়ের করা যুবলীগ নেতার মাইক্রোবাসে আগুন দেয়ার মামলায় নোয়াখালী শহর বিএনপির সেক্রেটারী আবু নাছেরসহ ৭০জনকে আসামী করা হয়। অপর দুটি মামলায় আসামী করা হয় অজ্ঞাত ৩/৪’শ উশৃঙ্খল জনতাকে।
|