 নোয়াখালীর সাত পৌরসভার মধ্যে মেয়র পদে তিনটিতে আওয়ামীলীগ প্রার্থী একটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এবং দুটিতে আওয়ামীলীগ প্রার্থী এগিয়ে : একটির নির্বাচন স্থগিত
নোয়াখালীর সাত পৌরসভার মধ্যে বসুরহাট, চাটখিল ও চৌমুহনীতে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী এবং হাতিয়ায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া কবিরহাটে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী জহিরুল হক রায়হান তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ফখরুল ইসলাম দুলাল থেকে ১৪৮ ভোটে এগিয়ে রয়েছেন। এবং নোয়াখালী পৌরসভার ২৫ কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রের ভোট স্থগিত করা হলেও বাকী ৮ কেন্দ্রের ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী গোলাম মহিউদ্দিন লাতু।
নির্বাচন কমিশনের নির্দেশে হাতিয়া থানার ওসি প্রত্যাহার
নোয়াখালীর হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হককে শনিবার রাতে প্রত্যাহার করা হয়েছে। পৌর নির্বাচনের অংশগ্রহনকারী একাধিক প্রার্থীরা অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।
 কবিরহাটে জোট মহাজোটের লড়াই : একদিকে হারানো গদি উদ্ধার অন্যদিকে পারিবারিক ঐতিহ্য রক্ষা
প্রচার প্রচারনা আর প্রার্থীদের গণসংযোগে এখন মুখরিত নোয়াখালীর কবিরহাট পৌরসভা। এ পৌরসভার নির্বচানে সেনা মোতায়েনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তে অনেকটাই শংকামুক্ত ভোটাররা। নির্বাচনে মেয়র পদে দুই প্রতিদ্বন্ধী চারদলীয় জোটের সাবেক পৌর চেয়ারম্যান ফখরুল ইসলাম দুলাল ও মহাজোটের তরুন প্রার্থী জহিরুল হক রায়হানও স্বাগত জানিয়েছেন সেনা মোতায়েনকে। তফসিল ঘোষণার পর আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে কিছুটা দুরত্ব থাকলেও সবাই এখন এক কাঁতারে দাঁড়িয়েছেন দলীয় প্রার্থীর পক্ষে। বিপরীত দিকে চারদলীয় জোট নেতাকর্মীরাও একাট্টা বিজয় ছিনিয়ে আনতে।
এ পরিস্থিতি সরাসরি দুই জোটের লড়াই হচ্ছে এখানে। চারদলীয় জোট প্রার্থীর হারানো গদি পুরুদ্ধার ও মহাজোট প্রার্থীর পারিবারিক ঐতিহ্য রÿার লড়াইয়ে রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে এই পৌরসভায়। সেনা টহলের পর পরিবেশও বেশ শান্ত। শেষ পর্যন্ত কোন জোট জয়ী হয় তা দেখতে ভোটাররা অপেক্ষা করছে ১৮ জানুয়ারির নির্বাচন পর্যন্ত। তবে; ভোটারদের মতে তুমুল প্রতিদ্বন্ধীতা হবে দুই প্রার্থীর মধ্যে। ভোটের ব্যবধানও খুব কম হতে পারে বলে ভোটারদের ধারণা। এদিকে প্রশাসনের মতে জোট মহাজোটের এই লড়াইয়ে পৌরসভার ৯টি ভোট কেন্দ্রই গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন তাঁরা।
 সেনবাগে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন-বর্তমান সরকার পৌরসভার নির্বাচনকে প্রভাবিত করার কোন চেষ্টা করছেনা
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, বর্তমান সরকার পৌরসভার নির্বাচনকে প্রভাবিত করার কোন চেষ্টা করছেনা। তাই নির্বাচনকে ভয় পাবার কিছু নাই। মানসিকভাবে দুর্বল হওয়ারও কোন কারণ নাই। তাই আপনারা নির্বিঘ্ন, নির্ভয়ে কাজ করুন। বুধবার সকালে নোয়াখালীর সেনবাগে পৌর সভা নির্বাচনে আইনশৃংখলা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 প্রণতি তোমায় আলহাজ সিরাজুল ইসলাম
বিজন সেন :: নিরাশার মাঝেও আশার আলো থাকে এর সাম্প্রতিক উদাহরণ জেলাবাসীর বহু প্রত্যাশিত নোয়াখালী ডায়বেটিক হাসপাতালের ভবন নির্মান। যাঁর ব্যাক্তিগত অর্থায়নে আধুনিক সুবিধা সম্বলিত ভবনটি নির্মিত হয়েছে তিনি জেলার কৃতি সন্তান আলহাজ সিরাজুল ইসলাম। তিনি পেশাগতভাবে একজন উঁচু মাপের ব্যবসায়ী এবং মনের দিক থেকে একজন উদার মনোভাবাপন্ন সমাজকর্মী ও ধর্মপ্রান মানুষ। তাঁর অনেক দান অনুদানের বিষয় লোক চক্ষুর অন্তরালে থেকে গেছে, এর কারণ তিনি একজন প্রচার বিমূখ মানুষ। না, তাঁর সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই এবং তিনি ও আমাকে চেনেনা।
 চাটখিল পৌরসভায় মেয়র পদে লড়াই হবে সেয়ানে সেয়ানে
নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে প্রচারনা জমে উঠেছে। এবারের নির্বাচনে মেয়র পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করলেও ৩ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করায় নির্বাচনী লড়াইয়ে আছেন ৪ জন। এর হচ্ছেন বর্তমান মেয়র বিএনপি নেতা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম ভূইয়া এবং জাতীয় পার্টির পৌর সভাপতি ফজলুল করিম বাচ্চু।
আচারণবিধি লঙনের অভিযোগে সেনবাগ পৌরসভার ২০ প্রার্থীকে সতর্ক করে নোটিশ
নির্বাচনে আচারণবিধি লঙনের নোয়াখালীর সেনবাগ পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদের ২০জন প্রার্থীকে বৃহস্পতিবার সতর্ক করে নোটিশ দিয়েছে রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিভিন্ন বাসা-বাড়ির দেয়াল, গেইট, হোটেল-রেস্তরাসহ নানা স্থানে আঠাদিয়ে পোষ্টার লাগানোর অভিযোগে ওই নোটিশ দেওয়া হয়।
সেনবাগে পরিবেশ দুষণকারী ৪টি ইটভাটার জরিমানা
পরিবেশ দুষণের অভিযোগে নোয়াখালীর সেনবাগের দুইটি দুইটি এবং অন্য উপজেলার সীমানার দুইটিসহ চারটি ইটভাটার কাছ থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা মঙ্গলবার ওই অভিযান পরিচালনা করেন।
সেনবাগে ইভ টিজিংয়ের অপরাধে এক যুবকের জরিমানা
নোয়াখালীর সেনবাগে মঙ্গলবার সন্ধ্যায় ইভ টিজিংয়ের অপরাধে মো: সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবকের ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সাদ্দাম উপজেলার ছাতারপাইয়া গ্রামের আবদুল মন্নানের ছেলে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা তার কার্যালয়ে আদালত বসিয়ে ওই জরিমানার আদেশ দেন।
 জেএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে নোয়াখালী জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম স্থান অর্জন
অষ্টম শ্রেনীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের শীর্ষ ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নোয়াখালী জিলা স্কুল নবম ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দশম স্থান অধিকার করে।
|