বেগমগঞ্জে মায়ের চোখের সামনেই শিশুর প্রান কেড়ে নিলো ঘাতক বাস : এলাকাবাসীর সড়ক, অবরোধ ভাংচুর
বেগমগঞ্জে মায়ের চোখের সামনেই শিশুর প্রান কেড়ে নিলো ঘাতক বাস : এলাকাবাসীর সড়ক, অবরোধ ভাংচুর
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর বেগমগঞ্জে বাস চাপায় মায়ের চোখের সামানেই সাগর (৭) নামের এক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে ঘাতক বাস। শনিবার বিকাল ৪টায় উপজেলার আপানিয়া বাজার নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এনিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী দূর্ঘটনাস্থলে নোয়াখালী-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে। নোয়াখালী-কুমিল্লা রুটে চলাচলকারী উপকূল এক্সপ্রেসের দুটি বাস ও একটি পিকআপ ভাংচুর করে অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ সুপারসহ বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের সাথে সমঝোতার পর সন্ধ্যা ৬টার দিকে অবরোধ তুলে নয়। প্রায় দুই ঘন্টার এই অবরোধ চলাকালে রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। নিহত সাগর (৭) মীর আলীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ উপকূল একপ্রেস সার্ভিসের ঘাতক বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৩৫৭৮) আটক করেছে। তবে; বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।Details
মোসাহেবি বিষধর সাপের ছোবলের চেয়েও ভয়ংকর
চ.নো.রিপোর্ট::যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন শিক্ষার্থীদের মোসাহেবি ও ব্যক্তি বন্দনা শেখালে ভবিষ্যতে চাটুকার নেতৃত্ব গড়ে উঠবে, এটি বিষধর সাপের ছোবলের চেয়েও ভয়ংকর। ছাত্রদের মোসাহেবি, চাটুকারি হতে শেখালে তাঁরা এ শিক্ষা নিয়ে প্রশাসনে গিয়ে, দেশ পরিচালনায় গিয়েও সর্বক্ষেত্রে চাটুকারিতা করবে। আমাদের সম্পদ সম্পদ সীমিত। সীমিত সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে হবে। জনগণ কথায় নয় কাজে বিশ্বাসী। কথার চেয়ে কাজ করতে হবে বেশি। দেশের রাজনীতি, প্রশাসনসহ সর্বত্র চাটুকারিতা আশংকাজনকভাবে বেড়ে যাচ্ছে। এটি একটি আত্মঘাতি প্রবণতা।Details
শুধু একরাম চৌধুরীর পক্ষেই সম্ভব হয়েছে
শুধু একরাম চৌধুরীর পক্ষেই সম্ভব হয়েছে
সদ্য প্রয়াত অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরনের পবিারের বাইরে সবচেয়ে কাছের মানুষ ছিলেন সাংসদ একরামুল করিম চৌধুরী। বিশ্বস্ততার সর্বোচ্ছ পরীক্ষায় উত্তীর্ণ অধ্যক্ষ কিরণ তাঁর ব্যবহার ও দায়িত্ববোধ দিয়ে রাজনৈতিক পরিমন্ডলের বাইরে গিয়ে সাংসদের আপন ভ‚বনে প্রবেশ করেছিলেন। একরামুল করিম চৌধুরীর দু’চোখের জল সেটা প্রমানের জন্য যথেষ্ট। নিজের টুকিটাকি কাজের বাইরে আওয়ামীলীগ এবং সাংসদের নানান কাজে তাঁকে সময় দিতে হতো। পাশাপাশি নিজের পরিচিতজন, আত্মীয় স্বজন, সহকর্মীরাতো ছিলেনই। বয়সে বড় এবং একেবারে ছোটরাও তাঁর শ্রদ্ধা এবং স্নেহ পেয়েছেন। শিরোনামের প্রতি আলোকপাত করতেই ভূমিকায় যাওয়া।Details
ভরসার শেষ স্থলটুক্ওু নিশ্চিহ্ন হলো
ভরসার শেষ স্থলটুক্ওু নিশ্চিহ্ন হলো
শনিবার রাতে (৩১ মার্চ) পত্রিকার (চলমান নোয়াখালী) মেকআপ আর পরবর্তী দুই দিন অসুস্থতার কারণে ঘুম হয়নি ঠিকমতো। সোমবার (০২ এপ্রিল) রাতেও ঘুমাতে সময় লেগে যায় দুইটা পর্যন্ত। অষুধ খেয়ে ঘুমানোর কারণে অকেনটাই অচেতন অবস্থায় কেটে যায় সকাল ৯টা পর্যন্ত। ঘুমের ঘোর না কাটতেই বেজে উঠে মুঠোফোন। অপর প্রান্ত থেকে ছাত্রলীগ নেতা মঞ্জুর প্রশ্ন, আপনি কিছু শুনেছেন? কোন বিষয়ে জিজ্ঞেস করতেই মঞ্জুর পাল্টা প্রশ্ন কেনো কিরন মামার বিষয়ে। কি হয়েছে কিরণ ভাই’র এমন প্রশ্নে জবাবে অপরপ্রান্ত থেকে ভরাট গলায় মঞ্জুর উত্তর- কিরন মামা মারা গেছে। আপনাকে কেউ জানায়নি ? আমিতো ভাবছিলাম আপনি শুনেছেন। আমি আসছি বলার পরই লাইন কাটেন মঞ্জু। অধ্যক্ষ বেলাল উদ্দিন আহম্মেদ স্মরণে লিখেছেন রুদ্র মাসুদ।Details
নোয়াখালী প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক কিরণের স্মরণে  শোকসভা, বাড়িতে কুলখানি
নোয়াখালী প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক কিরণের স্মরণে শোকসভা, বাড়িতে কুলখানি
চ.নো.রিপোর্ট::নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক নোয়াখালী সময় সম্পাদক ও নোয়াখালী জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন আহম্মদ কিরণের অকাল মৃত্যুতে নোয়াখালী প্রেসক্লাব চারদিনের কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কিরনের জেলা শহরের হাউজিং এষ্টেটস্থ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়েছে। মরহুমের স্মরণে প্রেসকাব প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল থেকে খতমে কুরআন তেলাওয়াত, সন্ধ্যায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোকসভা ও মিলাদ মাহফিলে মরহুমের সহকর্মী জেলা-উপজেলার সাংবাদিকগণ, রাজনৈতিক সহকর্মীগণ ও কিরণ যে সকল সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন সে সকল সংগঠনের প্রতিনিধিগণ, শুভানুধ্যায়ীগণ অংশগ্রহন করেন। Details
নোয়াখালীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
চ.নো.রিপোর্ট:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার নয়টি উপজেলায় একযোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ সংবর্ধান অনুষ্ঠিত হয়।Details
নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ
নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ
চ.নো.রিপোর্ট::বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দাখিল করা মিথ্য চার্জশীট ও দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং দলীয় নেতাকর্মীদের হয়রানীর প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর সকল সহযোগী সংগঠন। বুধবার বিকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পুলিশ বেষ্টিত অবস্থায় মিছিলটি বের হয়ে পৌর বাজারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।Details
নোয়াখালীতে বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
নোয়াখালীতে বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো শিশু সমাবেশ, শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর কর্ম ও জীবনের ওপর আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।Details
শিয়াল কুকুরের মতো নয় লড়াই করে মরো
শিয়াল কুকুরের মতো নয় লড়াই করে মরো
একাত্তরের উত্তাল মার্চ সারাদিন কাটে মিছিল মিটিং করে। আমি তখন নোয়াখালী কলেজে বিএ’র ছাত্র। ২৫ মার্চ কালো রাতের পর ২৮-২৯ তারিখের দিকে রাতের বেলায় আমরা শহরে মিছিল বের করি। তখন থেকে গুজব ছড়িয়ে পড়ে পাকিস্থানী আর্মি শহরে আসছে। বাবা ডাঃ মফিজুর রহমান ভূঞা ছিলেন তখন শহর আওয়ামীলীগের সভাপতি। আমরা থাকতাম মামা মাহমুদুর রহমান বেলায়েতদের বাসায়। পাঁচ ভাই পাঁচ বোনের মধ্যে আমি ৩য়। দিন দিন পরিস্থিতির অবনতি হতে থাকলে বাবা এপ্রিলের ১ম সাপ্তাহে মা এবং আমাদের ভাইবোনদেরকে চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের পানপুর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। তিনি থেকে যান। পাকিস্থানী আর্মিরা নোয়াখালী শহরে নিয়ন্ত্রন নেওয়ার পর মে মাসে সোনাপুরে আমাদের দোকানে আগুন দিলে বাবাও বাড়িতে গিয়ে উঠেন। রণাঙ্গনের স্মৃতিচারণ নিয়ে লিখেছেন নোয়াখালী সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি এমরান মোহাম্মদ আলী...Details
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৮ মার্চ
চ.নো.রিপোর্ট::নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর কাশ শুরু হবে আগামি ১৮ মার্চ থেকে। Details
Showing Page 2 of 39 Go to first page Go to previous page  2