নোয়াখালীর জেলা শহর মাইজদির (নোয়াখালী-৪) উন্নয়ন চিত্র এবং ভবিষৎ
আশির দশক থেকে নোয়াখালীর জেলা শহর মাইজদির (নোয়াখালী-৪) মানুষ বারবার একটি প্রতীককে জয়যুক্ত করে গেছে একটি মাত্র আশায়, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এই জেলার খানিকটা উন্নয়ন। যার উত্তরে বারবার পেয়েছে অবহেলা।
প্রতি বছরের ন্যায় এবারও নোয়াখালীর ২৫ টি গ্রামে আগাম ঈদ পালন
আরব বিশ্বের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবারও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫টি গ্রামে এক দিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে । ঈদকে ঘিরে এলাকাগুলোর মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
নোয়াখালীর চরে বনদস্যু নির্মূল অভিযানের ৫ বছর- শতাধিক দস্যুকে পিটিয়ে হত্যার পরও শান্তি ফিরেনি
নোয়াখালীর উপক‚লীয় চরাঞ্চলের মানুষের কাছে ৬ ডিসেম্বর হচ্ছে বনদস্যু নির্মূল দিবস। রাজনৈতিক নেতৃত্ব এবং প্রভাবশালীদের প্রশ্রয়ে বেড়ে ওঠে বনদস্যুদের আবার রাজনৈতিক নেতাদের নেতৃত্বে পিটিয়ে হত্যার অভিযান শুরু হয় ২০০৩ সালের ৬ ডিসেম্বর ভোর থেকে। তৎকালীন সংসদ সদস্য মোঃ শাহজাহান, জেলা প্রশাসক মোস্তফা কামাল হায়দার এবং পুলিশ সুপার মেজবাহুন্নবীর নেতৃত্বে টানা এক মাসব্যাপী জনতা ও পুলিশের সেই যৌথ অভিযানে শতাধিক লাশ পড়লেও পাঁচ বছরেও শান্তি ফিরেনি চরাঞ্চলে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে ধরা পড়েনি চরাঞ্চলের ত্রাস বনদস্যু সম্রাট বাশার মাঝি।
নোয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন অধ্যাপক সাইফুল ইসলাম
নবপ্রতিষ্ঠিত নোয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডাঃ এ এফ এম সাইফুল ইসলাম। রোবাবার যোগদানের পর তিনি সোমবার প্রথমবারের মতো অফিস করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের স্থাপিত নোয়াখালী মেডিক্যাল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে।
হাতিয়া ঢালচরে কৃষকদের ২০ হাজার মন ধান লুট
নোয়াখালী হাতিয়া উপজেলার ঢালচরে ধান কাটা মৌসুমে প্রতিদিনই ঘটছে ধান লুঠপাট ঘটনা। যে কোন মুহুর্তে এ ঘটনা সংঘর্ষের রুপ নিতে পারে বলে স্থানীয় কৃষকরা জানান। কৃষকদের চাষকৃত প্রায় এক হাজার একর জমির ২০ হাজার মনেরও বেশি পাকা ধান লুটের ঘটনা ঘটেছে ।
বেগমগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হয়ে চমক দেখাতে পারেন মিনহাজ আহম্মেদ জাবেদ
সীমানা পুননির্ধারণের ফলে ওলট পালট হয়ে গেছে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের ভোটের হিসাব। বিএনপির দূর্গ হিসাবে পরিচিত এ আসনটি আগে ছিলো বেগমগঞ্জ এবং সোনাইমুড়ী উপজেলা নিয়ে নোয়াখালী-২ আসন। ছবিযুক্ত ভোটার তালিকা অনুযায়ী বেগমগঞ্জ উপজেলায় ভুয়া ভোটার কমেছে ভোট কমেছে ৭৬ হাজার ৫২৮ ভোট। যারফলে আওয়ামীলীগ এবার আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে ওঠায় বিএনপির সাথে লড়াই চলবে সমান তালে।
এদিকে এ আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে চমক দেখাতে পারেন ভাই বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি মিনহাজ আহম্মেদ জাবেদ।
ফটো ফিচার
নোয়াখালীর চরাঞ্চলে আমন কাটার ধুম লেগেছে। উৎসবে মুখরিত কৃষক পরিবারে পিছিয়ে নেই কৃষাণীরাও। যে সকল পবিারের কর্মঠ পুরুষরা কাজের সন্ধানে অন্যত্র রয়েছেন এমন পরিবারের মহিলারাই নেমেছেন কাস্তে হাতে ফসলের মাঠে।
আরেকটি গোর্কি কিংবা সিডর আঘাত হানলে নোয়াখালী উপকূলে নামবে লাশের মিছিল
১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াল গোর্কিতে এই নোয়াখালী উপক‚লের অর্ধলক্ষাধিক লোকের প্রাণহানির পর গোটা উপক‚ল জুড়ে ব্যাপক বনায়নের ফলে সুন্দরবনের মতো সবুঝ ঢাল তৈরী হয়। যার ফলে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে এখানে জানমালের ক্ষতি ছিলো খুবই কম। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন এবং ঘন ঘন ঘূর্ণিঝড় সৃষ্টির দরুণ নোয়াখালী উপকুল এখন পরিণত হয়েছে মৃত্যুকুপে। আরেকটি গোর্কি কিংবা সিডর আঘাত হানলে নোয়াখালী উপকুলে লাশের মিছিল পড়বে। উপক‚লীয় এলাকার ৭০হাজার একর জমির বন উজাড় হয়ে যাওয়ায় এই ঝুঁকি বাড়িয়েছে বহুগুনে। এই বিপদাপন্ন মানুষগুলোর পাশে সরকার কিংবা সরকারি সংস্থাগুলোর উপস্থিতি নগণ্য। উপরন্তু বেসরকারি উদ্যোগও চোখে পড়ার মতো নয়। নোয়াখালীর জেলা প্রশাসক এককথায় শুধু বললেন ‘বিষয়টি ভয়াবহ’।
‘সোনাইমুড়ীর ইতিবৃত্ত’ নামক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
নোয়াখালীর নবগঠিত সোনাইমুড়ী উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে‘ তরুন লেখক এ. এস. এম ইউনুছের সংকলিত ‘ সোনাইমুড়ীর ইতিবৃত্ত’ নামক গ্রন্থের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে বরেণ্য শিক্ষাবিদদের উপস্থিতিতে শুক্রবার মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটর ও ইসলামী স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ.ন.ম রইছ উদ্দিন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব আ.ত.ম ফজলুল করিম।
নোয়াখালীতে ঘূর্নিঝড়ে ৮’শ ঘরবাড়ি বিধ্বস্ত ॥ ১২টি জেলে নৌকা নিখোঁজ
নোয়াখালীর ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণীঝড়ে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৮শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নষ্ট হয়েগেছে প্রায় ১৫ হাজর হেক্টর জমির আবাদী ফসল ও শীতকালীণ শাক-সব্জী। প্রচন্ড ঢেউয়ের তোড়ে হাতিয়ায় ১২টি মাছ ধরার নৌকা এবং জোয়ারের পানিতে ডুবে এবং প্রচন্ড বাতাসের কারণে ঠান্ডায় নিঝুম দ্বীপে মারা গেছে ৫শতাধিক ছাগল ও ভেড়া। পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের টাওয়ার উপড়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্ধকারে রয়েছে ৬০ হাজার গ্রাহক।
|