সেনবাগে দেশীয় জাতের পোনা মাছ ও ক্ষুদ্র ঋণ বিতরণ
সেনবাগে দেশীয় জাতের পোনা মাছ ও ক্ষুদ্র ঋণ বিতরণ
খোরশেদ আলম :: নোয়াখালীর সেনবাগে দেশীয় জাতের পোনা মাছ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ঋণ বিতরন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে সেনবাগ উপজেলা গনমিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৎস্য ও প্রানিসম্পদ বিভাগের সচিব উজ্জল বিকাশ দত্ত। Details
চৌমুহনীতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা, জব্দ
রুদ্র মাসুদ :: নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের অভিযোগে নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানের ২৩ হাজার টাকা জরিমানা করেছে । বুধবার বিকালে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এসময় প্রায় ৩‘শ ৪১ কেজি বিভিন্ন ধরণের নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। Details
নোয়াখালীতে পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
নোয়াখালীতে পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীতে পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছনা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নসহ নোয়াখালী পৌরসভা ও বিভিন্ন অফিস আদালতের সামনে পরিবেশ রায় ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য মাসব্যাপী এই বিশেষ অভিযান শুরু হয়েছে।Details
ওবায়দুল কাদেরকে মন্ত্রী সভার সদস্য করায় নোয়াখালী জেলা আওয়ামীলীগের অভিনন্দন
ওবায়দুল কাদেরকে মন্ত্রী সভার সদস্য করায় নোয়াখালী জেলা আওয়ামীলীগের অভিনন্দন
চ.নো.রিপোর্ট:: নোয়াখালী-৫ আসন থেকে নির্বাচিত সাংসদ বাংলাদেশ আওয়ামীলীগের প্রসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরকে মন্ত্রীসভার সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছে নোয়াখালী জেলা আওয়ামীলীগ।Details
নোয়াখালীতে র‌্যাবের হাতে বিপুল পরিমাণ নকল সিডি ও কম্পিউটারসহ তিনজন গ্রেফতার
নোয়াখালীতে র‌্যাবের হাতে বিপুল পরিমাণ নকল সিডি ও কম্পিউটারসহ তিনজন গ্রেফতার
চ.নো.রিপোর্ট :: গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌর এলাকার সোনাপুর থেকে সোমবার রাতে র‌্যাব-১১, ঢাকার এন্টিপাইরোসি ট্রান্সফোর্স এবং মিউজিক ইন্ডাষ্ট্রিজ’র যৌথ উদ্যোগে বিপুল পরিমান নকল সিডি, সিডি কপি করার যন্ত্রপাতি ও কম্পিউটারসহ মহিউদ্দিন জনি (২২), মোঃ রাজিব ও মোঃ আলমগীর নামে তিনজনকে আটক করে সুধারাম থানায় সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা র‌্যাব-১১ এর অপারেশন অফিসার রফিকুল ইসলাম বাদী হয়ে সুধারাম থানায় মামলা দায়ের করেছেন। Details
বিজ্ঞাপনী সংস্থার আগ্রাসন- নোয়াখালীতে মহাসড়ক দখল করে বিল বোর্ড স্থাপন, প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা, ঢাকা পড়বে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি স্তম্ভ : জিডি করেই সওজের দায়িত্ব শেষ !
বিজ্ঞাপনী সংস্থার আগ্রাসন- নোয়াখালীতে মহাসড়ক দখল করে বিল বোর্ড স্থাপন, প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা, ঢাকা পড়বে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি স্তম্ভ : জিডি করেই সওজের দায়িত্ব শেষ !
রুদ্র মাসুদ :: প্রভাবশালীদের নেপথ্য সহযোগীতায় নোয়াখালীতে চলছে বিজ্ঞাপনী সংস্থার আগ্রাসন। রাতের আঁধারে জেলা শহর মাইজদী ও জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর চৌরাস্তায় মহাসড়ক দখল করে বিল বোর্ড স্থাপন করেছে বিজ্ঞাপনী সংস্থা। ফলে জেলা শহরে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা আর বিল বোর্ডে ঢাকা পড়বে চৌমুহনীর চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি স্তম্ভ। এনিয়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা, উপজেলা এবং পৌরসভা প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সাড়া না পাওয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভোর সঞ্চার করেছে। Details
কোম্পানীগঞ্জের বসুরহাট বাস টার্মিনালে যুবলীগ ক্যাডারের নেতৃত্বে হামলা : সব রুটে ৪ ঘন্টা বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তী
বিশেষ প্রতিনিধি :: নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট বাস টার্মিনালে এক যুবলীগ ক্যাডারের নেতৃত্বে হামলা এবং শ্রমিকদের মারধরের ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বসুরহাট থেকে ঢাকা, চট্টগ্রামসহ সবরুটে বাস চলাচল বন্ধ রাখে। দীর্ঘদিন ধরে চাঁদা দাবি এবং মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্ধের সাথে যুবলীগ ক্যাডার নজরুলের নেতৃত্বে অশোভন আচরনকে কেন্দ্র করে শনিবার দুপুর ১২টা থেকে বাস চলাচল বন্ধ থাকার পর পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তেক্ষেপে বিকাল ৪টায় পুনরায় শুরু হয়। এছাড়া শুক্রবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে বাস সরবরাহ না করায় শুক্রবার রাত থেকে বসুরহাট থেকে চলাচলকারী লোকাল বাস বন্ধ করে দেওয়া হয়।Details
সেনাইমুড়ীর পল্লীতে ভূমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ৪
সেনাইমুড়ীর পল্লীতে ভূমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ৪
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউপিতে ভূমি মালিকানার বিরোধের জের ধরে প্রতিপরে সন্ত্রাসী হামলায় চারজন মারাত্মক আহত হয়েছেন। আহতদের সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।Details
ভয়াল ১২ নভেম্বর : স্বজন হারানোর দুঃসহ স্মৃতি আর দূর্যোগ আতংক নোয়াখালী উপকূলবাসীর
ভয়াল ১২ নভেম্বর : স্বজন হারানোর দুঃসহ স্মৃতি আর দূর্যোগ আতংক নোয়াখালী উপকূলবাসীর
রুদ্র মাসুদ, নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চল থেকে ফিরে :: সারা রাত কোনমতে গাছ ধরে বেঁচে থাকলেও ভোর হতেই দেখি পরিবারের ৩১ সদস্যের মধ্যে ২৪ জনই ভেসে গেছে বানের পানিতে। চোখের সামনেই ভোসে গেছে ছয় ছেলে। কিছুই করতে পারিনি। সেদিন মানুষ আর পশুর লাশ মিলেমিশে একাকার হয়েগিয়েছিলো। একটি লাশও পাইনি কবর দিতে। আপনজন হারানোর দুঃখ বুকে চেপে রেখে গ্রামবাসীর লাশ কবর দেয়া আর তিগ্রস্থদের উদ্ধারে নেমে পড়তে হয়েছে তখন। সবুর্নচরের তোতার বাজারের পার্শ্ববর্তী নিজবাড়িতে চলমান নোয়াখালীর কাছে এভাবেই ১৯৭০’র ১২ নভেম্বরের ভয়াল রাতে ঘূর্ণিঝড় ‘গোর্কী’র ভয়াবহতার বর্ণনা দেন চরবাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী ফজলুল হক (৬৯)। তিনি জানালেন, গোর্কির ছোবলে তাঁদের চরবাটা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের তিন হাজার মানুষের মধ্যে শেষ পর্যন্ত ৮’শ মানুষের হিসাব মেলাতে পেরেছেন। বাকী ২২’শই ভেসে গেছে বানের পানিতে। একই এলাকার ফয়েজ আহম্মেদ (৭৫) জানান, সেদিন ১০ রমজান ছিলো। তাঁর ফুফু, বোন ও মেয়ে সেদিন মারা যায়। ঘূর্ণিঝড়ের ছোবলে ঘরের নিচে চাপা পড়া ৬জনকে সেদিন তিনি উদ্ধার করেছিলেন। যাদের মধ্যে একজন মারা গেলেও বাকী ৫জন বেঁচে যান। তবে; ফজলুল হক এবং ফয়েজ আহম্মেদ শুধু ১২ নভেম্বরর স্মৃতিই নয় আগামি সময়ে ভয়াবহ দূর্যোগের আশংকার কথাও বলেছে আতংকের সাথে। তাঁদের মতে ৭০’এ মরেছে অর্ধল মানুষ আর এখন নামবে লাশের মিছিল। কারণ নোয়াখালীর উপকূলীয় এলাকায় যেখানে গাঢ় সবুজ বন ছিলো প্রাকৃতি দুর্যোগ থেকে মানুষের জানমাল রার প্রাকৃতিক ঢাল, সেখানে এখন বনহীন এক জনপদ।Details
প্রাক্তন প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে বেগমগঞ্জে জনতার হাতে ৫ যুবক আটক
চ.নো.রিপোর্ট::প্রাক্তন প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে বেগমগঞ্জে গভীর রাতে জনতার হাতে ধরা পড়েছে সাজ্জাদ হোসেন শাওন (২৫), ইব্রাহিম (২০), সোহেল (২২), মিজানুর রহমান রাজু (২০) এবং মোঃ বেলাল নামে ৫ যুবক। উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ৫জনকে থানায় নিয়ে যায়। মঙ্গলবার ৫৪ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।Details
Showing Page 4 of 39 Go to first page Go to previous page   4