স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় বেগমগঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
চ.নো.রিপোর্ট :: স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জে ঝর্ণা বেগম (২৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে বেগমগঞ্জ থানা পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘাতক স্বামী ইউসুফ (৩০)কে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
সেনবাগে অগ্নিকান্ড তিন ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর সেনবাগে অগ্নিকান্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মিভূত ও একটি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্থত হয়েছে। এতে প্রায় ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেন। খবর পেয়ে চৌমুহনী থেকে দমকল বাহিনীর অগ্নিনির্বাপক দলের দুইটি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। সোমবার রাতে উপজেলার অন্যতম ব্যবসা কেন্দ্র সেবারহাট বাজারে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
 নোয়াখালীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধান
চ.নো.রিপোর্ট :: যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে রোববার নোয়াখালীর জেলা শহর মাইজদী থেকে শুরু করে উপজেলা সদরগুলোতে একযোগে মানবন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। এসময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গিকার করা হয়।
 ঝলক বীজ : সরকার কৃষক না বীজ কোম্পানির পক্ষে ?
খাদ্য উৎপাদন বাড়ানোর দায় কৃষকের। সারের দাবি করলে প্রাণও দিতে হবে কৃষককেই। আর্থিক সংকটের কথা বলে কাঁটছাঁট নামের কাঁচিটিও চলে কৃষকের ভর্তুকির ওপর। ক্ষমতার রাজনীতি আর ভোটের বাজারেও কৃষকের কদর কম নয়। একটু আগ বাড়িয়ে, বর্তমান সরকার আবার নিজেদের কৃষকবান্ধব সরকার বলে দাবি করে। কৃষকের জন্য কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত জিগির তোলার প্রবণতাও নতুন কিছু নয়। কিন্তু কৃষক আর কৃষি নিয়ে বাজারের মানদন্ডে সরকারের অবস্থান বণিকের না কৃষকের পক্ষে সেই প্রশ্ন ইতোপূর্বে উঠেছে বলে মনে পড়ে না। প্রশ্নটি উঠেছে ‘সফল কৃষিমন্ত্রী’ আর ‘কৃষকবান্ধব’ সরকারের জামানায়। চিরায়ত নিয়ম অনুযায়ী সরকার হয়তো এই প্রশ্নের জবাব দিবে না; তবে আমাদের কৃষক সমাজ ঠিকই এ প্রশ্নটির জবাব জানেন। হাইব্রিড ধান ‘ঝলকের’ বীজ বিপর্যয়ের ক্ষেত্রও তার ব্যতিক্রম হয়নি, সরকার আসলেই বণিকের পক্ষে।
হাইব্রিড ঝলক বীজ আবাদকারী ক্ষতিগ্রস্থ কৃষকের করুন অবস্থা এবং সরকারের ভূমিকা নিয়ে লিখেছেন রুদ্র মাসুদ...
 সহকর্মী আর শুভানুধ্যায়ীদের ফুলেল ভালোবাসায় সিক্ত প্রবীন গান্ধীয়ান শ্রীমতি ঝর্ণা ধারা চৌধুরীর
রুদ্র মাসুদ :: পচাত্তরতম জন্মবার্ষিকীতে অগণিত সহকর্মী আর শুভানুধ্যায়ীর ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন গান্ধী আশ্রম ট্রাষ্টের সচিব প্রবীন গান্ধীয়ান শ্রীমতি ঝর্ণা ধারা চৌধুরী। অসহিংস নীতি, অসাম্প্রদায়িক চেতনা, মানবাধিকার ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা সর্বপরি মহাত্মা গান্ধীর আদর্শ প্রচারে এই নিরলস কর্মীর জন্মদিনকে ঘিরে শনিবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ গ্রামে অবস্থিত গান্ধী আশ্রম ট্রাস্ট ছিলো উৎসবমুখর। দিনভর কেক কাটা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, আলোচনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ছিলো নানা আয়োজন।
সকাল ১১টায় নিজ পুষ্পবৃষ্টিতে স্নাত হয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন শ্রীমতি ঝণা ধারা চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই তাঁর কর্মময় জীবনের ওপর আলোকপাত করে ট্রাষ্টের পরিচালক রাহা নব কুমার।
 নোয়াখালীতে গ্রামীণ নারী দিবস পালিত
চ.নো.রিপোর্ট :: ‘ভূমি ও উত্তরাধিকারে গ্রামীণ নারীর পূর্ণ অধিকার নিশ্চিত কর’ শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। শনিবার দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে ছিল নারীদের বর্ণাঢ্য র্যালি, গ্রামীণ নারীদের জমায়েত ও আলোচনা সভা। সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদে পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান, প্রচেষ্টা নারী উন্নয়ন মেলা ও সুপ্র নোয়াখালী এ কর্মসূচির আয়োজন করে।
নোয়াখালী শহরে ব্যবসা প্রতিষ্ঠা ও আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান \ জরিমানা, দুই জনের কারদন্ড
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রধান সড়কে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ ব্যাবসা প্রতিষ্ঠানের ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে। সোমবার সন্ধ্যার পর অভিযান চলাকালে এছাড়া দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে গিয়াস উদ্দিন (৩৮) ও গোফরান (৩৪)দুই ব্যক্তিকে ৫ দিনের বিনাশ্রম কারান্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা হক ও সরকার আব্দুল্যাহ আল মামুন বাবুর নেতৃত্বে অভিযান চলাকালে সুধারাম থানার এএসআই তাজুল, নোয়াখালী পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর সাহিদ এবং স্যানিটারী ইন্সপেক্টর শামিম উপস্থিত ছিলেন।
 মুক্তিযুদ্ধে স্বামী হারানোর ৪০ বছর পর বৃদ্ধাশ্রমে ঠাঁই মিললো মানসিক ভারসাম্যহীন তৈয়বার
রুদ্র মাসুদ :: ইপিআর সদস্য স্বামী মফিজ উল্যাহ শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধের শুরুর দিকে। স্বামী হারানোর শোকে মানসিক ভারসাম্য হারানো তৈয়বা খাতুন বৃদ্ধা মা তাহেরা খাতুনের পরম মমতায় এবং সেবা শশ্রুষায় কাটিয়ে দিয়েছেন ৪০টি বছর। দেশ, সরকার এমনকি মুক্তিযোদ্ধা সংসদ থেকেও সহযোগীতার হাত বাড়ানো হয়নি তাঁরদিকে। রোগ-শোক আর বয়সের ভারে ন্যুব্জ তৈয়বার দিকে অবশেষে সহযোগীতার হাত বাড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুবার্তা ওল্ডেজ হোম’। যার চেয়ারপার্সন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্যাহ আবু সায়ীদ।
নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইলিশ মাছ জব্দ, ঘাটে উদ্বুদ্ধকরণ সভা
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীতে প্রজনন মওসুমে ইলিশমাজ বাজারজাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭৫ কেজি ইলিশ মাছ জব্ধ করেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জামান, জেলা মৎস কর্মকর্তা বিলকিস তাহমিনা ও সোনাইমুড়ি উপজেলা মৎস কর্মকর্তা ইকবাল হোসেনের নেতৃত্বে শুক্রবার জেলা শহর মাইজদীর সোনাপুর, দত্তেরহাট ও পৌর বাজারে এই অভিযান চলাকালে বিক্রেতারা পালিয়ে যায়। এসময় তিনটি বাজার থেকে জব্ধকৃত মাছ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকারি বালিকা শিশু সদনে (এতিম খানা) প্রদান করা হয়।
 নোয়াখালীতে শিবিরের মিছিলে পুলিশের লাঠিচাজ, আটক ৫
চ.নো.রিপোর্ট :: বুধবার দুপুরে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ছাত্র শিবিরের ঝটিকা মিছিলে লাঠিচার্জ ও ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে সুধারাম থানা পুলিশ। এসময় পুলিশ হিরন (২২), হান্নান (২৪), ফারুক (২৬), মাহবুবুল আলম (২৪) ও মাহবুবুল হক (২২) নামের ৫ শিবির কর্মীকে আটক করে।
|