নোয়াখালীর কবিরহাটে দলীয় কর্মীসভায় ওবায়দুল কাদের-প্রধানমন্ত্রীর মামলা উচ্চ আদালত থেকে প্রত্যাহার হয়েছে কারো দয়া ও ক্ষমতার অপব্যবহার করে নয়
নিজস্ব সংবাদদাতা :: তথ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার ১৫টি মামলা উচ্চ আদালতের রায়ে প্রত্যাহার হয়েছে, তিনি কারো দয়া বা ক্ষমতার অপব্যবহার করে মামলা প্রত্যাহার করেননি। শুক্রবার নোয়াখালীর কবিরহাট পৌর মিলনায়তনে দলীয় কর্মী সমাবেশে বক্তব্যদানকালে খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের মামলার প্রেক্ষিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।Details
চৌমুহনীতে তিন কিলোমিটার দীর্ঘ দিনভর যানজট : বার রুটের যাত্রীদের দূর্ভোগ
চৌমুহনীতে তিন কিলোমিটার দীর্ঘ দিনভর যানজট : বার রুটের যাত্রীদের দূর্ভোগ
বিশেষ প্রতিনিধি :: নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র এবং জেলার সাথে দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের প্রাণ কেন্দ্র চৌমুহনীতে যানজট এখন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। সকাল ৯টা থেকে তিন কিলোমিটার এই যানজট লেগে থাকে সারাদিন। চৌমুহনীতে যানজট নিরসনে ফোর লেইন সড়ক নির্মাণে দীর্ঘসূত্রীতা, পৌর এলাকায় বাস ব্যতীত কোন যানবাহনের জন্য কোন টার্মিনাল না থাকা, গাড়ির চাপ বেড়ে যাওয়া এবং ট্রাফিক পুলিশের অবহেলার কারণে যানজটের এই চিত্র আজও চৌমুহনীতে দেখা গেছে । ফলে শুধু চৌমুহনীবাসী নয় জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে চৌমুহনীতে ব্যবসায়ীক প্রয়োজনে আসা লোকজন এবং চৌমুহনীর ওপর দিয়ে যাতায়তকারী ১২টি রুটের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। তবে; রোজার দিনে জনসাধারণের দূর্ভোগ বাড়ালেও পুলিশের পদস্থ কর্মকর্তাদের চলাচলে কোন বিঘ্ন ঘটছে না।Details
বেগমগঞ্জ চৌরাস্তায় টার্ণিংয়ে অবৈধ ষ্ট্যান্ড : যানজটে বার রুটের যাত্রীদের দূর্ভোগ, নিয়ম ভেঙ্গে বেপরোয়া যান চলাচল, ঘটছে দূর্ঘটনা
বেগমগঞ্জ চৌরাস্তায় টার্ণিংয়ে অবৈধ ষ্ট্যান্ড : যানজটে বার রুটের যাত্রীদের দূর্ভোগ, নিয়ম ভেঙ্গে বেপরোয়া যান চলাচল, ঘটছে দূর্ঘটনা
রুদ্র মাসুদ: যানজট নিরসনে ফোরলেইন সড়ক নির্মিত হলেও নোয়াখালীর প্রাণকেন্দ্র বেগমগঞ্জ চৌরাস্তার সড়ক দ্বীপের টার্ণিংয়ে ট্রাফিক পুলিশের সামনেই চলছে অবৈধ পার্কিং। বাস, সিএনজি অটোরিকশা, অটোবাইক আর রিক্সার এই অবৈধ স্ট্যান্ডের ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজটের আর দূর্ভোগ পোহাতে হচ্ছে ১২ রুটে চলাচলকারী যাত্রীদের। আবার দ্রুত গন্তব্যে পৌঁছানোর প্রতিযোগতার কারণে লেনের নিয়ম ভেঙ্গে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা। খোঁজ নিয়ে জানা যায়, যানজট নিরসনে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এক বছরপূর্বে চার লেইন সড়ক নির্মাণ করা হয়। নোয়াখালীর সাথে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ, রায়পুর এবং রামগতি,ফেনী, চাঁদপুর, খুলনা, ভোলা, মাদারীপুর-শরিয়তপুর, কুমিল্লা ,ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশ এমনকি জেলার অভ্যন্তরীন রুটে চলাচলকারী যানবাহন দ্রুত মোড় নেওয়ার জন্য চৌরাস্তার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি স্তম্ভকে ঘিরে সড়ক দ্বীপের চারপাশের মধ্যে তিন পাশে তিনটি ট্যানেলও নির্মিত হয়। পাশাপাশি প্রতিদিন দায়িত্বপালন করে থাকে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশও।Details
নোয়াখালীতে ‘স্থানীয় প্রতিষ্ঠান এবং গ্রামীণ জনগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত
নোয়াখালীতে ‘স্থানীয় প্রতিষ্ঠান এবং গ্রামীণ জনগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত
চ.নো.রিপোর্ট :: নোয়াখালী সদর উপজেলা মিলনায়তনে ‘স্থানীয় প্রতিষ্ঠান এবং গ্রামীণ জনগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার এনআরডিএস এর আয়োজনে এবং ইটিইএ ফাউন্ডেশন- স্পেন এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জামান। Details
নোয়াখালী পুলিশ প্রশিক্ষন কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী : মুমূর্ষুর সহায়তায় ৫০ ব্যাগ রক্ত দিলো পুলিশ
নোয়াখালী পুলিশ প্রশিক্ষন কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী : মুমূর্ষুর সহায়তায় ৫০ ব্যাগ রক্ত দিলো পুলিশ
চ.নো.রিপোর্ট :: মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে নোয়াখালী মেডিকেল কলেজের সন্ধানী ডোনার ক্লাবের সহায়তায় ৫০ ব্যাগ রক্ত দিয়েছে পুলিশ সদস্যরা। পুলিশ বাহিনীর স্বাধীনতা পদক প্রাপ্তি ও বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নোয়াখালী পুলিশ প্রশিক্ষন কেন্দ্রে (পিটিসি) আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে তাঁরা এই রক্ত প্রদান করেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিজের রক্ত প্রদানের মধ্যদিয়ে ওই কমসূচীর সূচনা করেন নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট শৈবাল কান্তি চৌধুরী। সকাল ১০টায় কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্ধানীর প্রতিনিধি নোয়াখালী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মিলকান মাহমুদ।Details
বেগমগঞ্জের কৃতি চিকিৎসক ডাঃ আব্দুল মমিনের ইন্তেকাল
বেগমগঞ্জের কৃতি চিকিৎসক ডাঃ আব্দুল মমিনের ইন্তেকাল
চ.নো.রিপোর্ট- নোয়াখালীর বেগমগঞ্জের বিশিষ্ট সমাজসেব মরহুম ডাঃ আব্দুল কুদ্দুস সাহের বড় ছেলে চন্দ্রগঞ্জ ন্যাশনাল মেডিকেল হসপিটালের প্রতিষ্ঠাতা ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল মমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে.............রাজেউন)। গত ১৫ জুলাই শুক্রবার ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ নর্থ সোর মেডিকেল কলেজ এন্ড হস্পিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।Details
নোয়াখালী পৌর এলাকা থেকে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার
চ.নো.রিপোর্ট :: নোয়াখালী পৌর এলাকার মধুসুদন পুর থেকে সোমববার রাতে ৮২ বোতল ফেনসিডিল ও ৭২ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ। এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে; এ ঘটনায় হারুন (৪০) নামের এক মাদক ব্যবসায়ী এবং অজ্ঞাতনামা আরো দুইজনের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা দায়ের করেছে পুলিশ।Details
যৌন হয়রানীর অভিযোগ কবিরহাটে স্কুল শিক্ষকের ছয় মাসের সশ্রম কারাদন্ড
চ.নো.রিপোর্ট :: যৌন হয়রানীর অভিযোগে নোয়াখালীর কবিরহাটে শংকর চন্দ্র ভৌমিক (৩৮) নামের এক স্কুল শিক্ষকের ছয় মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে উপজেলার কালামুন্সি বাজারে ঐ শিক্ষকের মালিকানাধীন ষ্টুডিওতে ছবি তুলতে গেলে ৩৭ বছর বয়সী এক মহিলার শ্লীলতাহানির ঘটনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত রায় প্রদানের পর তাকে কারাগারে প্রেরণের জন্য কবিরহাট থানাকে নির্দেশ দেন।Details
রক্ষীবাহিনীর গুলিতে নিহত মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ
রক্ষীবাহিনীর গুলিতে নিহত মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ
চ.নো.রিপোর্ট :: সমকালের নোয়াখালী প্রতিনিধি ও সাপ্তাহিক চলমান নোয়াখালী সম্পাদক রুদ্র মাসুদের পিতা রক্ষ্মীবাহিনীর গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজীর আহম্মদের ৩৬ তম মৃত্যুবার্ষিকী আজ রোববার । এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে বেগমগঞ্জ উপজেলার মীরআলীপুর গ্রামের বাড়িতে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মৃত্যুবার্ষিকীতে মরহুম ইঞ্জিনিয়ার নজীর আহম্মেদের সকল সহযোদ্ধা ও শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।Details
হাতিয়া প্রেসক্লাবের পক্ষে কৃতি ছাত্রকে সংবর্ধনা
হাতিয়া প্রেসক্লাবের পক্ষে কৃতি ছাত্রকে সংবর্ধনা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি- হাতিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে জেএসসি (অষ্টম) পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় হাতিয়া প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের হাতিয়া প্রতিনিধি এম সাখাওয়াত হোসেনের বড় ছেলে মুহাম্মদ মাহ্দী হাছান সৈকতকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে হাতিয়া প্রেসক্লাবের সভাপতি ইফতেখার হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন হাতিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ এনামুল হক। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কিরণ...Details
Showing Page 6 of 37 Go to first page Go to previous page   6