সাবেক চেয়ারম্যান মোঃ শাহআলম মিয়ার ৮ম মৃত্যু বার্ষিকী পালিত
সাবেক চেয়ারম্যান মোঃ শাহআলম মিয়ার ৮ম মৃত্যু বার্ষিকী পালিত
চ.নো.রিপোর্ট :: চৌমুহনী পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান মোঃ শাহআলম মিয়ার ৮ম মৃত্যু বাষির্কী পালিত হয়েছে । এ উপলক্ষ্যে চৌমুহনী পৌরসভার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।Details
বেগমগঞ্জে শতবর্ষী মনছুরা খাতুনের ইন্তেকাল
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের যুক্তরাষ্ট প্রবাসী বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন হক’র নানী শতবর্ষী মনছুরা খাতুন (১২৬) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দুপুরে বার্ধক্যজনিত রোগে তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহে.......রাজেউন)। মৃত্যুকালে তিনি এক মেয়ে নাতি-নাতনিসহ অংসংখ্য গুনগ্রাহী রেখে যান।Details
কোম্পানীগঞ্জে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান বাদলে নাগরিক সংবর্ধনা
কোম্পানীগঞ্জে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান বাদলে নাগরিক সংবর্ধনা
মোঃ শরফুদ্দিন শাহীন :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে চাপ্রাশিরহাট বাজারে ব্যাংক রোডে মঙ্গলবার বিকেল ৫টায় নাগরিক সম্বর্ধনা কমিটির উদ্যোগে আ’লীগ সমর্থিত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান বাদলকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।Details
ছয় দফা দাবিতে রায়পুর পৌরসভা কর্মচারী সংসদের মানববন্ধন
ছয় দফা দাবিতে রায়পুর পৌরসভা কর্মচারী সংসদের মানববন্ধন
আতোয়ার রহমান মনির :: পৌর কর্মচারীদের পেনশন প্রথা চালু ও সরকারী কোষাগার থেকে বেতনভাতা প্রদানসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার কর্মচারীরা বুধবার মানববন্ধন করেছে। পৌর কর্মচারী সংসদের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভার মূল ফটকে এ মানববন্ধন করা হয়। এতে পৌরসভার অর্ধশতাধিক কর্মচারী অংশ নেয়।Details
সেনবাগে প্রচারকাজে বাধা হামলা-ভাঙচুর, আহত ২
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের একপ্রার্থীর প্রচারকাজে প্রতিপক্ষের বাধা, কর্মীদের মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের বরচারিগাঁও গ্রামের এশফাকুলহক আলিম মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মাঈন উদ্দিন (২৭) ও হাফিজ উল্লা (৩৫) নামে দুই ব্যক্তি আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাশ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ক্লিনিকে ভর্তি করে। তাঁরা ওই ইউনিয়নে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী বেলায়েত হোসেন প্রকাশ সোহেলের নির্বাচনী কর্মী বলে জানা গেছে।Details
প্রধান শিক্ষকের বরখাস্তের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মাইজদী বালিকা বিদ্যানিকেতনের ছাত্রীদের বিক্ষোভ, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট, স্মারকলিপি
প্রধান শিক্ষকের বরখাস্তের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মাইজদী বালিকা বিদ্যানিকেতনের ছাত্রীদের বিক্ষোভ, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট, স্মারকলিপি
বিশেষ প্রতিনিধি :: নোয়াখালী শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাইজদী বালিকা বিদ্যানিকেতনে তালা দেওয়া ও প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা । তাঁরা বুধবার ক্লাসবর্জন করে বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় দুই ঘন্টা অবস্থান কর্মসুচী পালন করে। উদ্বুদ পরিস্থিতিতে গোটা জেলা শহরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রধান শিক্ষকের কক্ষের তালা খুলে দেওয়ার ও তাঁকে স্ব-পদে বহালের আস্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়। পরে দুপুর একটার দিকে আরডিসি রাজিব রায় ও জেলা শিক্ষা অফিসার কাজী সলিমউল্লা বিদ্যালয়ে গিয়ে কক্ষের তালা ভেঙ্গে কক্ষ খুলে দেন। Details
সুবর্নচরে ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্যদের দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
সুবর্নচরে ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্যদের দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্নচর উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও সচিবদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে। সুবর্নচর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও সচিবরা অংশ নেন।Details
সুবর্নচরে ১১৩ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
সুবর্নচরে ১১৩ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
চ.নো.রিপোর্ট :: ক্রীড়ার মান উন্নয়ন ও মেধা বিকাশে উদ্বুদ্ধ করতে নোয়াখালীর সুবর্নচর উপজেলার ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়েছে। সুবর্নচর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধান ও শিক্ষার্থীদের হাতে এই উপকরণ তুলে দেন সুবর্নচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।Details
দূর্নীতির অভিযোগে রায়পুরের পৌর তহশিলদারকে অন্যত্র বদলী
আতোয়ার রহমান মনির :: লক্ষ্মীপুরের রায়পুর পৌর তহশিলদার মোঃ আলী হোসেনকে দূর্নীতির অভিযোগে পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার বাদুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে। গতকাল রোববার আলী হোসেন বদলির আদেশ হাতে পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, রায়পুর পৌর ভূমি অফিসের অনেক কাজ জমে থাকায় নতুন স্থানে যেতে কয়েকদিন সময় লাগবে।Details
লক্ষ্মীপুরে আওয়ামীলীগ নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন
লক্ষ্মীপুরে আওয়ামীলীগ নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের তরুণ আওয়ামীলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ শহিদের হত্যাকারীদের বিচার দাবিতে শনিবার সকালে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। এমএ শহিদের ৮ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে মানববন্ধন কর্মসুচী পালন করে।Details
Showing Page 7 of 37 Go to first page Go to previous page   7