সিডনি রকডেল টাউন হলে অষ্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য মেলা ২৪ অক্টোবর
সিডনি রকডেল টাউন হলে অষ্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য মেলা ২৪ অক্টোবর
প্রথমবারের মতো অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য মেলা (Aus Bangla Business Expo 2010) ২০১০। আগামি ২৪ অক্টোবর সিডনি রকডেল টাউন হলে এ মেলা অনুষ্ঠিত হবে। উইশ ইভেন্ট ম্যানেজমেন্ট এর আয়োজনে এই মেলায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। Details
যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে জাতিসংঘের সামনে মহাসমাবেশে অংশগ্রহণে সাংবাদিক সম্মেলন
যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে জাতিসংঘের সামনে মহাসমাবেশে অংশগ্রহণে সাংবাদিক সম্মেলন
যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে আগামি ৮ আগষ্ট রোববার দুপুরে জাতিসংঘের সামনে মহাসমাবেশে অংশগ্রহণ উপলক্ষে সোমবার নিউইয়র্কের জ্যামাইকাস্থ ঘরোয়া রেষ্টরেন্টে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইউএসএ কমিটি টু সাপোর্ট দি ট্রায়াল অব বাংলাদেশী ওয়অর ক্রীমিনাল-এর চীফ কো-অর্ডিনেটর ও যুক্তরাষ্ট বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাউন্সিলম্যান ড. নূরুননবী। Details
সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ : যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ
সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ : যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি বলেছেন, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ এবং গত নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে তা বাস্তবায়িত করতে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। কিন্তু এ বিচারকে ব্যাহত করতে জামাত-বিএনপি এবং স্বাধীনতার বিপক্ষ শক্তি অপপ্রচার চালাচ্ছে দেশ ও বিদেশে। তারা নানাভাবে সক্রিয় রয়েছে। জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার তরাণ্বিত দেশ ও প্রবাসে শ্রমজীবি মানুষের করণীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের সফলতায় মতবিনীময় সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি সোমবার সকাল সাড়ে ১১টায় নিউইয়র্ক সিটির জ্যামাইকাস্থ ঘরোয়া রেষ্টুরেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা এম.আর. আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র।Details
ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের জমজমাট অভিষেক : কানাডার অর্থনীতি ও রাজনীতিতে বাংলাদেশি কানাডিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে-পরিবহনমন্ত্রী ক্যাথলিন ওয়াইন
ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের জমজমাট অভিষেক : কানাডার অর্থনীতি ও রাজনীতিতে বাংলাদেশি কানাডিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে-পরিবহনমন্ত্রী ক্যাথলিন ওয়াইন
কানাডার ওন্টারিও সরকারের পরিবহন মন্ত্রী ক্যাথলিন ওয়াইন বলেছেন, কানাডার অর্থনীতি ও রাজনীতিতে বাংলাদেশি কানাডিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। বাংলাদেশের সাথে সকল প্রকার সম্পর্ক উন্নয়নে আমাদের সরকারের অন্তরিকতার অভাব নেই। ওয়েষ্টার্ন অন্টারিও ইউনিভার্সিটির ভিসি ও প্রেসিডেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ড. অমিত চাকমা বললেন, নিজের মেধা ও যোগ্যতা দিয়েই এই দেশকে জয় করতে হবে। হতাশ না হয়ে কেবল এগিয়ে যেতে হবে। গত ২০ জুন টরন্টোর কানাডিয়ান রয়েল লিজিয়ন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে তারা এসব বলেন। সংগঠনের নবনির্বাচিত সভাপতি আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার এ এম ইয়াকুব আলী, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক খোদাদাদ খান।Details
সৌদি আরবে বিরোধীদলীয় চীফ হুইপের সাথে আল-জুবাইল বিএনপি ও যুবদল নেতাদের স্বাক্ষাত
সৌদি আরবে বিরোধীদলীয় চীফ হুইপের সাথে আল-জুবাইল বিএনপি ও যুবদল নেতাদের স্বাক্ষাত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদী আরবের পুর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইল কেন্দ্রীয় কমিঠির একটি প্রতিনিধী দল সবেক সভাপতি জসীম উদ্দিন শামীম এর নেতৃত্বে গত ১০ই জুন জেদ্দায় বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদিন ফারুকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুর্বাঞ্চলীয় প্রদেশ আল- জুবাইল কেন্দ্রীয় কমিঠির সভাপতি শেখ আব্দুল মান্নান, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন,আল-জুবাইল প্রাদেশিক বি,এন,পির সভাপতি মাহবুবুল ইসলাম ভূইঁয়া,পুর্বাঞ্চলীয় প্রদেশ আল- জুবাইল কেন্দ্রীয় কমিঠির সিনিওর সহ-সভাপতি এস এম,শফিউল আলম শফি, যুবদলের আহবায়ক তৌফিক এলাহি কবির,যুগ্ম আহবায়ক এয়ার আহমেদ, সহ-সভাপতি ফিরোজ আহমেদ, যুগ্ন সম্পাদক নিয়ামুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মমিন উল্লাহ রুবেল ও মাসুদ রানা। Details
যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে হার্ভাড বিশ্ববিদ্যালয় স্কয়ারে বিশাল সমাবেশ অনুষ্টিত
যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে হার্ভাড বিশ্ববিদ্যালয় স্কয়ারে বিশাল সমাবেশ অনুষ্টিত
গত ৬ই জুন রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ নিউ ইংল্যান্ড শাখা, ৭১এর যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে বস্টনের বিশ্ব বিখ্যাত হার্ভাড বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এক বিশাল সমাবেশ এর আয়োজন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার পাক-বাহিনী ও তাদের দেশীয় দোসরদের ঘটানো নির্মম হত্যাকান্ড ও ৪৫টি বাস্তব চিত্র এ সময় প্রদর্শন করা হয় এবং এবিষয়ে ৬শতাধিক প্রচার পত্র এতে যোগদানকারী সর্বস্তরের জনগন, পথচারী ও দেশী বিদেশী পর্যটকদের মধ্যে বিতরন করা হয়।Details
চলমান নোয়াখালীকে এগিয়ে নিতে চাই আপনার সহযোগীতা
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল- এ শ্লোগানকে সামনে রেখে ২০০৩ সালের ৩০ এপ্রিল চলমান নোয়াখালী’র যাত্রা শুরু হয়েছিলো। নানা চড়াই উৎরাই পেরিয়ে নিয়মিত প্রকাশনার ৭ম বর্ষ শেষ করে ৮ম বর্ষে পদার্পণ করেছি আমরা। ইতোমধ্যে তথ্য প্রযুক্তির সাথে তালমিলিয়ে চলমান নোয়াখালী নিজস্ব ওয়েব সাইটেও নিয়মিত প্রকাশিত হচ্ছে। Details
চট্টগ্রামস্থ বেগমগঞ্জ-সোনাইমুড়ি থানা কল্যাণ সমিতির কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠিত
‘ভাইছা আন্নেরা ভালা আছেননি। আঁই নোয়াখালী জেলা স্কুলে লেয়া হড়া কইচ্চি। নোয়াখালীতে বহুত শিল্পপতি আছে হেতেনেরা যদি নোয়াখালীতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে তাইলে নোয়াখালীর মাইনষের বহুত লাভ অইবো” নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথাগুলো বলছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরকত উল্যা বুলু এমপি ও ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি। বক্তব্য রাখেন আর এস গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন লিটন, সমিতির মহাসচিব আলহাজ্ব শরিয়ত উল্যা শহিদ, উপদেষ্টা মফিজুল্লাহ, জাকির হোসেন চৌধুরী, আব্দুর রব ভূঁঞা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের যেসব সদস্য মৃতুবরণ করেছেন তাঁদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন কাজী আবুল কালাম।Details
দক্ষিণ কোরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের বর্ষবরণ
বিদেশের মাটিতে নিজের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যকে ধারণ করে প্রবাসী বাংলাদেশীরা মিলিত হয় নানা অনুষ্ঠানে। বাঙালীর চিরচেনা পহেলা বৈশাখ তথা নববর্ষের আনন্দে ভাগাভাগি যেনো দেশে নয় স্পর্শ করেছে প্রবাসীদের মনেও। তাই বাংলা নববর্ষ উপলক্ষে গত ১৮ এপ্রিল দক্ষিণ কোরিয়ার সিউলে মেতে উঠেছিলো সহস্রাধিক বাঙালী। সিউলের সরকারি সংবুক মিলনায়তনে এদিন বসেছিলো প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা। এক হাজারেরও বেশি বাংলাদেশী অভিবাসীর অংশগ্রহণে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে দেশীয় খেলা, খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ কোরিয়াস্থ বাংলাদেশ দুতাবাস ও অভিবাসী ব্যবসায়ী এবং শ্রমিক সংগঠন।Details
নোয়াখালীতে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পরিবর্তনের অঙ্গিকার নিয়ে নোয়াখালীতে পালিত হয়েছে দর্শকপ্রিয় টিভি চ্যানেল একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। একুশে টিভির ১১ বছরে পদার্পন উপলক্ষে গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনে নোয়াখালী প্রেসকাবে আয়োজন করা হয় আলোচনা সভার। নোয়াখালী টিভি রিপোর্টারস্ ইউনিটির সভাপতি এ কে এম যোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই কাটা হয় একুশে টিভির জন্মদিনের কেক।Details
Showing Page 1 of 3 No more page No more page 1