 বাংলা নববর্ষ উদযাপনে জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব’র নানা আয়োজন
হাকিকুল ইসলাম খোকন :: নিউইয়র্ক সিটির কুইন্সের বাঙ্গালী অধ্যুষিত এলাকায় ‘জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব’ এর উদ্যোগে বাংলা নববর্ষ-১৪১৮ “আনন্দ উৎসব” উদযাপন করা হবে। জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীটস্থ প্রিমিয়াম রেষ্টুরেন্টের সামনে থেকে ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ এর সূচনা করা হবে।
 দক্ষিন কোরিয়ায় উরী মাইগ্রেন্ট এ্যাসোসিয়েশন উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত
দক্ষিন কোরিয়া থেকে মনির পাটোয়ারী :: সাত সতুদ্র তের নদী ওপারে দূর প্রাচ্যের দেশ দক্ষিন কোরিয়া প্রবাসী বাংলাদেশীদের সেবায় নিয়োজিত সংগঠন উরী মাইগ্রেন্ট এ্যাসোসিয়েশন (ডব্লিউ. এম. এ.) কর্তৃক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। স্বপ্নময় সোনার হরিনের দেশ কল কারখান্য়া মুখরিত ৭০ ভাগ পাহাড় ঘেরা কোরিয়ায় সাপ্তাহিক ছুটির দিন রোববার ছাড়া কোন অনুষ্ঠান করা প্রবাসীদের পক্ষে সম্ভব হয় না। গত ২৭ মার্চ দুপুর ৩ টায় উরী মাইগ্রেন্ট এ্যাসোসিয়েশন (ডব্লিউ এম এ) কর্তৃক ৪০ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিন কোরিয়ায় উইজাম্বু এরিয়ার পুচ্ছন সিটির সংউরির সউল অব সামসু হলে আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 গোলাম মুস্তফা রোটারী ইন্টারন্যাশনালের গভর্নর নির্বাচিত
চ.নো.রিপোর্ট :: বায়রার সাবেক সভাপতি গোলাম মুস্তফা রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮০ বাংলাদেশ এর গভর্নর নির্বাচিত হয়েছেন। শনিবার ঢাকায় সমাপ্ত রোটারীর দু’দিন ব্যাপী জেলা সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা প্রান্তিক ট্রাভেলস এন্ড টুরিজম ও প্রান্তিক এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর। তিনি হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, গ্রামীণ ফান্ড, গ্রামীণ নিটওয়্যার এবং মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ডিরেক্টর।
 নোয়াখালীতে ২৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
চ.নো.রিপোর্ট-
নোয়াখালী সদর উপজেলার ২৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৯টি কলেজ, ৫২টি হাইস্কুল ও ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ক্রিকেট, ভলিবল ও ফুটবল খেলার সামগ্রী তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
 স্বাধীনতা দিবস উপলক্ষে স্বদেশ ফোরামের আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত
বাপস নিউজ :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কের সামাজিক সংগঠন স্বদেশ ফোরামের আয়োজনে গত ২৭ মার্চ রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ হক ইয়েলো সার্ভিস মিলনায়তনে কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ চন্দ্র আচার্য।
 ঐতিহ্যবাহী লোকজ খেলাগুলো হারিয়ে যাওয়ার কারণেই আমাদের বর্তমান প্রজন্ম আজকে অন্য পথে এগুচ্ছে - একরামুল করিম চৌধুরী এমপি
জামাল হোসেন বিষাদ :: দেশের হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার লক্ষে ‘সবার জন্য খেলা’ অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় নোয়াখালী ক্রীড়া সংস্থা ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৫ দিনব্যাপী গ্রামীণ বিভিন্ন খেলাধুলা প্রশিক্ষণ প্রদান করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
 যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু’র ৯১ তম জন্মদিন জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যান পরিষদ
হাকিকুল ইসলাম খোকন :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১ তম জন্মদিন জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদার সাথে দেশ ও প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ন্যায় “বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যান পরিষদ যুক্তরাষ্ট্র” বিশেষ গুরুত্বের সাথে পালন করেছে। সকাল সাড়ে ৬টায় জাতির জনক বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।
 ট্রাইবুনালের অন্যতম কৌশলী এডভোকেট ফাজিলাতুন্নেসা বাপ্পী-যুদ্ধাপরাধী হিসাবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মামলার অগ্রগতি ও বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে
“ইউএসএ কমিটি টু সাপোর্ট দি ট্রায়াল অব বাংলাদেশী ওয়ার ক্রিমিনালস” আয়োজিত সংবর্ধনা ও মতবিনীময় সভায় বাংলাদেশের এ্যাসিসট্যান্ট এটর্নী জেনারেল এবং একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের অন্যতম কৌশলী বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ফাজিলাতুন্নেছা বাপ্পী বলেছেন, যুদ্ধাপরাধী হিসেবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মামলার অগ্রগতি ও বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
 ইউএন ওমেন সম্মেলনে সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং মুক্তিযোদ্ধা আলমগীর ভূইয়ার যোগদান
ওমেন্স লার্নিং পার্টনারশীপ আয়োজিত দিনব্যাপি ইউএন ওমেন সম্মেলন শনিবার সকাল সাড়ে ৯ টায় নিউইয়র্কের ঐতিহ্যবাহী দ্যা নিউ স্কুল ইউনিভার্সিটির জন তাসম্যান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। জাতিসংঘে কর্মরত উচ্চপদস্থ নারী কর্মকর্তা, বিভিন্ন দেশের এনজিও ডেলিগেটসহ সহশ্রাধীক প্রতিনিধি অংশগ্রহন করেন। আমন্ত্রিত হিসেবে বাংলাদেশ কম্যুনিটি থেকে বাপ্স নিউজ এডিটর এক্টিভিষ্ট হাকিকুল ইসলাম খোকন ও মুক্তিযোদ্ধা আলমগীর ভূইয়া অংশগ্রহন করেন।
 নিউইয়র্কে শহীদ আসাদ দিবস উদযাপন
নিজস্ব প্রতিনিধি :: গত ২৭ ফেব্রুয়ারী রোববার দুপুরে নিউইয়র্ক সিটির বাঙ্গালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের গ্রান্ট সুইটসে শহীদ আসাদ দিবস উদযাপন কমিটির উদ্যোগে ৬৯ এর গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আলী ঈমামের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএর সাবেক সভাপতি মোহাম্মাদ হোসেন খানের পরিচালনায় ‘৬৯ এর গণঅভ্যুত্থানে নিহত শহীদ আসাদ এর স্বরণে এই আলোচনা সভায় মূল বক্তা ছিলেন তৎকালিন সময়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও এক্টিভিষ্ট, আতিকুর রহমান খান ইউসুফ জাঁহ সালু।
|