 সিঙ্গাপুরে বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সোসাইটির প্রথম বর্ষবরণ উদযাপন
চ.নো.ডেস্ক :: সিঙ্গাপুরে বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সোসাইটির উদ্যোগে বর্ষবরণ উদযাপিত হয়ছে। সম্প্রতি সিঙ্গাপুরের ডেসকার রোডের স্থানীয় ফখরুদ্দিন ফুডস্ লিঃ এর অনুষ্ঠান কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল বাতেন। এসময় উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা, কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ।
 পথিক সাহা’র প্রয়াণে নিউইয়র্কে শোকসভা
চ.নো.ডেস্ক ::ঢাকা রিপোটার্স ইউনিটির দুই মেয়াদে নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর প্রধান প্রতিবেদক পথিক সাহা’র (৪৫) অকাল প্রয়াণে গত রোববার সন্ধ্যায় নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
 নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার জুলিসা ফেরারাস’র উদ্যোগে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব গ্রহনের কর্মসূচী
বিশ্ব রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটি কাউন্সিল এর প্রথম ডমিনিকান অভিবাসী সিটি কাউন্সিল মেম্বার ও উমেন ইস্যু কমিটির চেয়ারপারসন জুলিসা ফেরারাস’র উদ্যোগে গত ২৯ জানুয়ারী শনিবার সকাল ১১টায় নিউইয়র্ক সিটির ১০০-০১, নর্থাদার্ন ব্লুয়োবার্ড ল্যাংগটন হুগস কমিউনিটি লাইব্রেরীর অডিটরিয়ামে কিউনি সিটিজেনশীপ নাউ এর সহায়তায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহনের আবেদন করার সহজ কর্মসূচীর গ্রহন করা হয়। প্রায় শতাধিক লাটিনো এই কর্মসূচীতে অংশগ্রহন করেন। অপরাহ্ন ১২টায় সিটি কাউন্সিল মেম্বার জুলিসা ফেরারাস কিউনি সিটিজেনশীপ নাউ এর পরিচালক এটর্নী এ্যালেন ওয়ারনিক যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার আবেদনের কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
 বিয়েতে আর্শিবাদ...
গত ১৪ জানুয়ারি চট্টগ্রামের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রামস্থ বেগমগঞ্জ -সোনাইমুড়ি থানা কল্যাণ সমিতি ও নোয়াখালী জেলা জনকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ’র জ্যেষ্ঠা কন্যা ইঞ্জিনিয়ার নুসরাত তামান্নার সাথে চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে কর্মরত আইটি ইঞ্জিনিয়ার আব্দুল্লা বিন হোসাইন মেহেদীর শুভ বিবাহ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাজনীতিবিদ ও গণ্যমান্র ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোনাইমুড়ি-চাটখিল থেকে নির্বাচিত সাংসদ বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থেকে কনেকে আর্শিবাদ করেন।
 শরফুদ্দীন তামজীদের ব্যারিষ্টার-এট-ল ডিগ্রি লাভ
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী গ্রেইস ইন মোহাম্মদ শরফুদ্দীন তামজীদকে স¤প্রতি ব্যারিষ্টার-এট-ল ডিগ্রি প্রদান করে। এর পূর্বে লন্ডনের বিখ্যাত সিটি ল স্কুল (সাবেক ইন্স অব কোর্ট স্কুল অব ল) থেকে তিনি কৃতিত্বের সঙ্গে বার ভোকেশনাল কোর্স এবং ইউনির্ভাসিটি অব লন্ডন থেকে কোয়ালিফায়িং ল-ডিগ্রি (কিউ.এল.ডি) লাভ করেন।
 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পূর্ণাঙ্গ ফলাফল শিক্ষকবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরীর নিকট ফলাফল হস্তান্তর করেন।
 নোয়াখালীতে বাংলানিউজ ও ইচ্ছেঘুড়ির ইভটিজিং বিরোধী মানববন্ধন
ইভটিজিংয়ে বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে বৃহস্পতিবার ঘন্টাব্যাপি মানববন্ধন হয়েছে। বেলা ১১টা থেকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে অন-লাইন সংবাদ সংস্থা বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইচ্ছেঘুড়ি এ কর্মসূচির আয়োজন করে।
 নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার উদ্যোগে নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত জ্যাকসন হাউটসের বুদ্ধিজীবি দিবসের প্রহরে রাত ১২:০১ মিনিটে প্রদীপ প্রজ্জলন ও প্রদীপ মিছিলের কর্মসূচী পালন করা হয়। শুরুতে প্রদীপ প্রজ্জলন সূচনা করেন শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের নিউইয়র্ক প্রবাসী পুত্র ফাহিম রেজা নূর এবং বুদ্ধিজীবি দিবসের ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহŸায়ক মিথুন আহমদ।
মিনহাজ উদ্দিন সাম্মুর পরিচালনায় অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবি উদযাপন অনুষ্ঠানে স্বাধীন বাংলার কন্ঠ শিল্পী রথীন্দ্র নাথ রায়, হাসান এর নেতৃত্বে সমবেত গণসঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরী। এতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কবি, সাহিত্যিক, লেখক, রাজনীতিবিদ, শিল্পী-কলাকুশলী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন এবং সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে সমবেত হয়।
নোয়াখালীতে ১১দিন ব্যপী বিজয় মেলা শুরু
নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মঙ্গলবার থেকে ১১দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনম সেলিম। সদর উজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট মমিন উল্লা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেদল হক মিলন, সাবেক কমান্ডার জিএস আবুল কাশেম প্রমুখ বক্তৃতা করেন।
 নোয়াখালী সাংবাদিক ইউনিটির কর্তৃক প্রকাশিত ‘আলাপন’ এর মোড়ক উন্মোচন
‘উন্নয়নের জন্য চাই নিবিড় যোগাযোগ’ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালী সাংবাদিক ইউনিটির উদ্যোগে প্রকাশিত টেলিফোন নির্দেশিকা ‘আলাপন’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ কালচারাল একাডেমি মিলনায়তনে নোয়াখালীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ব্যক্তি-প্রতিষ্ঠানের ১৫ হাজার ল্যান্ডফোন, মোবাইল ও ইমেইল নাম্বার সম্বলিত আলাপনের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক মিনহাজ আহম্মেদ জাবেদ।
|