 সেনবাগে দুই আওয়ামীলীগ নেতার সমর্থিত দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ৬০, ১৪৪ ধারা জারি
ম. হাসান::নোয়াখালীর সেনবাগে স্থানীয় আওয়ামীলীগের দুই নেতার অনুসারি দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৩ পুলিশসহ কমপক্ষে ৬০জন আহত হয়েছে। অটোবাইক এবং হ্যান্ড ট্রলির সাইড দেওয়া নিয়ে বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাপাতারপাইয়া বাজারে পশ্চিম ছাতাপাইয়া ও মজুমদার পাড়ার মধ্যে এই সংঘর্ষ চলাকালে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় তিনটি দোকান লুটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৩ রাউন্ড টিআর গ্যাস এবং ৯ রাউন্ড গুলি বর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা ছাতারপাইয়া বাজার আশেপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
নোয়াখালীতে পিকআপ চাপায় স্কুল ছাত্রের মৃত্যু, আহত-২, গ্রেফতার-২
চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে পিকআপ চাপায় সাইফুল ইসলাম ওমি (৮) নামের এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় জেলা শহর মাইজদীর প্রধান সড়কে শহীদ ভুলু ষ্টেডিয়ামের সামনে ওমিকে বহনকারী সিএনজি অটোরিকশাকে বিপরীতদিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ চাপা দিয়ে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এসময় শিল্পি আক্তার (৩৫) ও ছোট বোন রত্না (৬মাস) গুরুতর আহত হয়। সুধরাম মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ চালক শেখ ফরিদ ও সিএনজি অটোরিকশা চালক জাকের হোসেনকে গ্রেফতার করেছে। নিহত ওমি জেলা শহরের আল হেরা কিন্ডার গার্টেনের ৩য় শ্রেণীর ছাত্র।
নোয়াখালীতে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে মোঃ আমিন (২৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাঁর কাছ থেকে একটি এলজি লাইফগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে জেলা শহর মাইজদীর শান্তিনগর এলাকার পুলিশ লাইন রাস্তার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিন খাগড়াছড়ি জেলার রামগড় থানার তৈচালি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
নোয়াখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ম.হাসান::নোয়াখালীতে সম্পত্তি ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকালে সদর উপজেলার ধর্মপুর গ্রামে মৃত মোশাররফ হোসেন ভূঁইয়ার ছোট ছেলে মোস্তাকিন ছাওয়ার রাহেল (৩৭) তাঁর বড় ভাই মো: আবুল কাশেম লিটন (৪৬) কে পিটিয়ে হত্যা করে।
বেগমগঞ্জে দলীয় কোন্দলে যুবদল কর্মীকে জবাই করে হত্যা, জড়িত সন্দেহে আটক-১
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর বেগমগঞ্জে দলীয় কোন্দলের জের ধরে সাইফুল ইসলাম উজ্জ্বল নামে এক যুবদল কর্মীকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল কুদ্দুস নামের এক যুবদল কর্মীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার আমানুল্যাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে রোববার রাতে এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল অভিরামপুর গ্রামের সৈয়দ আলী মুন্সি বাড়ীর প্রবাসী আব্দুল কাদেরের একমাত্র ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায় একই এলাকার নূর মোহাম্মদের ছেলে যুবদল নেতা দেলোয়ারের সাথে উজ্জলের দীর্ঘ দিনের বিরোধ চলছিলো। এরই জর ধরে দেলোয়ার উজ্জল কে হত্যা করা হয়েছে বলে দাবী নিহত উজ্জলের পরিবার।
সুবর্ণচরে শ্বশুরের সাবলের আঘাতে জামাই খুন
বিশেষ প্রতিনিধি::নোয়াখালী সুবর্ণচরে জমি নিয়ে বিরোধের জের ধরে শ্বশুরের সাবলের আঘাতে জামাইয়ের মৃত্য হয়েছে। রোববার উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফয়েজুল মাওলা (৪৫)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গ্রামের কালাপানিয়া মৃত হাজী মজিবুল হকের ছেলে। এঘটনায় নিহতের স্ত্রী আকলিমা বেগমের দায়ের করা মামলায় চরজব্বার থানা পুলিশ শ্বশুর মনির আহম্মদকে গ্রেফতার করেছে।
বেগমগঞ্জে সংবাদপত্র এজেন্টের ওপর হামলা
ম.হাসান :: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাটের সংবাদপত্র এজেন্ট আবুল খায়ের (৬৫) ও তাঁ দুই পুত্র জসিম উদ্দিন (৪২) ও জাকির হোসেন (২৮) এর ওপর হামলার খবর পাওয়া গেছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুল্যাপুর গ্রামের বাড়িতে এ হামলা চালায় প্রতিপ রফিকুল ইসলাম, মোঃ হোসেন ও শরীপসহ তাঁদের সাঙ্গপাঙ্গরা। আহত আবুল খায়ের ও তাঁর দুই পুত্রকে রাতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় আবুল খায়েরর ছেলে জাকির হোসেন বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সুবর্নচরে ৩০ বছরের সাজাপ্রাপ্ত দস্যু মোঃ বাহার গ্রেফতার
চ.নো.রিপোর্ট:: নোয়াখালী উপকূলের ত্রাস জল ও বনদস্যু নিজাম ডাকাত বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মোঃ বাহার (৩৮) কে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ। সে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী । শুক্রবার দুপুর ১২টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ হাজী ইদ্রিস বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
 নোয়াখালীতে বেসরকারি শিক্ষকদের নিবন্ধন পরীক্ষায় মোবাইল, ভ্যানিটিব্যাগ নিয়ে হলে পরীক্ষার্থীরা !
রুদ্র মাসুদ::নোয়াখালীতে সপ্তম বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিকদের নিবন্ধন পরীক্ষায় শুক্রবার পরীক্ষার্থীদের অনেককেই মোবাইল ফোন ও ভ্যানিটিব্যাগ নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে দেখা গেছে। পরীক্ষার কক্ষের দরজার আড়ালে দেখা গেছে পরীক্ষার গাইড বইও। তবে; জেলা শিক্ষা অফিসার বলেছেন হয়তো অলক্ষ্যে কেউ এসব নিয়ে থাকতে পারে। কিন্তু পরীক্ষার কোন ধরণের অনিয়ম চোখে পড়েনি।
বেগমগঞ্জে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ : মূল হোতা সুমনের মাসহ দুইজন গ্রেফতার
ম. হাসান :: উত্যক্ত করার কারণে কলেজ অধ্যক্ষের কাছে বিচারের জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও চিত্র ধারণ ও বাড়িঘরে হামলার ঘটনার মূল হোতা তাজুল ইসলাম সুমনের মা আয়েশা খাতুন (৪০) ও ঘটনার সাথে জড়িত আলাউদ্দিন ওরপে বুছা (২৪)কে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিং পুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনকেই বৃহস্পতিবার নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
|