নোয়াখালী পৌর এলাকায় দুর্ধর্ষ ডাকাতি, দশ লক্ষাধিক টাকার মালামাল লুট
ম.হাসান :: নোয়াখালী পৌর এলাকার শ্রীপুর মোল্লা বাড়িতে বুধবার দিবাগত রাতে দুর্ধর্ষ এক ডাকাতি সংঘঠিত হয়েছে। সশস্ত্র ডাকাতেরা গৃহকর্তা আবদুল খালেকসহ পরিবারের সদস্যদের অস্ত্রেরমূখে জিম্মি করে বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।Details
নোয়াখালীর তিন উপজেলায় জলাবদ্ধতা ও সেচ সংকট নিরসনের উদ্যোগ : চাষাবাদের আওতায় আসবে ৭০ হাজার হেক্টর জমি
রুদ্র মাসুদ:: নোয়াখালীর দণিাঞ্চলের তিন উপজেলায় জলাবদ্ধতা ও সেচ সংকট নিরসনে খাল খনন এবং সংস্কারের উদ্যোগ নেওয়া হযেছে। এজন্য বৃহস্পতিবার নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী সংশ্লিষ্ট বিভাগগুলোর নির্বাহী প্রকৌশলীদের নিয়ে কবিরহাট, সদর ও সুবর্নচর উপজেলার ২০টি খাল পরিদর্শন করেন। এদিকে এ খালগুলো পুনঃখনন ও সংস্কারের ফলে তিন উপজেলায় বোরো এবং আমন মওসুমে অন্তত ৭০ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে বলে কৃষি বিভাগ থেকে জানানো হয়।Details
সেনবাগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি উন্নয়ন করের টাকা আত্মসাতের অভিযোগ
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর সেনবাগে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ভূমি উন্নয়ন কর খাত হতে পরিষদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লার বিরুদ্ধে রোববার ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেন ওরফে বাহার সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ সংক্রান্ত অভিযোগ দাখিল করেন। আবেদন প্রাপ্তির কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন বিষয়টি তদন্ত করা হবে। তবে; মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লার দাবি ‘তিনি সরকারি কোন অর্থ আত্মসাত করেননি। বরাদ্দকৃত চেকের টাকা ব্যাংকে আছে। নির্বাচনে তাঁর সাথে লড়ে পরাজিত হওয়া প্রার্থী ও প্রার্থীর লোকজন তাঁকে সামাজিকভাবে হেয় করার জন্য এসব কল্পকাহিনী প্রচার করছে বলে তিনি দাবি করেন।Details
সেনবাগে গৃহবধুর ঝুঁলন্ত লাশ উদ্ধার
চ.নো.রিপোর্ট:: নোয়াখালীর সেনবাগের কেশাপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রাম থেকে শুক্রবার দুপুরে মারজাহান আক্তার রুবি (২৫) নামে এক গৃহবধূর ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রুবি ওই গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী এবং কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার কান্দাল গ্রামের আবুল হোসেনের মেয়ে। পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার রাতে জহিরুল ইসলামের সঙ্গে স্ত্রী মারজাহানের ঝড়গা হয়। যার জের ধরে রাত দুইটার দিকে মারজাহান বসতঘরে তাঁর কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মারজাহানের সংসারে আট বছরের একটি মেয়ে ও দুই বছরের একটি ছেলে রয়েছে। Details
সেনবাগে দুই মহিলার লাশ উদ্ধার
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর সেনবাগে দুই মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রাম থেকে সেলিনা আক্তার (২২) ও ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া গ্রামে থেকে জোসনা আক্তার (২৬) লাশ উদ্ধার করা হয়। গলায় ফাঁস দিয়ে এবং বিষ পানে এই হতভাগ্য দুই করে করে আত্মহত্যা করলেও মৃত্যুর ঘটনা সন্দেহ জনক হওয়ায় বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ দুইটি ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।Details
নোয়াখালীতে ট্রাক চাপায় তরুণ আইনজীবীর মৃত্যু \ সড়ক অবরোধ
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীতে ট্রাক চাপায় মেজবাহ উদ্দিন হারুন (২৮) নামের একজন তরুণ আইনজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার নোয়াখালী পৌর এলাকার উত্তর সোনাপুর এই ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সোমবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত একঘন্টা সোনাপুর-মাইজদী সড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় ট্রাক হেলপার পারভেজ (১৯)কে গ্রেফতার এবং ঘাতক ট্রাকটি আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ। নিহত মেজবাহ উদ্দিন হারুন নোয়াখালী জেলা বারের সদস্য এবং নোয়াখালী পৌর এলাকার ৮নং ওয়ার্ডের সোনাপুর এলাকার বাসিন্দা নিকাহ রেজিষ্টার সিরাজউদ্দৌলার পুত্র। Details
হাতিয়া দস্যু সম্রাট নিজাম ডাকাতের সেকেন্ড ইন কমান্ড হারুন কমান্ডার গ্রেফতার
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় জল ও বনদস্যু সম্রাট নিজাম ডাকাতের সেকেন্ড ইন কমান্ড জলদস্যু কমান্ডার হারুন (৩০) ওরফে হাত পোড়া হারুনকে পুলিশ গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেছে। সোমবার বিকেলে হাতিয়া উপজেলার মুর্শিদব বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে নলের চর থেকে গ্রেফতার করে।Details
কবিরহাটে মাদকব্যবসায়ীর তিনমাসের সাজা
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর কবিরহাট উপজেলার উত্তরলামছি স্লুইচগেইট এলাকার মো. রাশেল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম করাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে কবিরহাট থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাশেলকে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তারের পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শরিফুল ইসলাম আদালত বসিয়ে তাঁকে ওই সাজা দেন। Details
সেনবাগে ট্রাক্টর চাপায় স্কুল ছাত্র নিহত
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর সেনবাগে ইটবাহী ট্রাক্টরের চাপায় তাজুল ইসলাম (১৪) নামের স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা ছাতারপাইয়া ইউনিয়নের ছিলাদি গ্রামে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম (১৪) তেমুহনী আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। সে ছিলাদি গ্রামের আবদুর রশিদের ছেলে। Details
দক্ষিণ আফ্রিকার ডারবানে সন্ত্রাসীদের হাতে নিহত দুই যুবকের লাশ নোয়াখালীর গ্রামের বাড়িতে দাফন
নিজস্ব সংবাদদাতা :: দক্ষিণ আফ্রিকার ডারবানে দুস্কৃতিকারীদের হাতে নিহত মোহাম্মদ শহীদ উল্যা (৪০) ও সোহেল (২৫) নামে দুই বাংলাদেশী যুবককের লাশ দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ভোরে নিহত দুই যুবকের লাশ নোয়াখালীর গ্রামের বাড়িতে এসে পৌঁছলে স্বজন ছাড়াও এলাকায় শোকের ছায়া নেমে আসে। Details
Showing Page 2 of 8 Go to first page Go to previous page  2