সেনবাগে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, তিন লাখ টাকার মালামাল লুট
নিজস্ব সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবীপুর গ্রামে মঙ্গলবার গভীররাতে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতেরা গ্রামের মোল্লা বাড়ির প্রবাসী সিরাজুল ইসলামের বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় তিনলাখ টাকার সম্পদ লুট করে।
নোয়াখালীতে চোরাই পথে আসা ‘টানা’ মটরসাইকেলের জমজমাট ব্যবসা : চুরিও হচ্ছে অহরহ, উদ্ধারে সাফল্য নেই
রুদ্র মাসুদ :: সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ‘টানা’ মটর সাইকেলের জমজমাট ব্যবসা চলছে নোয়াখালীতে। একাধিক সিন্ডিকেট এই ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি পুলিশের নজরে থাকলেও ব্যবস্থা নিতে দেখা যায় না। আবার সমানতালে ঘটছে মটরসাইকেল চুরির ঘটনাও। প্রভাবশালীদের মটরসাইকেল চুরি হলে দু’একজন গ্রেফতার হলেও সাধারণ মানুষের বেলায় কোনো আগ্রহও দেখায়না পুলিশ। প্রায়শই মটরসাইকেল চুরি এবং চুরির ঘটনায় মামলা হলেও মটরসাইকেল উদ্ধারে পুলিশের তেমন সাফল্য নেই। পাশাপাশি টানা মটরসাইকেল চুরি হলে গাড়ির মালিকও থানায় মামলা করতে চায় না।
বেগমগঞ্জ সুলতানপুর হানিফ ভূইয়া কলেজে ছাত্রলীগ সমর্থকদের ভাংচুর, ককটেল বিষ্ফোরণ
নিজস্ব প্রতিনিধি :: এসএসসির ফরম পিলআপের ফি নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর হানিফ ভূইয়া স্কুল এন্ড কলেজে ছাত্রলীগ সমর্থিত দুই ছাত্রের নেতৃত্বে একদল বহিরাগত হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় পরপর ৪টি ককটেল বিষ্ফেরণের ঘটনা ঘটে। সোমবার দুপুরে এ ঘটনার সময় কলেজের অধ্যক্ষ ও গভনিং বডির এক সদস্য নাজেহালের শিকারহন। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশের গাড়িতে ছিনতাইকালে বেগমগঞ্জে তিন ছিনতাইকারী গ্রেফতার
চ.নো.রিপোর্ট :: গভীর রাতে পুলিশের গাড়িতে ছিনতাইকালে বেগমগঞ্জে রাজু (২৩), রাশেদ (২৪) ও নুরুল আমিন (২৮) নামের তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পলোয়ানপুল-কাঁচিহাটা সড়কে ছিনতাইকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় আরো অন্তত ৪জন পালিয়ে যেতে সম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে। বুধবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
কবিরহাটে যৌন নিপীড়ন ও অশ্লীল প্রচারনার অভিযোগে দুই বখাটে গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড
চ.নো.রিপোর্ট :: কলেজ ছাত্রীকে যৌন নিপীড়ন ও অশ্লীল প্রচারণা অভিযোগে নোয়াখালীর কবিরহাটে কোরবান আলী (৩০) ও রিয়াজ (২৫) নামের দুই বখাটেকে গ্রেফতার ও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত একই সাথে দন্ডপ্রাপ্ত দুইজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
 মোবাইলে প্রেম, পলায়ন, অতপরঃ অপহরণ মামলা : বেগমগঞ্জের দুই তরুণী খাগড়াছড়ি থেকে উদ্ধার, গ্রেফতার-৫
বিশেষ প্রতিনিধি :: মোবাইলে সাত মাস প্রেম করার পর প্রেমিকের টানে ঘর ছাড়ার পর পিতার দায়েরকৃত অপরহণ মামলায় ১২দিন পর বেগমগঞ্জের দুই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা দক্ষিণ লেমুয়া গ্রাম থেকে তাদের উদ্ধার এবং দায়েরকৃত মামলার পাঁচ আসামীকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
বেগমগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেফতার, ভ্রাম্যমান আদালতের একমাসের কারাদন্ড
নিজস্ব সংবাদদাতা :: নোয়াখালীর বেগমগঞ্জে গাঁজাসহ কামাল হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বেগমগঞ্জ চৌরাস্তা থেকে তাকে গ্রেফতারের পর ভ্রাম্যমান আদালত এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নুরুল হকের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন।
বেগমগঞ্জে জুয়া খেলার দায়ে ভ্রাম্যমান আদালতে ইউপি সদস্যসহ ৬ জনের কারাদণ্ড
চ.নো.রিপোর্ট :: নোয়াখালীর বেগমগঞ্জে জুয়া খেলার দায়ে এক ইউপি সদস্যসহ ৬ জনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার থেকে তাদের গ্রেফতারের পর শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নুরুল হকের নেতৃত্বাধীণ ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন।
সোনাইমুড়ীতে সিঁদ কেটে চার লাখ টাকার মালামাল লুট \ কুপিয়ে আহত-১
সোনাইমুড়ি প্রতিনিধি-
নোয়াখালীর সোনাইমুড়ীতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। এসময় চোরদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে মনতাজুর রহমান (৫৫) নামে একজন গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বজরা ইউনিয়নের রাজারামপুর গ্রামের প্রবাসী জাঙ্গীরের নুতন বাড়িতে এ ঘটনা ঘটেছে।
সোনাইমুড়িতে সোনাইমুড়িতে গাঁজা সেবনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
সোনাইমুড়ি প্রতিনিধি :: নোয়াখালীর সোনাইমুতিতে গাঁজা সেবনের দায়ে চার যুকককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্ত(ইউএনও) হাসিনা বেগম এই রায় ঘোষনা করেন। দণ্ডিতরা হলেন মো. সোহাগ(২৬), ইকবাল হোসেন(২৮), ফারুক মিয়া(২৭) ও সালেহ আহম্মদ খোকন(২৬)।
|