ফ্লোরিডায় লাইফ বাংলাদেশ ফাউন্ডেশন এর কার্যক্রম শুরু
গত ১১ ই অক্টোবর রোববার ফ্লোরিডায় লাইফ বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রথম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত কাউন্সিলরদের অংশগ্রহণে ফাউন্ডেশনের সংবিধান গৃহীত হয়। কাউন্সিলররা আগামী কার্য বছরের জন্য নির্বাহী পরিষদ গঠন করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন : মজনু সভাপতি, মুন্না সম্পাদক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসকাবের ত্রি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা প্রেসকাবের কার্যালয়ে সিনিয়র সাংবাদিক এহসানুল আলম খসরুর সভাপতিত্বে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এতে বার্তা সংস্থা ফোকাস বাংলার প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে সভাপতি এবং দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এ এইচ এম মান্নান মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
চট্টগ্রামস্থ বেগমগঞ্জ-সোনাইমুড়ি থানা কল্যাণ সমিতির নির্বাচনে হানিফ সভাপতি সহিদ মহাসচিব পুনঃনির্বাচিত
চট্টগ্রামে বসবাসরত নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ি থানার বাসিন্দাদের সংগঠন বেগমগঞ্জ-সোনাইমুড়ি থানা কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আগ্রাবাদের শেখ মুজিব রোডস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে আগামি তিন বছরের জন্য ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
অনলাইন পত্রিকা ‘নোয়াখালী ওয়েব’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বৃহত্তর নোয়াখালীর অনলাইন পত্রিকা ‘নোয়াখালী ওয়েব’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ২৫ জুলাই শনিবার, দুপুরে রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এবিএম মুসা এবং বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব নাজমুল আলম সিদ্দিকী।
নোয়াখালীতে নারী নির্যাতন প্রতিবাদ দিবস পালিত
আলোচনা ও মতবিনিময় সভার মধ্যদিয়ে ২৫ নভেম্বর মঙ্গলবার নোয়াখালীতে নারী নির্যাতন প্রতিবাদ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকাল বিকাল ৩ টায় এনআরডিএস সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা এনআরডিএস ও নোয়াখালী নারী নির্যাতন প্রতিরোধ কমিটি যৌথভাবে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে।
স্থানীয় সাংবাদিকদের অনলাইন ডাটাবেজ 'জনসাংবাদিক' নিয়ে আলোচনা
ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্য একটি নতুন অনলাইন ডাটাবেজ। স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের নিজেদের মধ্যে এবং একই সঙ্গে বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধির জন্য সম্প্রতি 'জনসাংবাদিক' শীর্ষক এই ওয়েবসাইটটি চালু করেছে।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান বেগমগঞ্জ শাখার সভা অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার এই শ্লোগানকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ বেগমগঞ্জ শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রুদ্র মাসুদ।
সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র নির্বাচন ১৫ অক্টোবর
নোয়াখালীর সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে বর্তমানে উৎসবের আমেজ বইছে। দীর্ঘ প্রায় দশবছর পর আগামী ১৫ অক্টোবর গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভোটির ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেনবাগ প্রেসক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, আউয়াল সম্পাদক নির্বাচিত
নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল সোমবার (৬ অক্টোবর) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি প্রবীণ সাংবাদিক গোলাম ছারওয়ার রিপনের সভাপত্বিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে প্রেসক্লাবের সদস্যেদের প্রত্যক্ষ ভোটে আগামী এক বছরের জন্য কার্যকরী কমিটি নির্বাচন করা হয়।
|