রামগতিতে দুর্ধর্ষ কালু ডাকাত গ্রেফতার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টুমচর-চর বাগ্গায় দুর্ধর্ষ ডাকাত নুরনবী ওরফে কালুকে (৩৮) বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করেছে। চর বাগ্গার ভূমিহীনসহ স্থানীয় লোকজন তাকে আটক করে গনপিটনী দিয়ে একটি কান কেটে দেয়। পরে নৌ ফাঁড়ির পুলিশ চর বাগ্গা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে।
টেন্ডার সন্ত্রাস: লক্ষ্মীপুরে আ’লীগের ৩ নেতার সশ্রম কারাদন্ড
লক্ষ্মীপুরে টেন্ডার সন্ত্রাস ও টেন্ডারবাজি করতে গিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কম্পিউটারসহ আসবাবপত্র ভাংচুর ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার স্থানীয় আ’লীগের ৩ নেতাকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানার রায় প্রদান করা হয়। লক্ষ্মীপুর দ্রুত বিচার আদালতের বিচারক মোঃ জুলফিকার আলীর আদালত দুপুরে এক জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর পৌর আ’লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি বাহার উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো:ফয়েজ এবং লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন জুয়েল।
রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কেপি দাস ঘুষের টাকা ফিরিয়ে দিলেন !
নিয়মিত দায়িত্ব পালন না করে সপ্তাহে ২-৩দিন অফিস করেই পাড়ি জমান কক্সবাজারে। অনিয়মিত অফিস করার মাঝেই তিনি ঘটিয়েছেন এক কান্ড। সার্টিফিকেট প্রদানের নাম করে জোরপূর্বক রোগীর আত্মীয়দের নিকট থেকে আদায় করেছেন নগদ ১১ হাজার টাকা। কিন্তু বিধি বাম। সে টাকা ভোগ করে আয়েসি ঢেকুর তুলতে পারেননি তিনি। চাপের মুখে তাকে ফেরত দিতে হয়েছে ৮ হাজার টাকা। বাকী টাকা তিনি মা চেয়ে নিয়েছেন। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটিয়েছেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার কালিপ্রদ দাস (কে.পি দাস)।
লক্ষ্মীপুরে সন্ত্রাসী চাঁদাবাজের হামলায় প্রথম আলোর সাংবাদিক আহত
সদর উপজেলার জকসিন বাজারে গতকাল সোমবার সকালে প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রেসকাবেরসহ- সভাপতি ও মান্দারীস্থ কবির পেপার হাউজের স্বত্তাধিকারী এম. জে আলমকে চাঁদার দাবীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করেছে।
রামগতিতে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা
রামগতি উপজেলার আলেকজান্ডারে গত ২৩ জুন মাটি কাটাকে কেন্দ্র করে বিশিষ্ট মুক্তিযোদ্ধা জবিয়ল হক নামে ১ বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামগতি থানায় মামলা করা হয়েছে।
সয়াবিন লুট, চরে চলছে প্রকাশ্যে সন্ত্রাস : রায়পুরের ৫ চরে লাঠিয়াল বাহিনীর অত্যাচারে কৃষক অতিষ্ঠ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫টি চরে লাঠিয়াল বাহিনীর অত্যাচারে কৃষকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। লাঠিয়াল বাহিনী আবাদকৃত সয়াবিনের ৩ ভাগের ১ ভাগ দাবি করছেন বলে অভিযোগ কৃষকদের। অন্যথায় জমিতে থেকে সয়াবিন কাটতে না দেয়ার হুমকি দেয়া হচ্ছে। ইতোমধ্যে ১০ কৃষকদের মাঠের সয়াবিন লুট করে নিয়েছে তারা। এ নিয়ে কৃষকরা প্রশাসনের দ্বারস্থ হলেও কোন প্রতিকার পাচ্ছেন না।
রামগঞ্জের সাবেক ইউএনও আবুল হাসেমের জামিন না মঞ্জুর : জেল হাজতে প্রেরণ
নোয়াখালীর বিশেষ জজ আদালত গতকাল রোববার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেমকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় দুপুরে বিশেষ জজ মোহাম্মদ কাউছার আদালতে আতœসমর্পন করলে আদালত তাঁর জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
লক্ষ্মীপুরের কমলনগরে নদী ভাঙ্গন ॥ প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে অসংখ্য ঘরবাড়ি
মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক জনপদ। ফলে দিন দিন ছোট হয়ে আসছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা। ভাঙ্গনের ছোবল লেগেছে রামগতি উপজেলায়ও। গত তিন বছরে নদীগর্ভে বিলীন হয়েছে ৭৫ বর্গকিঃমিঃ এলাকা। এতে গৃহহীন হয়েছে কমপক্ষে ১০ হাজারেরও বেশি পরিবার। প্রতিদিনই মেঘনার ভাঙ্গনে বিলীন হচ্ছে ঘরবাড়ি। তাদের দাবি চাঁদপুর ও সিরাজগঞ্জের মতো ভাঙ্গন ঠেকাতে অভিলম্বে পরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
|