তারাও এসেছিলো বঙ্গবন্ধুর জন্মদিনে...
তারাও এসেছিলো বঙ্গবন্ধুর জন্মদিনে...
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার নোয়াখালী শিল্পকলা একাডেমিতে শিশু কিশোরদের নিয়ে আয়োজনর করা হয়েছিলো বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। স্কুলের শত শত শিক্ষার্থী একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানমালায় অংশ নেয়। সকাল থেকে শিশু কিশোররা শিল্পকলা একাডেমিতে জড়ো হতে দেখে এই ছিন্নমূল শিশুরাও এসেছিলো অনুষ্ঠান দেখতে। কি অনুষ্ঠান তারা জানে না, কেউ বলেওনি তাদের। তবুও তারা এসেছে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানস্থলে। মিলনায়তনে প্রবেশেও তাদের বাধা দেয়নি কেউই, তবুও বাইরে বসে থাকতেই যেনো তাদের উৎসবের কমতি নেই।Details
বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীতে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে বুধবার সকালে জেলা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে জেলা শহর মাইজদী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।Details
‘ধরিয়ে দিন’ প্রচারপত্র লাগানোর এক সপ্তাহের মাথায় খুন হলেন তরুন ব্যবসায়ী সুফিয়ান, সেনবাগের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন
‘ধরিয়ে দিন’ প্রচারপত্র লাগানোর এক সপ্তাহের মাথায় খুন হলেন তরুন ব্যবসায়ী সুফিয়ান, সেনবাগের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন
ঢাকার মতিঝিলে এসআলম কাউন্টারে খুন হওয়া তরুণ মোবাইল ব্যবসায়ী আবু সুফিয়ানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটায় নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এসময় তাঁর স্ত্রী, কন্যাসহ আত্মীয় স্বজনদের কান্নায় গোটা এলাকার বাতাস ভারী করে তোলে। স্থানীয় লোকজন ও সুফিয়ানের আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানা যায়, সেনবাগ ও ঢাকার বিভিন্ন স্থানে সুফিয়ানের বিরুদ্ধে ‘ওকে ধরিয়ে দিন’ শিরোনামে প্রচার পত্র লাগানোর এক সপ্তাহের মাথায় সোমবার বাস কাউন্টারে খুন হন তিনি। সেনবাগের বাতাকান্দি গ্রামের মৃত আব্দুর রবের পুত্র আবু সুফিয়ানের (৩৮) গুলিস্তানের সুন্দরবন স্কয়ারে আধুনিক টেলিকম নামে মেবাইল সামগ্রীর একটি দোকান ছিলো। তারা দুই বোন এক ভাই। মা-বাবা কেউই জীবিত নেই। শান্ত প্রকৃতির সুফিয়ানের সাথে এলাকায় কারো কোন ব্যক্তিগত দ্বন্ধ ছিলো না। ব্যক্তিগত জীবনে বিবাহিত সুফিয়ানের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তন্মধ্যে এক মেয়ে প্রতিবন্ধী। স¤প্রতি ব্যবসায় লোকসানের কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েন সুফিয়ান। কিছুদিন পূর্বে ঢাকার বাসা থেকে স্ত্রী সন্তানদের চট্টগ্রামে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন।Details
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়িতে পৃথক ডাকাতি- গণপিটুনীতে এক ডাকাত নিহত, আহত আট, পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়িতে মঙ্গলবার রাতে পৃথক ডাকাতির ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীর হাতে নুরুজ্জামান (২৮) নামের এক ডাকাত নিহত এবং ডাকাতের ধারালো হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় ঘটনায় আহত হয়েছে আটজন। ডাকাতির ঘটনা ও ডাকাত নিহত হওয়ার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোনাইমুড়িতে ডাকাতির সময় লুট হয়েছে নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল।Details
হাতিয়ায় চার কোটি টাকার টেন্ডার নিয়ন্ত্রন নিয়ে আওয়ামীলীগের বিবদমান গ্রুপগুলো একাট্টা \ সিডিউল জমা দিতে গিয়ে ১০ ঠিকাদার লাঞ্চিত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এলজিইডি’র চার কোটি টাকার টেন্ডার নিয়ন্ত্রন নিয়ে একাট্টা হয়েছে আওয়ামীলীগের বিবদমান গ্রুপগুলো। নিয়ে সোমবার উপজেলা পরিষদে সিডিউল জমা দিতে গিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের মারধর ও হামলায় লাঞ্চিত হয়েছেন অন্তত ১০জন ঠিকাদার। উপজেলা পরিষদ কম্পাউন্ডে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।Details
সাংবাদিক সম্মেলনে বিএনপির দুই যুগ্ম মহাসচিবের অভিযোগ- সোনাইমুড়িতে মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানী করা হচ্ছে
সাংবাদিক সম্মেলনে বিএনপির দুই যুগ্ম মহাসচিবের অভিযোগ- সোনাইমুড়িতে মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানী করা হচ্ছে
বিএনপির দুই যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান ও বরকত উল্যা বুলু এমপি অভিযোগ করে বলেছেন নোয়াখালীর সোনাইমুড়িতে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানী করা হচ্ছে। সোনাইমুড়ির সোনাপুর, আমিশাপাড়া ও দেউটিতে দলীয় নেতাকর্মীদের ওপর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে একের পর এক হামলা ঘটলেও পুলিশ নিরব থাকছে। সোমবার দুপুরে নোয়াখালী প্রেসকাবে সোনাইমুড়ি উপজেলা বিএনপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে তারা একথা বলেন।Details
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অভিযাত্রা
‘‘যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ জাতি’’ শ্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক অভিযাত্রা দলটি গত ১৪ মার্চ রবিবার কুমিল্লা থেকে চট্রগ্রাম যাওয়ার পথে দুপুরে ফেনী শহীদ মিনারে এক সমাবেশ করে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সভাপতি এডভোকেট জাহিদ হোসেন খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন ইউছুফ, নাট্যব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, গোলাম কুদ্দুস, মফিদুল হক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতা মাসকুর এ সাত্তার কল্লোল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রহমান বিকম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। Details
সেনবাগে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, বোমাবাজি আহত আট, আটক তিন
নোয়াখালীর সেনবাগে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, বোমাবাজি ও সংঘর্ষের ঘটনায় উভয় গ্র“পের কমপে আটজন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার নবীপুর ইউনিয়নের কুতুবেরহাট বাজারে এ ঘটনায় ছাত্র শিবিরের কিছু কর্মীও যুবলীগের এক গ্র“পের হয়ে সংঘর্ষে অংশ নেয়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবলীগের তিন জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা ভয়ে দোকান বন্ধ করে বাজার থেকে চলে যান।Details
সুবর্নচরে সহপার্টিদের হাতে কিশোর খুন, আটক ৪
নোয়াখালীর সুবর্নচরে সহপার্টিদের হাতে উৎপল চন্দ্র মজুমদার (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। উপজেলার চর আমানউল্লা ইউনিয়নের চর বজলুর রহমান গ্রামে শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। উৎপল ওই গ্রামের ভবতোষ মজুমদারের ছেলে। খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।Details
জয়ের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সেনবাগে ছাত্রলীগের বিক্ষোভ
জয়ের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সেনবাগে ছাত্রলীগের বিক্ষোভ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাহিরে বিরোধীদলীয় চিফ হুইপ সাংসদ জয়নাল আবদিন ফারুকের লাগামহীন মিথ্যাচার ও বক্তব্যের প্রতিবাদে শনিবার তাঁর নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। Details
Showing Page 1 of 58 No more page No more page 1