বাফুফে অনুর্ধ্ব-১৩ ডেভেলপমেন্ট ফুটবল উৎসবে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন
বাফুফে অনুর্ধ্ব-১৩ ডেভেলপমেন্ট ফুটবল উৎসব-০৯ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামে চট্টগ্রাম অঞ্চলের সমাপনী খেলায় চট্টগ্রাম জেলা দল নোয়াখালী জেলা দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অনুষ্টিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একরামুল করিম চৌধুরী এমপি বলেন, ক্রীড়ার উন্নয়নে রাজনৈতিক মতাদর্শ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খেলাধুলার উন্নতী ঘটলে সমাজ থেকে সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা হ্রাস পাবে। তাই আসুন রাজপথে সন্ত্রাসের বদলে ক্রড়াঙ্গনকে সক্রিয় করে তুলি।Details
সোনাইমুড়িতে যুবলীগ কর্মী খুনের ঘটনায় খন্দকার রুহুল আমিনকে আসামী করায় বিক্ষোভ সমাবেশ
সোনাইমুড়িতে যুবলীগ কর্মী জাফরের হত্যাকান্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা খন্দকার রুহুল আমিনকে আসামী করে আদালতে মামলা দায়েরের প্রতিবাদে সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় সোনাইমুড়ি রেলগেইট চত্বরে অনুষ্ঠিত সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সোনাইমুড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।Details
সেনবাগে মাসিক আইন-শৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভা বয়কট করল আট ইউপি চেয়ারম্যান
নোয়াখালীর সেনবাগের আট ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে উপজেলা পরিষদের মাসিক আইন-শৃংখলা এবং উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা একযোগে বয়কট করেছেন । সোমবার সকাল এগারটায় ও দুপুর বারটায় ওই দুইটি সভা আহবান করা হয়েছিলো। এই পরিস্থিতিতে ইউএনও আইনশৃংখলা কমিটির সভায় স্থগিত করেন এবং উন্নয়ন সমন্বয় সভা সংক্ষিপ্তভাবে শেষ করেন। Details
নোবিপ্রবি’র অপেক্ষমান তালিকা ভর্তিচ্ছুদের বিষয় নির্বাচন ও ভর্তি ৮-৯ মার্চ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল টেকনোলজি এবং ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের শুন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে। Details
নোয়াখালীতে দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন
তথ্যের অধিকার পরিব্যাপ্ত হোক রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিজীবনে এ শ্লোগান নিয়ে নোয়াখালী সদর উপজেলার ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল হাই স্কুলে উদ্বোধন করা হয়েছে দিনব্যাপী তথ্যমেলার। সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার খন্দকার লুৎফুল কবির। মানুষের জন্য ফাউণ্ডেশন ও জেলা তথ্য অফিসের সহায়তায় দিনব্যাপী এ মেলার আয়োজন করে গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)।Details
কবিরহাটে ছাত্রলীগ কর্মীদের হামলা ও বেদড়ক পিটুনীতে বিএনপি নেতা আহত
নোয়াখালীর কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল হুদা লিটনের (৩৭) ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ কর্মীরা। শনিবার দুপুরে কবিরহাট বাজারে এঘটনা ঘটে। আহত লিটনকে জেলা সদর মাইজদীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিএনপি-জামাত জোট সরকারের সময়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতনের ক্ষোভের বহিপ্রকাশ এ হামলা বলে ছাত্রলীগ নেতারা দাবি করে।Details
ছেলের হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় যুবলীগ কর্মী জাফরের মা
নোয়াখালীর সোনাইমুড়িতে যুবলীগ কর্মী জাফরের খুনের ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মা বিবি কুলসুম। শুক্রবার বিকাল ৫টায় নোয়াখালী সাংবাদিক ইউনিটি কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক কম্মেলনে তিনি এ দাবি করেন। পাশাপাশি তিনি মামলা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ করেছেন সোনাইমুড়ি থানা পুলিশের বিরুদ্ধে। এমনকি মামলার আসামীরা প্রভাশালী হওয়ায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানান।Details
কেউ খোঁজ রাখে না সেনবাগের শহীদ পরিবারগুলোর
আটত্রিশ বছরেও রাষ্ট্র কোন খোঁজ নিতে আসেনি আমাদের। দেশ স্বাধীন হবার ৩৭ বছরে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামীলীসহ বিভিন্ন দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো। কিন্তু ৬৯’র গণআন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডঃ শামসুজ্জোহা হত্যাকান্ডের প্রতিবাদে ১৯ ফেব্র“য়ারি নোয়াখালীর সেনবাগে কালো পতাকা উত্তোলন ও থানা ঘেরাও করতে গেলে নির্বিচারে পুলিশের গুলিতে ৪জন নিহত ও অগণিত ছাত্র-যুবক আহত হবার ঘটনার কোন স্মৃতিচিহ্ন নেই সেনবাগে। এটি দুঃখজনক। ক্ষোভের সাথে কথাগুলো বললেন সেদিন পুলিশের গুলিতে আহত স্কুল শিক্ষক নাসির মাষ্টার (৫৫)।Details
মলম পার্টির খপ্পরে পড়ে পথভ্রষ্ট হয়ে নোয়াখালীর পথে পথে ঘুরছেন বৃদ্ধ মহিউদ্দীন
মলম পার্টির খপ্পরে পড়ে পথ ভ্রষ্ট হয়ে নোয়াখালীর পথে পথে ঘুরছেন বৃদ্ধ গোলাম মহিউদ্দিন (৮৫)। সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলা এই হতভাগ্য বৃৃদ্ধ বর্তমানে রয়েছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি এস এ কলেজ মসজিদের ইমামের আশ্রয়ে। মঙ্গলবার ভোরে ফজর নামাজের পর মসজিদে তাঁর দেখা পান ইমাম সাহেব। সঠিক গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে গণমাধ্যম কর্মীদের কাছে আবেদন জানান কলেজ অধ্যক্ষ মোঃ শাহজাহান।Details
ঘাতক বাস কেড়ে নিলো কিশোরের তাজা প্রাণ : ইউনিফর্ম পরে আর কখনোই স্কুল আঙিনা মাতাবেনা সুদীপ্ত
আর কখনোই ইউনিফর্ম পরে স্কুল আঙিনা মাতাবেনা সদা চটপটে সুদীপ্ত মজুমদার। ঘাতক বাসের একটি ধাক্কা কেড়ে নিয়েছে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সবার প্রিয় ৮ম শ্রেণীর এই ছাত্রের জীবন। রোববার বিকাল সাড়ে ৪টায় এই মর্মান্তিক দূর্ঘটনার পর স্থানীয় লোকজন তার নিথর দেহ নিয়ে ছুটেছে ডাক্তারের কাছে যদি তাকে বাঁচানো যায় এই ভরসায়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুই তাকে আপন করে নেয়। Details
Showing Page 134 of 147 Go to first page Go to previous page   134