 নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের পৃথক গণমিছিল, জেলা শহরে ভীতিকর অবস্থার সৃষ্টি, তীব্র যানজট
চ.নো.রিপোর্ট::কড়া পুলিশ পাহারায় নোয়াখালীতে বিএনপির বিবদমান দুই গ্রুপ পৃথক পৃথকভাবে গণমিছিল করেছে। তবে; কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রোববার বিকালে জেলা শহর মাইজদীতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহসচিব মোহাম্মদ শাহজাহান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে পৃতক গণমিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।
এদিকে রোববার সকালে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে দুই জন মারা যাওয়ার ঘটনায় দুপুর থেকেই নোয়াখালীর জেরা শহরেও মানুষের মাঝে গণমিছিল নিয়ে উদ্বেগ দেখা যায়। বিকাল ৫টায় জেলা শহর মাইজদীর পৌর বাজারের সামনে থেকে বিএনপির একাংশের ঝটিকা মিছিল পুরাতন বাস ষ্ট্যান্ড পর্যন্ত গেলে শহরে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। এসময় মাইজদীর প্রধান সড়কের দোকানপাঠ বন্ধ হয়ে যায়। তবে; কড়া পুলিশ পাহারার কারণে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও গণমিছিলকে কেন্দ্র করে জেলা শহরে সৃষ্টি হয় তীব্র যানজট।
 লক্ষ্মীপুরে সহিংস রাজনীতির বলি কৃষক : ব্যাংক থেকে ঋণ নিতে বেরিয়ে বাড়ি ফেরা হয়নি আবুল কাসেমের
রুদ্র মাসুদ :: দেশে রাজনৈতিক সহিংসতা মানেই নিরীহ লোকের জানমালের ওপর হামলা, প্রাণহানি। রোববার লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনীতে বিএনপি-জামাতের সাথে পুলিশের সংঘর্ষের গুলিবিদ্ধ হয়ে দুইজন মারা গেছেন। যাদের একজন হচ্ছেন সংঘর্ষের সময় ঐ রাস্তার পথচারী লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের কৃষক আবুল কাসেম (৬০)। লাশ নিয়ে রাজনীতির পুরানো রাজনীতির অংশ হিসাবে বিএনপির দাবি আবুল কাসেম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দাবি করে। নিহত কাসেমের ছেলের দাবি তাঁর বাবা কখনো রাজনীতি করতেন না, তিনি ব্যাংক থেকে ঋণ নিতে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। তিনি সহিংস রাজনীতির শিকার হয়েছেন।
 মহাত্মা গান্ধীর ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ
চ.নো.রিপোর্ট::বৈষম্যের শিকার নিরীহ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে ‘অহিংসার’ মাধ্যমে সহিংসতা মোকাবেলার মাধ্যমে পৃথিবীব্যাপী স্মরণীয় মহাত্মা গান্ধী’র ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাষ্টে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
ছয় দিনের ব্যবধানে চৌমুহনীতে আরো এক প্রবাসীর বাড়িতে দূর্ধষ ডাকাতি : ৫ লাখ টাকার মালামাল লুট,মহিলা ও শিশুসহ আহত-৪
চ. নো.রিপোর্ট::নোয়াখালীর চৌমুহনীতে ছয়দিনের ব্যবধানে আবারো এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল এসময় নগদ টাকা স্বর্নালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদলের পিটুনিতে প্রবাসীর মা, ভাই, বোন ও শিশুসহ ৪ জন আহত হয়েছে। শুক্রবার গভীর রাতে চৌমুহনী পৌর এলাকার গনিপুর গ্রামে সফি মিলিটারি( মরুহম নাদু কমিশনারের পুরাতন)বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে সোমবার সকালে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনাম হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেন। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি কিংবা পুলিশ লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি। এদিকে ছয় দিনের মাথায় একই গ্রামে পর পর দুটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকার লোকজনের মাঝে ডাকাত আতংক বিরাজ করছে।
খাদ্যের বিষক্রিয়ায় নোয়াখালীতে মানবজমিনের স্টাফ রিপোর্টারসহ পরিবারের পাঁচ সদস্য অসুস্থ
চ.নো.রিপোর্ট::খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দৈনিক মানবজমিনের নোয়াখালীর স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন বাদল (৪৮) ,বৃদ্ধা মা ও স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকালে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরপুর গ্রামে সাংবাদিক বাদলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির প্রতিবেশীরা সাংবাদিক বাদলসহ পরিবারের অসুস্থ পাঁচ সদস্যকে নোয়াখালীর জেলা শহরের সিটি হসপিটালে ভর্তি করে। অসুস্থ অন্যরা হলেন, তাঁর মা মর্জিনা খাতুন (৭০), স্ত্রী নাছিমা আক্তার (৩৫), পুত্র মো. আজমাইন (১২) ও কাজের মেয়ে মনি বেগম (১৪)। সন্ধ্যা পর্যন্ত স্ত্রী নাছিমা আক্তার ও কাজের মেয়ে সুস্থ হয়ে উঠলেও বাকি তিনজনের জ্ঞান ফেরেনি।
 নোবিপ্রবি’র মেধাবী ছাত্র শোভনের মায়ের চিকিৎসার জন্য সাংসদ একরামের দুই লাখ টাকা প্রদান
রুদ্র মাসুদ::আমাদের মা ক্যান্সার আক্রান্ত, তাঁর চিকিৎসার জন্য আপনার সামান্য আর্থিক সহযোগীতা আমাদের বড় সহায়ক হবে, এমন আকুতি নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠি এপ্লায়েড ক্যামিষ্ট্রি এন্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র শোভন ভট্টাচার্য্যরে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য তহবিল গঠনের জন্য তাঁদের সেই আহবানে সাড়াও মিলেছে। তাঁদের মানবিক আবেদনের সংবাদ ‘আসুন মাকে বাঁচাই : চিকিৎসায় সহপাঠীদের উদ্যোগ’ শিরোনামে চলমান নোয়াখালীসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়।
বৃহস্পতিবার নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা
চ.নো.রিপোর্ট :: বৃহস্পতিবার নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে প্রতিদন্ধিতাকারী আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির ব্যানারে তিনটি প্যানেলের পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন ভোটার আইনজীবীরা। যারফলে নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
 বিদ্যা’র দেবীর অর্চনার প্রস্তুতি : চৌমুহনীতে সরস্বতি প্রতিমার হাঁট
রুদ্র মাসুদ ::বিদ্যার দেবী সরস্বতি সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের কাছে পরম আরাধ্য। আর তাই সরস্বতি পূঁজাকে ঘিরে শিক্ষার্থীদের মাঝেও থাকে বিপুল উৎসাহ উদ্দিপনা। জ্ঞান আহরণে মা সরস্বতির আর্শিবাদ পেতে নানা আয়োজন চলে পাড়ায় পাড়ায়। সেই স্বরসতি পূঁজার জন্য প্রতিমার হাঁট বসেছে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর রাধা মাধব জিউর মন্দিরে। আর তিন দিন পরই পূঁজা, তাই রাতদিন পরিশ্রম করে বানানো নানা ডিজাইনের সরস্বতি প্রতিমার সাজ সজ্জায় ব্যস্ত প্রতিমার হাঁটের কারিগররা।
চৌমুহনীতে দূর্ধষ ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর চৌমুহনীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল এসময় নগদ টাকা স্বর্নালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতের পিটুনিতে প্রবাসীর পিতা ও মা আহত হয়। রোববার গভীর রাতে চৌমুহনী পৌর এলাকার গণিপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমান পাটওয়ারীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হানিফের লাশ সোনাইমুড়ীর গ্রামের বাড়িতে দাফন
নিজস্ব সংবাদদাতা::দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশী ব্যবসায়ী হানিফের লাশ নোয়াখালীর সোনাইমুড়িতে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নামাজে জানাজা শেষে উপজেলার বজরা ইউনিয়নের সাকিরপুর গ্রামের তফাদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে নিহত হানিফের মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে।
|