সোনাইমুড়ীতে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ
বিশেষ প্রতিনিধি :: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে অপরহরণ করেছে দুবৃত্তরা। সোমবার দুপুরে স্কুল থেকে আমিশাপাড়া বাজারের বাসায় ফেরার পথে রায়হান (২৪) নামের এক যুবকের নেতৃত্বে এই অপহরণের ঘটনা ঘটে। এনিয়ে মঙ্গলবার স্কুল ছাত্রীর মা বাদী হয়ে সোনাইমুড়ি থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। বিকালে অপহরণকারী চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামের বাড়িতে সোনাইমুড়ি থানা পুলিশ অভিযান চালিয়েও অপহৃতাকে উদ্ধার কিংবা কাউকে গ্রেফতার করতে পারেনি।Details
নোয়াখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টার বীজ ও সার বিতরণ
নোয়াখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টার বীজ ও সার বিতরণ
রুদ্র মাসুদ :: নোয়াখালীতে চলতি রবি মওসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ভূট্টা আবাদে সহায়তা জন্য বিনামূলে ভূট্টার বীজ ও সার বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সুবর্নচর উপজেলার চরজুবলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কৃষকদের হাতে ভূট্টার বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। চলতি মওসুমে জেলার ৫টি উপজেলার সর্বমোট ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ৩ কেজি করে ভূট্টার বীজ, ২৫ কেজি করে এমওপি এবং ২৫ কেজি করে ডিএপি সার বিতরণ করা হবে।Details
সিএসআরএল, হিউম্যানিটিওয়াচ ও প্রান-এর সংবাদ সম্মেলন : উপকূলীয় কৃষি মহাপরিকল্পনা প্রণয়নে স্বচ্ছতা ও জন-অংশগ্রহণ নিশ্চিত করার দাবি
সিএসআরএল, হিউম্যানিটিওয়াচ ও প্রান-এর সংবাদ সম্মেলন : উপকূলীয় কৃষি মহাপরিকল্পনা প্রণয়নে স্বচ্ছতা ও জন-অংশগ্রহণ নিশ্চিত করার দাবি
ডেস্ক রিপোর্ট :: উপকূলীয় অঞ্চলের জন্য একটি কৃষি মহাপরিকল্পনা অত্যন্ত খুবই জরুরি। দক্ষিণ-পশ্চিম উপক‚লীয় অঞ্চলের জন্য এ পরিকল্পনা যেমন পরিবেশবান্ধব উন্নয়নের সুবাতাস আনতে পারে, তেমনি পারে উপক‚লীয় বেড়িবাঁধ প্রকল্পের মতো দীর্ঘমেয়াদে সর্বনাশ ডেকে আনতে পারে। তাই এ পরিকল্পনা চ‚ড়ান্ত করার পূর্বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট সকলের মতামত নেয়া প্রয়োজন। কিন্তু জাতিসঙ্ঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং কৃষি মন্ত্রণালয় এ মহাপরিকল্পনার বিষয়ে এক ধরনের গোপনীয়তা অবলম্বন করছে যা কারো কাছেই গ্রহণযোগ্য নয়। দীর্ঘমেয়াদে মহাপরিকল্পনা কার্যকর করতে হলে সকলের অংশগ্রহণে সমন্বিত, অংশগ্রহণমূলক, কৃষিবান্ধব ও জলবায়ু সহিষ্ণু কৃষি মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে। সোমবার সকালে খুলনা প্রেসক্লাবে গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) ও হিউম্যানিটিওয়াচ-এর যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হিউম্যানিটিওয়াচ-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আলমগীর ইসলাম লাবলু, রূপায়ন-এর নির্বাহী পরিচালক খালিদ হোসেন, মুক্তির আলো’র নির্বাহী পরিচালক আবু হাসান বকুল, জাগ্রত যুব সঙ্ঘের সমন্বয়কারী নাসিরউদ্দীন, হিউম্যানিটিওয়াচ-এর শরিফুল ইসলাম সেলিম, নাসিম রহমান কিরন প্রমূখ।Details
মওদুদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধা পন্ড
মওদুদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধা পন্ড
চ.নো.রিপোর্ট :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর এর আয়কর ফাঁকির মামলা দায়েরের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পুলিশী বাধায় পন্ড হয়ে গেছে। সোমবার দুপুরে নোয়াখালী পৌর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হলেই পুলিশের বাধার সন্মুখীন হয়। এ সময় ক্ষুদ্ধ নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক অবরোধ করে অবস্থান নিলে পুলিশ সেখান থেকেও তাদের তুলে দেয়।Details
বেগমগঞ্জে বনলতা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত
বেগমগঞ্জে বনলতা খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত
চ.নো.রিপোর্ট::এসো করি খেলাঘর, এসো গড়ি বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল- এ শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে বনলতা খেলাঘর আসরের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে শুক্রবার সকালে বাংলাবাজার সামছুন্নাহার উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে খেলাঘরের সহস্রাধিক ভাইবোন অংশগ্রহণ করে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পায়রা উড়িয়ে এবং খেলাঘরের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা খেলাঘর আসরের সভাপতি বাবু মাখন লাল দাস। Details
বেগমগঞ্জে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
চ.নো.রিপোর্ট :: প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। বৃহস্পতিবার সকালে চৌমুহনী পৌর মিলনায়তনে এই সংবধনা অনুষ্ঠিত হয়েছে।Details
নোয়াখালীতে কৃষক সংগঠনেন মাঝে মিনি ট্রাক বিতরণ
নোয়াখালীতে কৃষক সংগঠনেন মাঝে মিনি ট্রাক বিতরণ
চ.নো.রিপোর্ট::উন্নয়ন সংগঠন নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি-এনআরডিএস এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের হতদরিদ্র এবং উদ্যোগী কৃষকদের সংগঠন এওজবালিয়া প্রান্তিক কৃষক সংগঠনের মাঝে একটি মিনি ট্রাক বিতরণ করা হয়েছে। ট্রাক ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে ‘ইটিইএ ফাউন্ডেশন’। এওজবালিয়া ইউনিয়নের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ এবং ব্যবসা উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য দূর করার জন্য এ মিনি ট্রাক প্রদান করা হয়।Details
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নোয়াখালীতে আওয়ামীলীগের বিশাল গণমিছিল
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নোয়াখালীতে আওয়ামীলীগের বিশাল গণমিছিল
চ.নো.রিপোর্ট :: অভিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নোয়াখালীতে গণমিছিল ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার শপথ নিয়েছে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকালে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে গণমিছিলে যোগ দিতে দুপুর থেকে বিভিন্ন ইউনিয়নের মিছিল এসে জড়ে হয় চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে। Details
কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদে সেনবাগে বিক্ষোভ, সড়ক অবরোধ : ভ্রাম্যমান আদালতে বখাটে সিএনজি চালকের জেল, জরিমানা
কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদে সেনবাগে বিক্ষোভ, সড়ক অবরোধ : ভ্রাম্যমান আদালতে বখাটে সিএনজি চালকের জেল, জরিমানা
রুদ্র মাসুদ::সিএনজি অটোরিকশা চালক কর্তৃক নোয়াখালীর সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রীর শ্লীলতাহানীর প্রতিবাদে ও বখাটে সিএনজি চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে কলেজের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার দুপুরে সেনবাগ থানা মোড়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ চলাকালে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সিএনজি চালকের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়।Details
নোয়াখালী কারাগার থেকে লক্ষ্মীপুরে আদালতে নেওয়ার পথে হত্যা মামলার আসামীর পলায়ন : মা ও চাচাতো ভাই গ্রেফতার, তিন পুলিশ বরখাস্ত
ম. হাসান::নোয়াখালী জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় লক্ষ্মীপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে নেওয়ার পথে পালিয়েছে হত্যা ও ডাকাতি মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত কামরুল হাসান সোহাগ (৩৫)। মঙ্গলবার সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজরে একটি ওষুধের দোকানে টয়লেটে যাওয়ার নাম করে ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় পালিয়ে যায় সে। এ ঘটনায় সোহাগের মা পেয়ারা বেগম (৫০) ও চাচাতো ভাই আবু তাহের ওরপে আবু (২৫)কে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য ওষুধের দোকানের মালিক গোলাম মাওলা ও দোকান কর্মচারী হানিফকে আটক করেছে পুলিশ। এনিয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব অবহেলার জন্য হাবিলদার শ্রীকান্ত চাকমা, কনষ্টেবল গোলাম মোস্তফা এবং কনষ্টেবল রেজাউল হককে বরখাস্ত করে নোয়াখালী পুলিশ লাইনে কোজড্ করা হয়েছে। পলায়নকৃত কামরুল হাসান সোহাগের বিরুদ্ধে নোয়ালীর সুধারাম থানায় ডাকাতিসহ জোড়া খুনের একটি মামলা, বেগমগঞ্জ থানায় দুটি ডাকাতির মামলা এবং লক্ষ্মীপুর সদর থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। সে লক্ষ্মীপুর সদর উপজেলার দেওপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।Details
Showing Page 3 of 133 Go to first page Go to previous page   3