নোয়াখালীতে যুবক খুন
চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে অজ্ঞাত দুস্কৃতিকারীদের হাতে দলিল উদ্দিন সজল (২০) নামের এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ফতেহ পুর গ্রামের টিয়া হাজী বাড়ির মসজিদের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে সুধারাম মডেল থানা পুলিশ। নিহত সজল পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রারেম নাছের আহম্মদের ছেলে। তিনি পেশায় একজন ইলেক্ট্রিক মেস্ত্রি ছিলেন।
 সুখীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন
চ.নো.রিপোর্ট::শ্বশুর বাড়ির অবহেলায় ঢাবি’র সাবেক মেধাবী ছাত্রী ও স্কুল শিক্ষিকা প্রসূতি ফারজানা নুর সুখীর (২৬) মৃত্যুর প্রতিবাদে এবং হত্যাকারী ডা. আহসান উল্যা খানসহ তাঁর স্বামী ও ননদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তাঁর স্বজন ও এলাকাবাসী। একই দাবিতে বিক্ষুব্ধরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।
গতকাল বুধবার জেলা শহরের নাপিতের পুল থেকে বিষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলকারীরা নোয়াখালী প্রেসকাবের সামনে এসে ঘন্টাব্যাপী মানবন্ধন রচনা করে। এসময় সংক্ষিপ্ত সমাবেশে সুখীর পিতা সাব্বির আহম্মদসহ অনেকে বক্তব্য রাখেন।
 পাঁচ দফা দাবিতে নোবিপ্রবিতে ছাত্রছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি::নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ক্রেডিট আওয়ার ফি ৫০ টাকা নির্ধারনসহ পাঁচ দফা দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্রছাত্রীরা। গতকাল বুধবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ক্যাম্পাসে। মানববন্ধন শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করে।
 নোয়াখালীতে হরতাল বিরোধী মিছিল, মটরসাইকেল শোভাযাত্রা
চ.নো.রিপোর্ট::হরতালের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার নোয়াখালীতে হরতাল বিরোধী মছিল ও মটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। জেলা শহর মাইজদী এবং প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে দুপুর সাড়ে ১২টার দিকে মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হঠাৎ করে হরতাল বিরোধী মিছিলের কারণে পরিস্থিতি সাময়িক উত্তপ্ত হয়ে উঠে। তবে; কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 নোয়াখালীতে বিএনপির মিছিল, পিকেটিং : গ্রেফতার-১৬
চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে বিএনপি ও সমমনা দলগুলো ডাকে হরতালের তয় দিন মঙ্গলবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। জেলা শহর মাইজদীতে বিএনপির বিবদমান দুই গ্রুপ পৃথক পৃথক মিছিল ও পিকেটিং করেছে। এছাড়া সোমবার রাতে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন উপজেলা থেকে পুলিশ ১৬জনকে গ্রেফতার করেছে। এনিয়ে হরতালকে কেন্দ্র করে নোয়াখালীতে বিএনপি ও জামাতের সর্বমোট ৫৪জনকে গ্রেফতার করা হয়।
শ্বশুর বাড়ির অবহেলা সদ্য প্রসূতি স্কুল শিক্ষিকার করুন মৃত্যু, শ্বাশুড়ী গ্রেফতার
চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে শ্বশুর বাড়ির অবহেলায় ফারজানা নুর সুখী (২৬) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মৌলভী বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকার করুন মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সদস্য প্রসূতি এই শিক্ষিকার মৃত্যুর জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে স্বামী, শ্বশুর, শ্বাশুড়ী ও ননদকে দায়ী করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ শ্বাশুড়ী মাহিনুর বেগম (৪৯)কে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়।
 নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন সম্পন্ন
চ.নো.রিপোর্ট::নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ফখরুল, মিরন, পিন্টু পরিষদ ৩টি সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ ১৯টি পদে অপরদিকে নিহার, বাহাদুর, মঞ্জু পরিষদ থেকে সহ সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ৬টি পদে জয়লাভ করে।
নোয়াখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলা, গাড়ী ভাঙচুর-সড়কে ব্যারিকেড, আহত ৮ \ বিএনপি-জামায়াতের গ্রেপ্তার ২২
চ.নো.রিপোর্ট::হরতালের প্রথম দিনে রোববার নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে যুব ও ছাত্রলীগের কর্মীরা। দুপুর দুইটার দিকে উপজেলার চরাবাটায় এ ঘটনা ঘটে। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৮জন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার করে।
নোয়াখালীতে যুবলীগ নেতা খুন, গ্রেফতার-১
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর বেগমগঞ্জে দুবৃত্তদের সাথে গোলাম হোসেন রানা (২৫) নামের এক স্থানীয় যুবলীগ নেতা খুন হয়েছেন। শনিবার গভীর রাতে হাতের ও পায়ের রগ কেটে এবং জবাই করে তাঁকে হত্যা করা হয়। উপজেলার জীরতলী ইউনিয়নের দরাপপুর গ্রামের কোনার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে রোববার সকালে পুলিশ মহিউদ্দিন (২৪) নামের এক চা দোকানীকে গ্রেফতার করেছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 গান্ধীজীর অহিংসার বানী ও দর্শণ সাম্যের জন্য- গান্ধী আশ্রম ট্রাষ্টে ভারতীয় হাইকমিশনার পংকজ সরন
নিজস্ব সংবাদদাতা::বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকস সরন বলেছেন, গান্ধীজী কোন ধর্মের বা কোন বর্ণের নয়; গান্ধীজীর অহিংসার বানী ও দর্শণ সকল মানুষের সাম্যের জন্য। গান্ধীজীর আদর্শকে ধারণ করে নারী ও শিশু শিক্ষার বিষয়ে গান্ধী মেমোরিয়াল ইন্সষ্টিটিউট এ অঞ্চলে বিশেষ অবদান রাখছে পাশাপাশি গান্ধী আশ্রম ট্রাস্টের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। তিনি বিগত সময়ের মতো গান্ধী মেমোরিয়াল ইনিষ্টিটিউটের জন্য ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সহযোগীতা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
|