চাটখিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ আহত-১২,দুইটি মোটরসাইকেলে আগুন
চাটখিল প্রতিনিধি::নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট বাজারে মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিপ্তি সংঘর্ষে পুলিশ কর্মকর্তা সহ-১২জন আহত হয়েছেন। গুরুতর আহত বদলকোট ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক শহিদ উল্যা মজুমদারকে (২৮) চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
 নোয়াখালী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ : বিশাল মটর শোভাযাত্রা আর পথে পথে ফুলেল শুভেচ্ছা, প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন
রুদ্র মাসুদ::নোয়াখালী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা ডা. এ বি এম জাফর উল্যা। বিশাল মটর শোভযাত্রা আর পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে সোমবার দুপুর আড়ইটায় নোয়াখালী জেলা পরিষদে পৌঁছলে তাঁকে স্বাগত জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী এম ডি আল আমিন। এর আগে তিনি জেলা শহর মাইজদীতে বাংলাদেশ আওয়ামীলীদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম আব্দুল মালেক উকিলের কবরে, জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি এবং নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম রবিউল হোসেন কচির কবরে পুস্পস্তবক অর্পণ করেন।
 নোয়াখালীতে পুলিশী বাধায় বিএনপির দুই গ্রুপের কেউই মিছিল করতে পারেনি
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীতে পুলিশী বাধার কারণে বিএনপির দুই গ্রুপের কেউই কেন্দ্রীয় কর্মসূচীর বিক্ষোভ মিছিল করতে পারেনি। ফলে শহেরর জেলা জামে মসজিদ সড়কে এবং পৌর বাজারের সামনে পৃথক সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি সমাপ্ত করতে বাধ্য হয় উভয় গ্রুপ। উভয় সমাবেশে নেতৃবৃন্দ মিছিলে বাধা দেওয়ার ঘটনাকে অগনতান্ত্রিক এবং সংবিধানের লংঘন হিসেবে আখ্যায়িত করে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানান।
 নোয়াখালীতে আদালতে শূণ্যপদে বিচারক নিয়োগের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিনিধি::নোয়াখালী জেলা জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারক শূণ্যতা দুর করতে অভিলম্বে শূণ্যপদে বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন আইনজীবিরা। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা ওই দাবি জানান। এসময় সংবাদ বিচারক শূণ্যতার কারণে বিভিন্ন আদালতের বিচারপ্রার্থীদের দূর্ভোগ, ন্যায় বিচার প্রাপ্তিতে দীর্ঘসুত্রিতাসহ বিদ্যমান নাজুক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট এবিএম জাকারিয়া, এডভোকেট মোল্লা হাবিবুর রাসুল মামুন, এডভোকেট কাজী কবির, এডাভোকেট শাহদাত হোসেন প্রমুখ।
 নোয়াখালীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক থেকে খসে পড়েছে ৬৬জন শহীদের নাম, দেখার কেউ নেই
চ.নো.রিপোর্ট::বিজয়ের মাসে নোয়াখালীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক থেকে খসে পড়েছে ৬৬জন শহীদের নাম সম্বলিত বিশাল আকৃতির ৬টি টাইলস্। জেলা প্রশাসকের কার্যালয় এবং নির্মাতা সংস্থা গণপূর্ত কার্যালয়ের অদূরে স্থাপিত স্মৃতি ফলক থেকে শহীদদের নাম খসে পড়লেও তা দেখার যেনো কেউ নেই। নির্মাণ ত্রুটির কারণে এমটি ঘটে থাকতে পারে বলে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি করা হয়।
 বেগমগঞ্জে বৈদেশিক রেমিটেন্স মেলা : বৈধপথে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহবান
চ.নো.রিপোর্ট:: বৈধ পথে হুন্ডির মাধ্যমে নয় বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে প্রবাসীদের টাকা পাঠাতে উদ্বুদ্ধ করতে নোয়াখালীর বেগমগঞ্জে বৈদেশিক রেমিন্সে মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রবাসী ব্যাংকিং সেবা প্রদর্শনী’ শিরোনামের এই মেলায় ৮টি বাণিজ্যিক ব্যাংক অংশ গ্রহণ করে।
 নোয়াখালীতে মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০ \ গ্রেফতার-৫
চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের মিছিলে পুলিশের লাঠিচার্জে ১০জন নেতাকর্মী আহত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহর মাইজদীতে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ মিছিলকারীদের ৫ জনকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জে গাঁজাসহ ৬জন গ্রেফতার
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ৬জনকে গ্রেফতার করেছে।
নোয়াখালীতে একরাতে তিনবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, পাঁচ লক্ষাধিক টাকার সম্পদ লুট
চ.নো.রিপোর্ট::নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে একই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বুধবার রাতে ওই ঘটনাগুলো ঘটে। সশস্ত্র ডাকাতেরা বাড়ি তিনটি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সুধরাম থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতেরা পালিয়ে যায়।
 কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের পক্ষ থেকে দুঃস্থ্যদের মাঝে ৭’শ শীত বস্ত্র বিতরণ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে সাতশ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এতিম দুঃস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান শীত বস্ত্র বিতরণ করেন।
|