ফেনীতে অভিনব কায়দায় ছিনতাই-চাদাবাজী
ঈদকে সামনে রেখে ফেনীতে প্রতারক চক্র বিভিন্ন ভাবে সক্রিয় হয়ে উঠেছে । ফেনী শহরের নাজির রোডের এক বাসায় শুক্রবার সন্ধায় এক ভিডিও ক্যামেরা ম্যান রাজিবকে কাজের আর্ডার দেয়ার নাম করে বাসায় ঢেকে নিয়ে আটক করে তার কাছ থেকে স্বর্নের চেইন, টাকা,মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ৫০ হাজার টাকা চাদা দাবী করে ।Details
নোয়াখালীতে বিএনপির দুই যুগ্ম মহাসচিব বরকত উল্যা বুলু ও ব্যারিষ্টার খোকন : আওয়ামীলীগই বারবার সামরিক ও অসাংবিধানিক সরকারকে সমর্থন দিয়েছে
নোয়াখালীতে বিএনপির দুই যুগ্ম মহাসচিব বরকত উল্যা বুলু ও ব্যারিষ্টার খোকন : আওয়ামীলীগই বারবার সামরিক ও অসাংবিধানিক সরকারকে সমর্থন দিয়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এমপি বলেছেন, নিজেদের গণতান্ত্রিক দাবি করলেও আওয়ামীলীগই বারবার সামরিক এবং অসাংবিধানিক সরকারকে সমর্থন করেছে। ৭৫’র পরবর্তী সময়ে আওয়ামীলীগ নেতা খন্দকার মোশতাকের নেতৃত্বে দেশে প্রথম সামরিক আইনজারী হয়। ৮৬’র নির্বাচনে অংশ নিয়ে আওয়ামীলীগ এরশাদের অবৈধ সামরিক সরকারকে বৈধতা দেয়। সর্বশেষ ১/১১’র পরবর্তী সময়ে জেনারেল মইন উ আহম্মেদকে প্রকাশ্যে সমর্থন দিয়ে তাদের সহযোগীতায় এখন ক্ষমতায়।Details
বেগমগঞ্জে সিএনজি অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩
বেগমগঞ্জে সিএনজি অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সামছুল আলম বাচ্চু (৫৫) নামে এক ব্যাক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এতে আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার চৌমুহনীচৌরাস্তা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে । খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গাড়ী দুটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।Details
কোম্পানীগঞ্জে জলদস্যু বাহিনীর প্রধান হেজা নবী গ্রেফতার
নোয়াখালীর কোম্পানীগঞ্জের জলদস্যু বাহিনীর প্রধান ও ৮ মামলার আসামী নুরনবী হেঞ্জু প্রকাশ হেঁজা নবীকে (৩৮) গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার দক্ষিণ মুছাপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। Details
ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের বিভাগ সমূহের সমন্বয়ে শোভাযাত্রা, সমাবেশ : নোয়াখালীতে ২০২১ সালের মধ্যে চাহিদা মিটিয়ে অতিরিক্ত ৫ লাখ মেঃটন খাদ্য উত্পাদন বৃদ্ধি পাবে
ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের বিভাগ সমূহের সমন্বয়ে শোভাযাত্রা, সমাবেশ : নোয়াখালীতে ২০২১ সালের মধ্যে চাহিদা মিটিয়ে অতিরিক্ত ৫ লাখ মেঃটন খাদ্য উত্পাদন বৃদ্ধি পাবে
ভিশন ২০২১ বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ও সেবা প্রদান ব্যবস্থা জনগণকে অবহিত ও উদ্বুদ্ধ করণের লক্ষ্যে সরকারের বিভাগ সমূহের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী পৌরসভার সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জানানো হয়, নোয়াখালীতে ২০২১ সালের মধ্যে নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত ৫লাখ টন খাদ্য উত্পাদন বৃদ্ধি পাবে।Details
আকস্মিক মিছিলের চেষ্টা-নোয়াখালীতে শিবিরের সেক্রেটারি গ্রেফতার
আকস্মিক মিছিলের চেষ্টাকালে ছাত্র শিবিরের নোয়াখালী দক্ষিণ শাখার সেক্রেটারি মোঃ ইউছুফকে (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর দুইটার দিকে নোয়াখালী জিলা স্কুলের পাশ্ববর্তী সড়ক থেকে সুধারাম থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউছুফ সদর উপজেলার নোয়ন্নাই ইউনিয়নের রতনপুর গ্রামের নুর হোসেনের ছেলে।Details
বেগমগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
বেগমগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
‘‘মাছের উত্পাদন বৃদ্ধি কর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর’’ এই শ্লোগানকে সামনে রেখে জনসাধারণের আহরণের সুবিধার্থে বেগমগঞ্জে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে এক অনুষ্ঠানে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পাশ্ববর্তী ওয়াপদার খালে উত্সব মুখর পরিবেশে এ পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। পোনা মাছ অবমুক্তি কার্যক্রম-২০১০ এর আওতায় বেগমগঞ্জ উপজেলা মত্স অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি মিনহাজ আহম্মেদ জাবেদ, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যা, জেলা মত্স কর্মকর্তা বিলকিস তাহমিনা।Details
বেগমগঞ্জের প্রতি ইউনিয়নে একজন করে নিঃস্ব মুক্তিযোদ্ধার ঘর করে দেয়ার উদ্যোগ মিনহাজ আহম্মেদ জাবেদের
বেগমগঞ্জের প্রতি ইউনিয়নে একজন করে নিঃস্ব মুক্তিযোদ্ধার ঘর করে দেয়ার উদ্যোগ মিনহাজ আহম্মেদ জাবেদের
মাথার ওপর নড়বড়ে আচ্ছাদান। বড় ধরণের কোন ঝড় আসলে পরিবার পরিজন নিয়ে চাপা পড়ার উপক্রম। এমন অবস্থায় একটি ভিটি পাকা ঘর করে দেয়ার প্রতিশ্র“তি শুনেই খুশির বন্যা বয়ে যায় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের (৫৮) চোখে মুখে। বৃহস্পতিবার শেষ বিকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের হরিভল্লব পুর গ্রামে অসহায় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের বাড়ি সরেজমিনে পরিদর্শন করে এই প্রতিশ্র“তি দেন বিশিষ্ট শিল্পপতি মোনাজ গ্র“পের পরিচালক মিনহাজ আহম্মেদ জাবেদ।Details
নোয়াখালীর কারাগার থেকে মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ বন্দি
নোয়াখালীর কারাগার থেকে মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ বন্দি
সরকারের বিশেষ বিবেচনায় নোয়াখালী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছে এক মহিলাসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আট বন্দি। শুক্রবার দুপুরে হত্যা মামলার সাত জন এবং মাদক পাচার মামলার একজনকে মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্তরা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়ে কারগারে বন্দি ছিলেন। নোয়াখালী কারা কর্তৃপক্ষ নয় জন বন্দীর সাজা মওকুপের জন্য পাঠালে স্বরাষ্ট মন্ত্রনালয় আট জনের সাজা মওকুপ করেন।Details
খরছ চালাতে বিক্রি করতে হয়েছে ভিটিমাটি- জোট সরকারের পাতানো খেলায় সর্বস্ব হারিয়েছে জজ মিয়ার পরিবার : একটি ভুলে ওলট পালট হয়ে যায় সিআইডির সকল আয়োজন
খরছ চালাতে বিক্রি করতে হয়েছে ভিটিমাটি- জোট সরকারের পাতানো খেলায় সর্বস্ব হারিয়েছে জজ মিয়ার পরিবার : একটি ভুলে ওলট পালট হয়ে যায় সিআইডির সকল আয়োজন
একুশ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রসঙ্গ উঠলে সামনে চলে আসে জোট সরকারের বানানো রাজস্বাক্ষী জজ মিয়ার প্রসঙ্গ। নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের টেন্ডল বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে জজ মিয়া এই আলোচিত মামলা থেকে অব্যাহতি পেলেও এর পেছনে নানা ব্যায় মেটাতে গিয়ে তাঁর পরিবারকে বিক্রি করতে হয়েছে ভিটেমাটি। ২১ আগষ্টের বর্বরোচিত গ্রেনেড হামলার মহানায়ক বানানোর সিআইডির পাতানো খেলায় সর্বস্ব হারানো জজ মিয়া এখন ক্ষুদ্র মাছ বিক্রেতা। জজ মিয়ার বোনের একটি ভুলের কারণে সিআইডির সকল আয়োজন ভেস্তে গেলেও সিআইডির তিন কর্মকর্তা রুহুল আমিন, আব্দুর রশিদ ও মুন্সি আতিকুর রহমানের বিচার দাবি করেছেন জজ মিয়ার মা জোবেদা খাতুন। একটু মাথা গোঁজার ঠাই পেতে সরকারের দিকে তাকিয়ে আছে এখন জজ মিয়ার পরিবার।Details
Showing Page 56 of 134 Go to first page Go to previous page   56