সন্তানদের উচ্চ শিক্ষিত করার স্বপ্নই কাল হয়েছে সেনবাগের সেনবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জহিরুলের : স্ত্রী-সন্তানদের অমানবিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে
সন্তানদের উচ্চ শিক্ষিত করার স্বপ্নই কাল হয়েছে সেনবাগের সেনবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জহিরুলের : স্ত্রী-সন্তানদের অমানবিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে
সন্তানদের উচ্চ শিক্ষিত করার লালিত স্বপ্নই এখন আমার জন্য কাল হয়েছে আমার। হাজার হাজার, লাখ লাখ টাকা দেয়ার পরও সন্তানদের আমার পেছনে সে লিলিয়ে দিয়েছে। এমনকি সন্তান হয়েও তারা পিতার গায়ে হাত তুলতেও দ্বিধা করেনি মায়ের প্ররোচনায়। মঙ্গলবার বিকালে নোয়াখালী প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কান্না জড়িত কন্ঠে কথাগুলে বলেন নোয়াখালীর সেনবাগ পৌর এলাকার কাদরা গ্রামের বাসিন্দা সেনবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ জহিরুল ইসলাম। শুধু তাই নয় স্ত্রী-সন্তানদের অমানবিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন এই অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা। সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম লিখিত বক্তব্যে উল্লেখ করেন, চাকুরীরত অবস্থায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সোমালিয়ায় অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০২ সালে সেনাবাহিনীর চাকুরী থেকে অবসরে যান। নিন্ম বেতনের চাকুরীজিবী হয়েও সব সময় তিনি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করতেন। যার কারণে তিনি দুই মেয়ে ও একমাত্র ছেলেকে ক্যাডেট কলেজে ভর্তি করান। জুনিয়র ক্লাস পর্যন্ত নিজেই শিক্ষকের মত সন্তানদের সার্বক্ষনিক দেখাশোনা করেন।Details
জেলা প্রশাসকের বদলীতে নোয়াখালীতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া : সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধন ও এনএসআই’র পরিচালকের কুশপুত্তলিকা দাহ
জেলা প্রশাসকের বদলীতে নোয়াখালীতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া : সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধন ও এনএসআই’র পরিচালকের কুশপুত্তলিকা দাহ
নোয়াখালীর জেলা প্রশাসক মিজানুর রহমানের বদলীর ঘটনায় টানা দুই দিনের অসন্তোষ শেষ পর্যন্ত বিক্ষোভে রূপ নিয়েছে। বদলির আদেশ বাতিলের দাবিতে বুধবার বিক্ষুব্ধ লোকজন এবং আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান সড়কের টাউন হল মোড় থেকে জেলা আওয়ামীলীগ কার্যালয় পর্যন্ত দুই সারীতে দীর্ঘ মানববন্ধন রচনা করে বিক্ষোভকারীরা। একই সময়ে মিথ্যা তথ্যদিয়ে নোয়াখালীর উন্নয়ন বাধাগ্রস্থ করার অভিযোগে পুলিশের সাবেক ডিআইজি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’র (এনএসআই) পরিচালক সফিক উল্যার অপসারনের দাবিতে বিভিন্ন শ্লোগান এবং তিনটি কুশপত্তলিকা দাহ করা হয়। Details
পিতার লাশ দাফন করতে সুদূর আবুধাবী থেকে ছুটে এসে নিজেই লাশ হলো সেনবাগের মোহাম্মদ আলী
পিতার মৃত্যুর খবর শুনে লাশ দাফন করতে সুদূর আবুধাবী থেকে ছুটে এসে নিজেই লাশ হয়েছেন নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের মোহাম্মদ আলী ওরপে চৌধুরী (২২)। একই সঙ্গে মারা গেছে তাঁর চার বছর বয়সের ভাগ্নি ফায়েজা আক্তার। রোববার সন্ধ্যার পূবমুহুর্তে নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার নাওতলা নামকস্থানে মোহাম্মদ আলী ও চাচাতো বোনকে বহনকারী প্রাইভেটকারকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আল-বারাকা পরিবহনের একটি যাত্রীবাসী বাস চাপা দিলে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৫জন। Details
একরামুল করিম চৌধুরী এমপি’র সহযোগীতায় নোয়াখালীতে ১৪৭টি ইউনিটে একযোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত
নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আর্থিক সহযোগীতায় এবং জেলা আওয়ামীলীগের তত্ত্বাবধানে এবারই জেলার ১৪৭টি সাংগঠনিক ইউনিটে আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এছাড়া জেলা কারাগার ও নোয়াখালী জেনারেল হাসপাতালে খাবার সরবরাহ করা হয়েছে তাঁর উদ্যোগে। Details
নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। সকাল ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী, অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, প্রকৌশলী শ্যামল কান্তি ভট্রাচার্য্য, অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, আব্দুল মমিন বিএসসি, আব্দুল ওয়াদুদ পিন্টু, বিজন সেন প্রমুখ। দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ মাহফিল এবং বিকালে একই স্থানে আলোচনা সভা, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।Details
ফেনীতে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত
ফেনীতে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত
ফেনীতে বঙ্গবন্ধুর খুনীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা ও যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির দাবির মধ্য দিয়ে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সরকারি বেসরকারি ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, শোক রেলি, জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। Details
ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দায়িত্ব নিয়েদুই প্রতিষ্ঠানের রশি টানাটানি
ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দায়িত্ব নিয়েদুই প্রতিষ্ঠানের রশি টানাটানির কারনে সংস্কার কাজ না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘ যানযটের কারনে দূরপাল্লার যানবাহনের যাত্রীদের দূর্ভোগ চরমে উঠেছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দায়-দায়িত্ব রয়েছে সড়ক ও জনপথ বিভাগের উপর। সম্প্রতি এ মহাসড়ক স¤প্রসারনের জন্য চায়নিজ কোম্পানির উপর এ সড়কের রক্ষনাবেক্ষন ও সংরক্ষনের দায়ত্বি অর্পন করা হয়েছে, ইতোমধ্যেই মহা সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া এসব গর্তে পড়ে যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ও মহাসড়কের যানচলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সাধারন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ গর্ত গুলো মেরামত ও সড়ক সংস্কারের কোন প্রতিষ্ঠানই উদ্যোগ নিচ্ছেনা বলে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।Details
সেনবাগে বিদ্যুতের দাবিতে মহাসড়কে অবরোধ : একঘন্টা যান চলাচল বন্ধ, পুলিশের ধাওয়া
সেনবাগে বিদ্যুতের দাবিতে মহাসড়কে অবরোধ : একঘন্টা যান চলাচল বন্ধ, পুলিশের ধাওয়া
নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করেছে নোয়াখালীর সেনবাগের পল্লী বিদ্যুতের গ্রাহকেরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নোয়াখালী-ফেনী সড়কের কল্যান্দি বাজার ও হাইস্কুল নামকস্থানে এ অবরোধ চলে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে বোঝানোর চেষ্টা করলে গ্রাহকরা তাঁদের অবস্থানে অনঢ় থাকে। এক পর্যায়ে পুলিশ ধাওয়া করে গ্রাহকদের সরিয়ে দিয়ে সড়কের অবরোধ তুলে দেয়।Details
কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ছোটভাই’র আত্মহত্যা
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সাংসদ ওবায়দুল কাদেরের ছোট ভাই দেলোয়ার হোসেন (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে বাড়ির পাশ্ববর্তী একটি পোল্ট্রি ফার্ম থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। এনিয়ে জানতে ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান মীর্জা কাদেরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে জানানো হয় তিনি অসুস্থ রয়েছে।Details
চৌমুহনীতে ছাত্রলীগ নেতা ও পিতাকে পিটিয়ে আহত : বাঁচাতে গিয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতা লাঞ্চিত, ভাংচুর আটক-১
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে প্রতিপক্ষ গ্র“পের হামলা ও পিটুনীতে আহত হয়েছে চৌমুহনী পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের বাপ্পি (২১) ও তাঁর পিতা ডা: জয়নাল আবেদীন। এসময় তাঁদের রক্ষা করতে গিয়ে লাঞ্চিত হন চৌমুহনী পৌর যুবলীগের সভাপতি আমিনুল হক মুন্না, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য কনক দে, পৌর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ মোল্লা। এসময় কনক দে’র মালিকানাধীন শ্রী-রাম টি ষ্টোরে ভাংচুর করা হয়। বুধবার রাত সাড়ে ৯টায় চৌমুহনী রেল গেইটে এ ঘটনার পর গোটা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত জায়নাল আবেদীনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা চলে যায়। রাতভর অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ওরপে সুমন নামের একজনকে আটক করে। বৃহস্পতিবার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে। Details
Showing Page 57 of 134 Go to first page Go to previous page   57