 শেয়ার বাজারে অস্বাভাবিক দরপতন এবং ঢাকা ও চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ হওয়া নোয়াখালীতে বিনিয়োগকারীদের বিক্ষোভ
শেয়ার বাজারে অস্বাভাবিক দরপতন এবং ঢাকা ও চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেয়ায় নোয়াখালীতে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা শহর মাইজদী ও জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর প্রধান সড়কে বিক্ষোভ চলাকালে বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, এসইসির চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে।
নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার নৌকা ডুবি \ ৫ জেলের লাশ, নিখোঁজ ৩
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা ডুবে পাঁচ জেলের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় কাজী বাজার এলাকার জেলেরা প্রদীপ চন্দ্র দাস (৫০), রতন চন্দ্র দাস (৪৮), রমেশ চন্দ্র দাস (৪৪), জগন্নাথ চন্দ্র দাস (৫১) ও দীনেশ চন্দ্র দাস (৪০) নামের ৫ জন জেলের লাশ উদ্ধার করে থানায় খবর দেয়।
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু
নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে । শুক্রবার পৌর শহরের বাবুপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। শাকিল সেনবাগ ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র এবং একই এলাকার এরশাদ উল্লার ছেলে ।
 নোয়াখালীতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মূল্যের পাঠ্য বই বিতরণ শুরু
জেলার নয়টি উপজেলার সরকারি ও বেসরকারি ১ হাজার ৭শত ১৪টি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শনিবার থেকে একযোগে বিনা মূল্যে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) সিরাজুল ইসলাম।
এ উপলক্ষে ডিসির সম্মেলন কক্ষে আলোচনা সভায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমল কুমার বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
 নোয়াখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নোয়খালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে শনিবার ছাত্রদলের ৩২তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় জেলা ছাত্রদলের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো: শাহজাহান।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রেই সঠিক উত্তর চিহ্নিত!
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রেই উত্তর চিহ্নিত করে দেওয়ার ঘটনা ধরা পড়েছে। শুক্রবার সকালে ‘বি’ গ্রুপের (মানবিক শাখা) পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের চারটি সেটের মধ্যে ‘ডি’ সেটের প্রশ্নে ওই অসঙ্গতি ধরা পড়ে। এতে ১৭টি প্রশ্নের পাশে সঠিক উত্তরও দিয়ে দেওয়া হয়। এই ঘটনায় পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয় এটি নিছক ভুল। তারপরও ওই ভুলের কারনে যাতে কোন শিক্ষার্থী বেশি সুবিধা না পায় কিংবা কেউ ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট : নোয়াখালীতে ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ রোড শো অনুষ্ঠিত
২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনকে সামনে রেখে সোমবার নোয়াখালীতে ‘‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’’ রোড শো অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী আইসিসি ও বিসিবির কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে ওই রোড শো’র আয়োজন করে।
 নোবিপ্রবি’র ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামি ৩১ ডিসেম্বর। ভর্তির জন্য আবেদনকৃতদের মধ্যে গ্রুপ বি তে আবেদনকারীদের নোবিপ্রবি ক্যাম্পাসে সকাল ১১টা হতে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এবং গ্রুপ এ তে আবেদনকারীদের পরীক্ষা ক্যাম্পাসের বাইরের বিভিন্ন কেন্দ্রে দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সেনবাগে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
নোয়াখালীর সেনবাগ উপজেলার হরিকাটা ঈদগাঁ নামক স্থানে সেনবাগ-সোনাইমুড়ী সড়কে শনিবার বিকেলে একটি মোটরসাইকেল ও যাত্রীবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মোঃ সাগর (২০) মারা যান এবং অপর আরোহী আলমগীর হোসেন (২১) মারাত্মকভাবে আহত হন। নিহত সাগর কুমিলøার নাঙ্গলকোট উপজেলার বাতাবাড়িয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
সোনাইমুড়ীতে ১৪ জন মুক্তিযোদ্ধাকে গেজেট থেকে বাদ দেয়ার জন্য মন্ত্রনালয়ে উড়ো চিঠি \এলাকায় তোলপাড়
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবেদ হোসেনসহ ১৪ জন মুক্তিযোদ্ধাকে গেজেট তালিকা থেকে বাদ দেয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে ভূয়া স্বাক্ষর দিয়ে চিঠি প্রেরণ করে তাদেরকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
| Showing Page 58 of 147 |
58
 |
|