সিরাজুল ইসলাম চৌধুরী চাটখিল পৌরসভায় আওয়ামীলীগের একক প্রার্থী
সিরাজুল ইসলাম চৌধুরী চাটখিল পৌরসভায় আওয়ামীলীগের একক প্রার্থী
নোয়াখালীর চাটখিল পৌরসভার আসন্ন নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। টান টান উত্তেজনার মধ্যে ১৫ ডিসেম্বর রাতে ঢাকার ধানমন্ডি উল্লাস কমিউনিটি সেন্টারে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড.শিরিন শারমিন চৌধুরীর উপস্থিতিতে কাউন্সিলরদের গোপন ভোটে সিরাজুল ইসলাম চৌধুরী সর্বোচ্চ ভোট পেয়ে মনোনয়ন লাভ করেন। সিরাজুল ইসলাম চৌধুরীর মনোনয়ন প্রাপ্তির সংবাদে চাটখিল পৌরসভার দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাদের মধ্যে আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়।Details
মাইজদীতে মার্কেন্টাইল ব্যাংকের ৬৪তম শাখার উদ্বোধন
মাইজদীতে মার্কেন্টাইল ব্যাংকের ৬৪তম শাখার উদ্বোধন
নোয়াখালীর মাইজদীতে মার্কেন্টাইল ব্যাংকের ৬৪তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের চেয়ারম্যান আবদুল জলিল এমপি ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শাখাটির উদ্বোধন করেন। এ উপলক্ষে নোয়াখালী জিলা স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল জলিল এমপি ছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক, অডিট চেয়ারম্যান মোর্শেদ আলম ও নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।Details
নোয়াখালীতে মানবীয় দায়দায়িত্বের সনদ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নোয়াখালীতে মানবীয় দায়দায়িত্বের সনদ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নোয়াখালীতে মানবীয় দায়দায়িত্বের সনদ বিষয়ে নতুন চ্যালেঞ্জ, নতুন দিক নির্দেশনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এনআরডিএস প্রধান অফিসে বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচআর সমন্বয়কারী ভারতের সুধা রেড্ডি এবং জিক্যাপ এর শ্রীলংকার কান্ট্রি প্রধান ড. বিজয়াতুঙ্গে।Details
বসুরহাট পৌরসভায় প্রাথমিক বাছাই চুড়ান্ত
নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রাথমিক ভাবে বাচাই কালে মেয়র পদে ২জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন, ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৩জন চুড়ান্ত হয়েছে। মেয়র পদে চুড়ান্ত হয় আ’লীগের দলীয় প্রার্থী স্থানীয় সাংসদ ওবায়দুল কাদেরের ছোট ভাই ও সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, বিএনপির দলীয় প্রার্থী বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী।Details
কৈশোর সুরক্ষায় হবো সচেতন- বেগমগঞ্জে কিশোর কিশোরীদের নিয়ে দিনব্যাপী ব্যতিক্রমী মেলা অনুষ্ঠিত
কৈশোর সুরক্ষায় হবো সচেতন- বেগমগঞ্জে কিশোর কিশোরীদের নিয়ে দিনব্যাপী ব্যতিক্রমী মেলা অনুষ্ঠিত
আমাদের অভিযান “কৈশোর সুরক্ষায় হবো সচেতন” এ স্লোগানকে সামনে রেখে ব্র্যাক কিশোরী উন্নয়ন কর্মসূচী বি,ই,পি বেগমগঞ্জ’র উদ্যোগে কিশোর কিশোরীদের নিয়ে দিনব্যাপী এক ব্যতিক্রমী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহ।Details
নোয়াখালী পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থীতা নিয়ে নেতাকর্মীরা দিকভ্রান্ত : ভোট এলেই উত্তরাধিকারের দাবি নিয়ে তিনি হাজির হন !
ভোট এলেই তিনি কোত্থেকে যেনো তিনি হাজির হন। সারা বছর বিরোধী দলে থাকা অবস্থায় যেমন দল ক্ষমতায় আসার পরও তেমন তিনি। দলীয় কর্মসূচীতে তাঁকে দেখা না গেলেও যে কোনো নির্বাচনে দলীয় মনোনয়নের বেলায় উত্তারাধিকারের দাবি নিয়ে কেন্দ্রের কাছে দাবি তোলেন। এবারও ব্যাতয় ঘটেনি। নোয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে কেন্দ্রীয় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মালেক উকিলের ছেলে ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন লাতুর মনোনয়ন দাখিল নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালী জেলা ও নোয়াখালী পৌর আওয়ামীলীগের একাধিক নেতা।Details
নোয়াখালীর গান্ধী আশ্রমে দক্ষিণএশীয় যুব শান্তি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে দিপু মনি- দক্ষিণ এশিয়ার চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা
নোয়াখালীর গান্ধী আশ্রমে দক্ষিণএশীয় যুব শান্তি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে দিপু মনি- দক্ষিণ এশিয়ার চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা
পররাষ্ট্রমন্ত্রী ডা: দিপু মনি বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশ সমূহের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা। আর শান্তি ও সমৃদ্ধির দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠা করতে পারে যুব সমাজ। রোববার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ গ্রামে অবস্থিত গান্ধী আশ্রম ট্রাষ্টে পাঁচ দিন ব্যাপী দক্ষিণ এশীয় যুব শান্তি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।Details
পৌরসভা নির্বাচন : নোয়াখালীতে মেয়র পদে ৫৮জন, কাউন্সিলর পদে ৩২৫জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৩জনের মনোনয়নপত্র দাখিল
পৌরসভা নির্বাচন : নোয়াখালীতে মেয়র পদে ৫৮জন, কাউন্সিলর পদে ৩২৫জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৩জনের মনোনয়নপত্র দাখিল
পৌরসভা নির্বাচনের নোয়াখালীর সাত পৌরভায় উৎসবমুখর পরিবেশে মনোয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা। রোববার মনোয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত এই সাত পৌরসভায় মেয়র পদে ৫৮জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২৫জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৭৩পদে জন মনোনয়নপত্র দাখিল করেন। তন্মধ্যে চৌমুহনী পৌরসভায় মেয়র পদে ১৭জন ও সেনবাগ পৌরসভায় মেয়র পদে সর্বোচ্ছ ১৫জন মনোনয়নপত্র দাখিল করেন।Details
নির্বাচন কমিশনের জারিকৃত পরিপত্র-৬’র ধারা-২ স্থগিত করেছে হাইকোর্ট : সাজা প্রাপ্তরাও পৌর নির্বাচনে অংশ নিতে পারবে
পৌরসভা নির্বাচনে প্রার্থীদের যোগ্যতার বিষয়ে নির্বাচন কমিশনের গত ৯ ডিসেম্বর জারিকৃত পরিপত্র-৬ এর ধারা-২ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে এ ধারাটি কেনো আইন বহির্ভূত হবে না এমর্মে সরকার ও নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর জন্য রুল নিশি জারি করেন। ফলে উচ্চ আদালতে আপিলকারী সাজা প্রাপ্ত ব্যক্তিও পৌর নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা রইলো না। নোয়াখালীর চৌমুহনী পৌরসভার কাউন্সিলর মনসুর আহম্মেদ রিপন, সেনবাগ পৌরসভার কাউন্সিলর বেলাল হোসেন ও বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিকের দায়ের করার পৃথক পৃথক রিট আবেদনের শুনানী শেষে বিচারপতি মোঃ আব্দুল ওহাব মিয়া ও বিচারপতি মোঃ খসরুজ্জামান এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত ১৫ ডিসেম্বর এ রুলনিশি জারী করেন। রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।Details
দাগনভূঞাঁ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট
ফেনীর দাগনভূঞাঁর নতুন এলাকা পৌরসভায় অন্তর্ভূক্ত করা হলেও ভোটার তালিকায় তাদের নাম না থাকায় আলাইয়ারপুর এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ আবদুল ওহাব নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটপিটিশন দায়ের করে । Details
Showing Page 59 of 147 Go to first page Go to previous page   59