সুবর্নচরে কালবৈশাখীর ছোবলে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্থ, বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা::নোয়াখালীর সুবর্নচরে কালবৈশাখীর ছোবলে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ এবং বিপুল পরিমান গাছপালা উপড়ে পড়েছে। বজ্রপাতে মারা গেছেন মোঃ ইউসুফ (৫৫) নামের এক কৃষক। গতকাল শুক্রবার ভোরে উপজেলার দক্ষিণ চরকার্কে মাঠে গরু চরাতে গিয়ে এ কৃষকের মৃত্য হয়। এসময় তাঁর গরুসহ আরো তিনটি গরুও মারা যায়। আহত হয়েছে আরো ৪জন।
সোনাইমুড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজন খুন
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর সোনাইমুড়িতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সফি উল্যাহ (৪৮) নামের এক ব্যক্তি খুনের খবর পাওয়া গেছে। উপজেলার বজরা ইউনিয়নের দিঘিরজান এলাকায় গত বুধবার প্রতিপক্ষের লোকজন সফিউল্যাহকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। শুক্রবার তাঁর স্ত্রী বাদী হয়ে সোনাইমুড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সেনবাগে ১২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
সেনবাগ প্রতিনিধি::নোয়াখালী সেনবাগে ১২৮পিস ইয়াবাসহ খোরশেদ আলম জুয়েল (৪৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার কানকিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত জুয়েলের বাড়ি সোনাইমুড়ি থানা এলাকায়।
 বেগমগঞ্জে পিকআপ চাপায় শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে, সড়ক অবরোধ, পুলিশের গুলি
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর বেগমগঞ্জে রাস্তা পার হওয়ার সময় পিকআপ চাপায় এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ কারখানা শ্রমিক ও এলাকাবাসী সড়ক অবরোধ করেছে। এনিয়ে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ লোকজন ঘাতক পিকআপটি ভাংচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিক-জনতাকে ছত্রভঙ্গ করতে ১৫ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।
বেগমগঞ্জে প্রায় ১২শ ইয়াবা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চ.নো.রিপোর্ট-
বেগমগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর প্রায় ১২’শ ইয়াবা ট্যাবলেট ও ১৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে উপজেলার দরবেশপুর থেকে ৮’শ ইয়াবাসহ জসিম উদ্দিন ও মাইন উদ্দিন নামের দুই মাদক ব্যবসায়ীকে এবং বুধবার সন্ধ্যায় রসুলপুর থেকে ৩৭০ পিস ইয়াবা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিলুপ্ত হওয়া ৩৮টি জাতের ধান সংরক্ষণে কৃষকের সাফল্য
রহমান মাহবুব::লোকায়ত জ্ঞান প্রয়োগের মাধ্যমে বিলুপ্ত হওয়া ৩৮টি জাতের ধান নতুন করে সংরক্ষণে সফলতা পেয়েছেন নোয়াখালীর চাটখিলের পাচগাঁও ইউনিয়নের কৃষকেরা। বুধবার নোয়াখালীর বিআরডিবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।
 সোনাইমুড়িতে শহীদ মোজাফ্ফর আহম্মেদ বীর বিক্রমের পরিবারকে ঘর বুঝিয়ে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী
চ.নো.রিপোর্ট::স্বাধীনতার চার দশক পর নিজ বাহিনী থেকে সহায়তা পেয়েছেন মহান মুক্তিযুদ্ধে শহীদ তৎকালীন ইপিআর’র নায়েক মোজাফ্ফর আহম্মেদ বীর বিক্রমের পরিবার। মঙ্গলবার সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের বাড়িতে এই বীর শহীদের পরিবারের জন্য বিজিবি’র কর্তৃক নির্মিত ঘর হস্তান্তর করেন স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন।
বিজিবি সুত্রে জানা যায়, ফেনীর ১৯ ব্যাটেলিয়ান বিজিবি’র তত্ত্বাবধানে প্রায় ৭ লাখ টাকা ব্যায়ে নির্মিত ঘরের ফলক উন্মোচন শেষে ঘরের চাবি এবং আয়ের জন্য একটি গাভী এসময় বীর বিক্রম শহীদ মোজাফ্ফর আহম্মেদের স্ত্রী রাশেদা বেগমের হাতে তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রী।
 কোম্পানীগঞ্জে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন, সড়ক অবরোধ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::নোয়াখালীর কোম্পানীগঞ্জের সুন্দলপুর (শাহজাদপুর) গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস স্থানীয় জনগণের মাঝে ব্যবহারের জন্য গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের লোহার পুল এলাকায় স্থানীয় এলাকাবাসী এসব কর্মসূচী পালন করে।
বেগমগঞ্জে ৮’শ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি::বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ৮’শ ফিস ইয়াবা ট্যাবলেট ও ৮ বোতল পেনসিডিলসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের বাটিয়াল বাড়ির মৃত জয়নাল আবদীনের ছেলে জসিম উদ্দিন (৪০), তার ভাই সালে আহম্মদ সোহাগ (৩৫) ও একই ইউনিয়নের কাজীনগর গ্রামের আবদুল খালেকের ছেলে মাইনউদ্দিন (৩২)। সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 কোম্পানীগঞ্জে র্যাবের অভিযানে ১২০ বোতল ফেনসিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী
শরফুদ্দিন শাহীন::নোয়াখালীর কোম্পানীঞ্জে র্যাব-১১ ও নোয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল ও বিদেশী মদসহ ফরিদুল হক মিলন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় বসুরহাট পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ছেলামত মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
|