 নোয়াখালী পৌরসভার নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন :: শনিবার বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে একরামুল করিম চৌধুরীর মতবিনিময়
নোয়াখালী পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে জনগণের মতামতকে প্রধান্য দিয়ে দলীয় প্রার্থী মনোয়ন দিতে চায় আওয়ামীলীগ। এনিয়ে নোয়াখালী পৌরসভা নিয়ে আওয়ামীলীগের গঠিত মনোয়ন বোর্ড শনিবার সকাল ৯টা থেকে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, সাংস্কৃতিক কর্মী, প্রকৌশলী, ঠিকাদার, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর সাথে মতবিনিময় করবে।
হৈ চৈ হট্টগোলে চৌমুহনী পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা মুলতবি
নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সমর্থকদের হৈ চৈ আর হট্টগোলে মুলতবি করা হয়েছে চৌমুহনী পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে তলব করা হয় পুলিশও। শেষ পর্যন্ত আগামি রোবাবার পুনরায় সভার তারিখ ঘোষণা করা হয়েছে। বিজয় দিবস উদযাপন ও পৌরসভা নির্বাচনে করনীয় নির্ধারণ করতে শুক্রবার সকালে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর গোলাবাড়িয়াস্থ আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত চৌমুহনী পৌরসভা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।
নোয়াখালীর সাত পৌরসভায় মেয়র প্রার্থী নির্বাচনে আওয়ামীলীগের মনোয়নয় বোর্ড গঠন
নোয়াখালী পৌরসভাসহ জেলার সাত পৌরসভায় মেয়র প্রার্থী নির্বাচনের নোয়াখালী জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নোয়াখালী জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় এ বোর্ড গঠন করা হয়। এই বোর্ড এখন জেলার অনুষ্ঠিতব্য ৭টি পৌরসভার নির্বাচনে দলীয় প্রার্থী চুড়ান্ত করবে।
 বনদস্যু নির্মূল অভিযান- শতাধিক দস্যুকে পিটিয়ে হত্যার সাত বছর পরও শান্তি ফিরেনি চরাঞ্চলে : খুন, অপহরণ চলছেই
২০০৩ সালের ৬ ডিসেম্বর নোয়াখালীর চরাঞ্চলে বনদস্যু নির্মূল অভিযানের নামে জনতা ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক লাশ পড়লেও সাত বছরেও শান্তি ফিরেনি চরাঞ্চলে। হাতিয়ার আওয়ামীলীগ দলীয় এক সাবেক সাংসদেও পরোক্ষ মদদে চর দখল, পাল্টা দখল, খুন ও অপহরণের ঘটনা ঘটছে প্রায়শই। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে ধরা পড়ছেনা চরাঞ্চলের ত্রাস জলদস্যু সর্দার মুন্সিয়া চোরাসহ ডজন খানেক দস্যু সর্দার। পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগের অন্ত নেই। সুবর্নচর উপজেলা সংলগ্ন হাতিয়ার চরাঞ্চল ঘুরে বনবিভাগ, ভূমিহীন, উন্নয়নকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে পাওয়া গেছে এমন চিত্র। আবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যোগাযোগ অবকাঠামো না থাকায় দূর্গম চরাঞ্চলে ইচ্ছা করলেও সময়মতো পুলিশ ঘটনাস্থলে যেতে পারে না।
 কোম্পানীগঞ্জে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পরিষদের সামনে থেকে বুধবার সকালে জাতীয় বিদ্যুৎ সাপ্তাহ ২০১০ উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনের নেতৃত্বে বসুরহাট পৌরসভার প্রধান সড়কে র্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।
৭১’র এই দিনে শত্রুমুক্ত হয়েছিলো নোয়াখালী
আজ সাত ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্থানী বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাত থেকে মুক্ত হয়েছিলো অবিভক্ত নোয়াখালী। এদিন প্রত্যুষে বৃহত্তর নোয়াখালী জেলা বিএলএফ প্রধান মাহমুদুর রহমান বেলায়েত এবং সি জোনের কমান্ডার ক্যাপ্টেন মোশারেফ হোসেনের নেতৃত্বে জেলা শহর মাইজদী আক্রমন করে মুক্তিযোদ্ধারা। একযোগে তারা তিনটি রাজাকার ক্যাম্প দখল করে। আত্মসমর্পণ করে পাকিস্থানীদের এদেশীয় দালাল রাজাকাররা। মুক্তিযোদ্ধাদের সাথে সন্মুখ যুদ্ধে তীব্র প্রতিরোধের মুখে অবস্থা বেগতিক দেখে পিটিআইর ট্রেণিং সেন্টার থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায় খান সেনারা।
 বিজয়ের মাসে প্রতিশ্রুত ঘর বুঝে পেয়ে আপ্লুত বেগমগঞ্জের অসহায় মুক্তিযোদ্ধা সাত্তার
চল্লিশ বছর হয় যুদ্ধ করেছি। অনেক সতীর্থ আজ জীবিতও নেই। সরকারি ছিটেফোটা সহায়তা ছাড়া আর কিছুই চোখে দেখিনি কখনো। হঠাৎ আমার ভাঙ্গাচোরা ঘরের ছাউনি জায়গায় একটি টিনের ঘর নির্মাণের প্রতিশ্রুতি পাওয়ার পর মনে আশা যেমন সঞ্চার হয়েছিলো তেমনি পাওয়া নিয়েও আশংকা ছিলো। কিন্তু বিশ্বাস হয়নি মাত্র আড়াই মাসের মাথায় এই ঘরটি বুঝে পাবো। শনিবার সন্ধ্যায় গত সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি মিনহাজ আহম্মেদ জাবেদের কাছ থেকে প্রতিশ্রুত ঘরের চাবি বুঝে পেয়ে এমন অভিব্যক্তি বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের হরিভল্লবপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার (৬৫) এর। তাঁর সাথে সুর মিলেই একই কথা শোনা গেলে উপস্থিত মুক্তিযোদ্ধাদের কণ্ঠেও।
সুবর্নচরে পানিতে ডুবে স্কুলছাত্রী দুইবোনের মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুকে একই পরিবারের জান্নাতুল ফেরদাউস (৮) ও মারজাহান আক্তার (৭) নামে স্কুলছাত্রী দুইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাবআলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের বেলাল উদ্দিনের কন্যা ও চরলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
নোয়াখালীর চরাঞ্চলে মুন্সিয়া বাহিনীর নিয়ন্ত্রন প্রতিষ্ঠা : ক্যাম্প প্রত্যাহার করে দখলে সহযোগীতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে- সুবর্নচরে পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ
নোয়াখালীর উপকূলীয় মেঘনা নদী ও চরাঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রন নিয়েছে জলদস্যু সর্দার আব্দুল মালেক ওরপে মুন্সিয়া চোরা। সোমবার রাতে নাসির কেরানী বাহিনীকে হটিয়ে নোয়াখালীর মূলভুখন্ড সংলগ্ন নঙ্গলিয়ারচর, নলেরচর, কেরিং চর, চরবাশার, জাহাজ্জ্যার চরসহ আশপাশের বিস্তীর্ণ চরাঞ্চলের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে মুন্সিয়ার নেতৃত্বাধীন দস্যু বাহিনীগুলো। চরাঞ্চলে বসবাসরত ভূমিহীনদের দাবি উপেক্ষা করে সোমবার দিনের বেলায় আকস্মিকভাবে দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহার করে মুন্সিয়া বাহিনীকে চরদখলে সহযোগীতার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এদিকে মুন্সিয়ার চর আক্রমনের পর ভয়ে নাসির বাহিনী লোকজন ও সমর্থকরা রাতেই চর ছেড়ে পালিয়ে যায়। মঙ্গলবার ভোরে সুবর্নচর উপজেলার ভূঁঞার হাট থেকে তিনজনকে এবং চরমহিউদ্দিন থেকে দুইজনকে আটক করে স্থানীয় লোকজন চরজব্বার থানায় সোপর্দ করে।
অপরদিকে পুলিশের ওপর হামলা, একের পর এক খুন ও অপহরণের ঘটনা ঘটিয়েও উপকূলীয় এলাকায় মুন্সিয়ার চর দখলের ঘটনায় পুলিশ ও কোষ্টগার্ডের ভূমিকা নিয়ে ভূমিহীনদের মাঝে ক্ষোভের সঞ্চার করেছে। পাশাপাশি পুলিশ ক্যাম্প প্রত্যাহার করায় এবং পুনরায় পাল্টা হামলার আশংকায় ভূমিহীনদের মাঝে আতংক আর উৎকন্ঠা বিরাজ করছে। তবে; হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের সহযোগীতার বিষয়টি অস্বীকার করে বুধবার পুনরায় ক্যাম্প দুটি প্রতিস্থাপন করা হবে বলে জানান।
নোয়াখালীতে বিভাগীয় কমিশনার - জেলা পর্যায়ের বিভাগীয় প্রধানদের পারস্পরিক সহযোগীতার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে
চ.নো.রিপোর্ট-
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সিরাজুল হক জেলা পর্যায়ের বিভাগীয় প্রধানদের পারস্পরিক সহযোগীতার মনোভাব নিয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। সোমবার নোয়াখালীতে জেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তৃতাদানকালে এই আহবান জানান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন। সকাল দশটা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের কাছ থেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
| Showing Page 60 of 147 |
60
 |
|